চলো দেখি মিথ্যে ভোর।

কদম গাছটি কাটা পড়েছে
ইট পাথরের দেয়ালের চাপে
গ্রিল ছেড়ে দৃষ্টি আজ তাই আরো দূর বহুদূর দিগন্তের কোণে,
আলোর গোধূলি তার পর্দা নামায়
বুকে নিয়ে সন্ধ্যা তারা।
বক পাখি নীড়ে ফেরে
তোমার ও আকাশে সপ্তর্ষিও জাগে।
নীরব নিশ্চুপ এ আমার দখিনের বারান্দা
রাতের প্রথম প্রহর শেষ প্রায়
এখন রাতের দ্বি প্রহর একটা দশ।
সপ্তর্ষি ঐ মাথার উপর।
ঝোপঝাড় ডিঙ্গিয়ে ঘাস পাতায় বনমর্মর তুলে বন কেয়ার সুবাস
সুপারী ফুলের মাদকতা মিলেমিশে ধুন হয়ে ঠায় বসে থাকা।
আচমকাই মনে হয়,
তীব্র অপেক্ষায়
ভালবাসার নীলকুরিঞ্জী হয়ে ফুটে উঠি
কোনো এক পর্বতচূড়ায়।
এখন রাতের শেষ প্রহর
তারার আলোর মিথ্যে সকাল।
সপ্তর্ষিও ঐ পশ্চিমে প্রায়,
চাঁদের আলো আর মিথ্যে ভোর
এ এক মায়ালোক।
আকাশের রঙ বদলে একটু একটু আলোর দরজা খোলে
মোরগ ডাকা ভোর।
আকস্মাৎ এ কাক ডাকা ভোর নয়,

চলো দেখি মোরগ ডাকা ভোর।

,,,রিতু,,,কুড়িগ্রাম।
২.১১.১৮.

মোট পড়েছেনঃ ৯১৮জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. নীলকুরিঞ্জি ফুলের ভালোবাসায় ডুবে যেতে চাও আপু? তার অপেক্ষার প্রহর যে বড়ো দীর্ঘ, লম্বা।
    দিন ঢ’লে পড়ে আকাশের গায়, আবার জেগেও ওঠে আকাশের বুকে। অণুপলগুলো ছুটতে থাকে কেবলই। গন্তব্য নেই তার।

    শান্তসুন্দরী আপু কবিতা নয়, যেনো তোমার সামনে বসে আছি। আর তুমি গল্প করে যাচ্ছো। দারুণ লিখেছো।

    ভালো থেকো।

    1. দীর্ঘ অপেক্ষাররপরে যে ভালবাসা উছলে ওঠে তা যে বড় গভীর। বড় আকাঙ্খার। এজন্য অপেক্ষা করতে পারি দীর্ঘদিন।
      ভালবাসা নিও আপু। ভালো থেকো সব সময়। নিজের প্রতি যত্ন নিও।

  2. পর্বতচূড়া!
    সে-তো দানো-দৈত্যের আখড়া,
    যদিও নীলাচল থাকে পরশ মেখে
    দুহাতে জড়িয়ে;

    তার থেকে এই ভালো, বুনো মাটির সুবাস
    আর অন্ধকারের আলো;

    অনেক অনেক দিন পর আপনার প্রিয় লেখা পড়লাম!!
    রিতুজি!!

    1. বুনো মাটির গন্ধেই তো পড়ে আছি এ প্রান্তে। ও প্রান্তে গেলে না হয় নীলকুরুঞ্জি হব।
      ধন্যবাদ গুরুজী।
      কেয়াপাতার কবিতাটা পাইনি আজো কিন্তু।

  3. চলো দেখি ☀সূর্যের আলোয়
    সুন্দর একটি ভোর,
    মোরগ ডাকা,, সত্যিকারের ভোর।
    অফুরন্ত ভালোবাসার কুয়াশায় মোড়া পথে
    শিশিরকণায় ঝিকমিকিয়ে উঠা
    ঘাসের বুকে পাড়ি দিব তুমি আর আমি। -{@ (3 শুভ সকাল আপু।ভালোবাসা রইলো।

  4. এ এক গভীর রাতে নিশুতি জেগে
    দেখ ভোর, মোরগ ডাকে
    জেগে উঠে কিনা মনরোম একটি অন্তরে দাগ কাটা কবিতা ভাল লাগা রেখে গেলাম আপুজি।

মন্তব্য করুন