মূল লেখায় যান

একটি ‘সে’ বিতং

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

নক্ষত্রের বুকে/কোলে মাথা রেখে শুয়ে আছি অনন্ত কাল অনন্তের কাল, লবেজান হয়ে নয়; চেতন/অচেতন অবচেতনের কাছাকাছি সেই আদি থেকে অনন্তকাল অবধি, আড়মোড় ভেঙ্গে ভাবছি ভাবছি ফিরে যাব কী যাব-না একটু খেলতে কানামাছি; বুনো মাটির গন্ধ মেখে পথের বাঁকে গেঁথে থাকবো জগদ্দল পাথর হয়ে, ধাঁ ধাঁ লাগা অন্ধচোখে সোঁদা মাটির গন্ধ শুঁকে-শুঁকে শুষে ভরে নেব আজন্ম… [বিস্তারিত]

আজ জন্মদিন তোমার

পথহারা পাখিএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

১২ নভেম্বর। প্রথম যেদিন জানতে পেরেছিলাম তোমার জন্মদিন নভেম্বর মাসে, খুব খুশি লাগছিল। আর যখন জানলাম সেটা ১২ নভেম্বর, খুশি বেড়ে গিয়েছিলে কয়েকগুণ। কেননা আমার জন্মদিন ২১ নভেম্বর। ১২ আর ২১ একই দুটি অঙ্কের দুটি ভিন্ন প্রকাশ। অঙ্ক আর সংখ্যা নিয়ে মিল খুঁজে বেড়ানো আমার পুরনো অভ্যাস। আর বিশেষ দিনগুলোর তারিখের অঙ্কগুলো নিয়ে আগ্রহ আমার… [বিস্তারিত]

বাক্সবন্দি

পথহারা পাখিএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

ছোটবেলায় মায়ের কাছে সবচেয়ে বেশি বকা আর মার খেতাম যে কারণে, সেটা হল গল্পের বই পড়া। খুব নেশা ছিল বই পড়ার। একটা বই শেষ না হওয়া পর্যন্ত না পারতাম ঘুমাতে, না পারতাম পড়াশোনায় মন বসাতে। কখনো পড়ার বইয়ের মাঝখানে রেখে, কখনো বিকেলে ঘুমের নাম করে, কখনোবা রাতে মা ঘুমিয়ে পড়লে! বই শেষ না হওয়া পর্যন্ত… [বিস্তারিত]

একটি ভালোবাসার কবিতা লিখবো আজ। নিশ্চিত জানি প্রশ্নবাণ আমায় বিদ্ধ করবে, 'ভালোবাসার কবিতা কার উদ্দেশ্যে?' উত্তর খুঁজে বেড়াবো কিছুক্ষণ, একটু চমক রেখেই বলবো, 'আছে, আছে!' ততোক্ষণে আরোও কিছু উৎসুক দৃষ্টি আমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকতেও পারে; অথবা, নয়-ও! কেউ কেউ বলবে 'ঢঙ!' যে যা ভাবুক, বলুক, আমার তাতে কিছুই এসে যায়না। ছদ্মবেশী মায়ার মোড়কে… [বিস্তারিত]

বাঁশি বাজে ঐ দূরে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

রাত্রির শেষে, ভেজা স্বপ্নগুলো শীত-সকালের কুসুম রোদে পিঠ মেলে বসে, সামান্য উষ্ণতা নিয়ে, একটু উষ্ণ হবে বলে; উষ্ণতা হেসে বলে, নাও না যত্ত খুশি, তবে সাবধানে কিন্তু বাবু সোনা পুড়িয়ে ফেল-না যেন, তরতরিয়ে বেড়ে ওঠা সযত্ন ভালোবাসাগুলো। আলপথে রাখাল বালক হেঁটে যায় একাকী ঘাম-রৌদ্রে একাকার হয়ে, একটু জিরোতে চায় এবারে, বট-ছায়ায় বাঁশির সুরে। [বিস্তারিত]

সেই তুমি, অচেনা তুমি

পথহারা পাখিএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

শীতের ভোর। সূর্য তখনো পুরোপুরি জাগেনি। ঘন কুয়াশা। রাস্তা জনশূন্য। গাড়ীঘোড়াও বের হয়নি তেমন। এই সবকিছু ঠেলে ফেলে আমি ছুটে যেতাম তোমার কাছে, তোমার ডিউটি রুমে, যেখানে সারারাত তুমি নির্ঘুম কাটিয়েছো রোগীদের জন্য। ক্ষুধাপেটে হয়তো ঝিমুচ্ছো, তাই সাথে করে তোমার জন্য কিছু নাশতা নিতাম। কী যে ভালো লাগতো তোমার সেই ঘুমুঘুমু ফোলা চোখদুটো দেখতে। আর… [বিস্তারিত]

ভাবনারাও ভাবায়……

আর্বনীলএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

ছেলেটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় বসে বসে ভাবছে দীর্ঘদিনের সংসার জীবনে একই মানুষের সাথে প্রায় একই রকম ভাবে থাকতে থাকতে কেমন একঘেয়েমি চলে আসছে। সারাক্ষণ একই মানুষের সাথে ল্যাপ্টে থাকাটা মোটেও আনন্দের নয়। তাই এবার শীতে একা দূরে কিছুদিন কাটিয়ে আসলে মন্দ হয়না। জীবনের স্বাদ একটু পালটানো দরকার। ঐদিকে মেয়েটা পাশের বাসার ভাবীর সাথে গল্পগুজব শেষে… [বিস্তারিত]

রাজনীতিতে দাবার চালে যে যতো পরিপক্ক, খেলা তার পক্ষেই যায়। মাত্র পাঁচ বছরের ব্যবধানে পুরো ব্যাপারটা বিপরীতমুখী অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে! রাজনৈতিক ক্যারিশমাটা এখানেই। যদিও আপাত দৃষ্টিতে এই অবস্থানের নেগেটিভ দিকটাই আমরা চোখেচোখে দেখতে পাচ্ছি, কিন্তু পজিটিভ সুফলটা ভোগ করতে আমাদের বোধহয় আরও ১০/১৫ বছর অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত এই কটা লাইন পড়েই আপনারা আমার… [বিস্তারিত]

বাড়ির পাশেই বিশাল শপিংমল। হাঁটাপথের দূরত্ব। নানান ব্র্যান্ডের পোশাকের দোকানে ভরপুর। মেসি, জেসিপেনি, গ্যাপ, এইচ এন্ড এম ...। কোন এক বিচিত্র কারনে চমৎকার এবং আরামদায়ক কোন পোশাক পছন্দ করে যখন বাড়ি ফিরি, তখন নজরে আসে লেবেলে লেখা 'মেইড ইন বাংলাদেশ'। কাকতালীয়ভাবে দীর্ঘ দুইযুগের প্রবাস জীবনে এমনটি ঘটেছে একবার নয়, দু'বার নয়, বহু বহুবার। এই ভেবে… [বিস্তারিত]

যত বৈচিত্র্য আছে প্রকৃতিতে, মানব জিবনে বৈচিত্র্য কোন অংশেই কম কিসে? সবই আছে মানুষের খাচে খাচে জিবনের পরতে পরতে। বিয়ে হয়ত জিবনের একটি অন্যতম একটি অধ্যায়। যা প্রত্যেক যুবক-যুবতীর আকাঙ্ক্ষিত, জিবনে এই পর্বে যাওয়ার ইচ্ছা থেকে থাকে। শিশুকাল, বালক তাঁর পর আসে যুবকত্ব। সে মহিমায় গ্রাচুয়েট বা গ্রাচুয়েত্তর পড়ার সময় অনেক অনেক রঙ্গিন ও ডানাকাটা… [বিস্তারিত]

চার বছর পর আজ Mum Show দেখতে গিয়েছিলাম। ওন্টারিও প্রভিন্সের সবচেয়ে বড়ো ক্রিসেনথিমাম শো-ও বলা হয় একে। হ্যামিল্টনের গেইজ পার্ক গ্রিনহাউজে প্রতিবছর ফুলের এই আসর বসে থাকে। আর আমি একে বলি "ফুলের আসর।" ক্রিসেনথিমামের এতো এতো রঙের বাহার, যে মনে হয় যেনো স্বর্গে আছি। স্বর্গ কি এমন, মনে হয় না। ১৯২০ সালে এই শো-এর শুরু… [বিস্তারিত]

যিনি লিখেন তিনিই লেখক। কোন কিছু অক্ষর দিয়ে প্রকাশ করাটাই লেখা। যা কিছু লেখা হয় তার অনেক নাম থাকে। ছড়া, কবিতা,গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিঠি থেকে শুরু করে বাজারের ফর্দ,সবই লেখা। লেখকের রচনা। লেখক তার কিছু রচনা শুধুই নিজের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।কিছু ব্যবহার করেন কাছের ও দূরের মানুষদের জন্য। কিছু রচনা করেন মনের তাগিদে। নিজের… [বিস্তারিত]

বিসর্জন

পথহারা পাখিএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

এভাবে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়বে, কল্পনাও করেনি ইরিন। কিভাবে যেন সব উলটপালট হয়ে গেল! সামান্য একটা সিস্টোস্কোপি করাতে গিয়ে এমন ইনফেকশন হয়ে পড়বে, সেটা ভাবনার অতীত ছিল। হাসপাতাল থেকে মাকে আনার পর সবটা সময় বাসার সবাই মাকে নিয়েই আছে। কেইবা থাকে বাসায় তেমন! মা, বাবা, ছোট ভাই আর ইরিন। মা অসুস্থ বলে বাসার সব… [বিস্তারিত]

চলো দেখি মিথ্যে ভোর।

রিতু জাহানএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

কদম গাছটি কাটা পড়েছে ইট পাথরের দেয়ালের চাপে গ্রিল ছেড়ে দৃষ্টি আজ তাই আরো দূর বহুদূর দিগন্তের কোণে, আলোর গোধূলি তার পর্দা নামায় বুকে নিয়ে সন্ধ্যা তারা। বক পাখি নীড়ে ফেরে তোমার ও আকাশে সপ্তর্ষিও জাগে। নীরব নিশ্চুপ এ আমার দখিনের বারান্দা রাতের প্রথম প্রহর শেষ প্রায় এখন রাতের দ্বি প্রহর একটা দশ। সপ্তর্ষি ঐ… [বিস্তারিত]

আকালের অকালে শীত-নিদ্রা শেষে কুবি এসেছেন, গরম-গোছল সেরে; ভাবখানা এমন ফাটিয়ে ফেলবেন,ফাটবেন-ও, দিগ্বিদিক, সাই-সাই করে শন-শন গতিতে, মূলে কিচ্ছু না, ফাকা-ফাকি আওয়াজ মাত্র দেখিয়েছেন ঢের এমন ঢং আগেও। হামবড়া ভাব নিয়ে বিলোল উষ্ণতায় চকচকা টাকে্র ঝিলিক ছুটিয়ে, বর্ধিষ্ণু মেদ-ভূরিতে হাত বুলিয়ে ফাঁদবেন মহা কোন অলিক আজগুবি গপ্পো অচল/অসার, ফেঁদেছেন আগেও গোট-গোটা এমন কয়েক, মূলে কিন্তু… [বিস্তারিত]