ক্যাটাগরি বিবিধ

চাঁদের জ্যোৎস্না

ছাইরাছ হেলাল ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ০২:৫৫:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে করোনার আঁচল ডিঙ্গিয়ে, ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে; মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!! আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে। জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়, বন্ধন ভেঙ্গে [ বিস্তারিত ]

সিসিফাস

আরজু মুক্তা ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৯:৪৭:৩৪অপরাহ্ন পৌরনিক ইতিহাস ২২ মন্তব্য
সিসিফাস: মৃত্যুকে ধোঁকা দিতে চেয়েছিল যে! প্রচন্ড ক্ষেপে গেছেন মহাবিশ্বের অধীশ্বর। সামান্য রক্ত-মাংসের মরণশীল মানুষের কর্মকান্ডে আগেই বিরক্ত ছিলেন জিউস। কিন্তু এবার ধৈর্যের বাধ ভেঙে গেছে। দ্রুত ডেকে পাঠালেন মৃত্যুর দেবতা থ্যানাটোসকে। জিউসের তলব শুনে থ্যানাটোস দ্রুত তার দরবার প্যান্থিওনে এসে হাজির। জিউস তাকে করিন্থের রাজা সিসিফাসকে ধরে এনে টারটারাসে নিক্ষেপ করে ভয়ংকর শাস্তি দেবার [ বিস্তারিত ]
মেঘলা দিন সাথে হাল্কা শীত শীত ভাব। শরীর- মনে চরম আলস্য ভর করেছে, যেন কোন কাজ নেই। সব ফেলে রেখে এ সময় আমি কিছু পুরোনো মুভি দেখতে পছন্দ করি। কালেকশন থেকে বেছে নিলাম অসংখ্যবার দেখা “বাজরাঙ্গী ভাইজান”। ‘আশিয়ানা মেরা সাথ  তেরে হ্যায়না,,,, তু যো মিলা লো হো গেয়া ম্যায় কাবিল! তু যো মিলা তো হো [ বিস্তারিত ]

শবে বরাতে চাওয়া

সামশুল মাওলা হৃদয় ২৯ মার্চ ২০২১, সোমবার, ১০:০৩:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
শবে বরাত মানে মুক্তির রাত। শবে বরাত মানে গুনাহ মাপের রাত। শবে বরাত মানে আল্লাহ কাছে কিছু চাওয়া রাত। গত বছর এই  শবে বরাত রাতে, বিশ রাকাত  নামাজ  আদায় করে আল্লাহ নিকট খুব প্রার্থনা করে তোমাকে চেয়েছিলাম। জামাতের এত হাজার ভীরে মানুষের মধ্য অশ্রু ঝরে তোমাকে চাইতে পারবো না বলে একা একা বাসায় এসে মোনাজাতে [ বিস্তারিত ]

একটু প্রার্থনা

ছাইরাছ হেলাল ২৯ মার্চ ২০২১, সোমবার, ০২:৪১:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
  কল্পনা ও স্বপ্ন বাস্তবতার পথ বেয়ে হারিয়ে যেও না, হে আমার আত্মার সৌন্দর্য, দাঁত চেপে লাজুক ভঙ্গিতে একটু অপেক্ষায় থেকো; আশীর্বাদের দরজা খুলে অনুগ্রহের ফেরেশতা এলো বলে। হে সুলতানুল সুলতান, এ শব্দ জঞ্জালের দিকে চোখ রেখো-না, বানিয়ে বলা না-বলা লেখা/কথার অন্তঃসার শূন্যতা সে শুধু তুমি-ই জানো, তুমি-ই জা্নো রসদ-পত্রের আতীব্র শূন্যতা; অন্ধ মন/চোখ মেলে [ বিস্তারিত ]

KESARI HIndi Movie

পুষ্পিতা আনন্দিতা ২৭ মার্চ ২০২১, শনিবার, ০৭:৪৭:১৮অপরাহ্ন মুভি রিভিউ ৭ মন্তব্য
কিছু মুভি আছে আমি ভয়ে দেখিনা। ভয়ংকর মন খারাপ হবে বলেই দেখিনা। kesari তেমনি একটা মুভি। এর মূল ঘটনাটা জানতাম বলেই রিলিজ হবার প্রায় ছয়মাস পরে আমি দেখেছিলাম। ১৮৯৭ সালে সারাংগারহি দূর্গে ইন্ডিয়া আফগান বর্ডারে ২১ জন ব্রিটিশ ইন্ডিয়ান বাহিনীর বীর শিখ আর তার বিপরীতে দশ হাজার পশতুনের অসম যুদ্ধের কাহিনী এইটা। হ্যাঁ ২১ জনের [ বিস্তারিত ]

আমরা গভীর শোকাহত

ছাইরাছ হেলাল ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০৫:৩৯:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য
প্রিয় সুহৃদ্‌, শোকার্ত হৃদয়ে আপনাদের-ই জানাচ্ছি, ব্লগের প্রাণ-পুরুষ শামছুল ইকরাম সাহেবের বড় ভাই ও সুহাসিনী বন্যা লিপির চাচা, বীর মুক্তিযোদ্ধা সোনেলার ব্লগার শামসুল আলম,  আকস্মিক অসুস্থতায় ছেষট্টি বছর বয়সে গত রাতে ইন্তেকাল করেন। ইন্নাহ লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন। তিনি আমার-ও একান্ত নিকট প্রতিবেশী। আমরা বিধাতার কাছে তাঁর বিদেহী আত্মার জান্নাত কামনা করি এবং শোক [ বিস্তারিত ]
আজ মহান স্বাধীনতা দিবস।পঞ্চাশতম স্বাধীনতা দিবস।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বাংলার আকাশ বাতাস ছাড়িয়ে গেছে এমনকি বিশ্বেও।কিন্তু যাঁদের আত্মত্যাগের কারণে আজকের এই মহান স্বাধীনতা।তাঁদের অবহেলার কারণে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন তা বলতে আমার মুখে আঁটকায়।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি সত্যিকারের মুক্তিযোদ্ধাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণ স্বাধীন করাই হল সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের সঠিক [ বিস্তারিত ]

অপারেশন সার্চলাইট, ২৫শে মার্চের কালরাত্রি।

ইঞ্জা ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৬:৩৯অপরাহ্ন ইতিহাস ১৭ মন্তব্য
বাঙালির ওপর ‘অপারেশন সার্চ লাইট' নামের ঐ নিধনযজ্ঞের পরিকল্পনা হয়েছিল একাত্তরের মার্চের শুরুতেই, জুলফিকার আলী ভুট্টোর বাড়ি পাকিস্তানের লারকানায়৷ শিকারের নামে এই গণহত্যার ষড়যন্ত্রে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে জুলফিকার আলী ভুট্টো, জেনারেল ইয়াহিয়া এবং জেনারেল হামিদ অন্যতম৷ তাঁরা মনে করেছিলেন, ২০ হাজার মানুষ হত্যা করলেই ভয় পাবে বাঙালিরা, স্বাধীনতা এবং স্বাধিকারের কথা আর বলবে [ বিস্তারিত ]

জলে ভাসা পদ্য

ছাইরাছ হেলাল ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০৪:৩৪:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
  এই খর চৈত্রে কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা! হাজার-বিজার খেলে দেয়া খেলায়; ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা, আর-ও কতশত কত কী, জানা অজানা; সব থেকে সহজ, পড়া-পড়া খেলা; নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে একাকী রাত্রির নিশুম গভীরে; চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম তৃষিত হৃদয়ে, আকণ্ঠ [ বিস্তারিত ]

ধারনায় -ধারনা

বন্যা লিপি ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১১:৩৩:৫১পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য
কিছু বিড়ম্বনা আছে, যা কোনোভাবে প্রকাশ করা সম্ভব হয়না। ভেতরে ভেতরে প্রচন্ড রাগ লাগে। খুব জিদ লাগে, ইচ্ছে করে, ইচ্ছামত কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে ফাটিয়ে ফেলি। আবার কিছু বিড়ম্বনা এমন আছে যে আমি নির্বাক হতবাক হয়ে মুষড়ে পড়ি। বিড়ম্বনার ধরন অনুযায়ীই  চলতে থাকে মানসিক তারতম্যের ওঠানামা। ধরে নেয়া যেতেই পারে সাইকোলজিক্যাল সমস্যা তাড়িত মনোজগৎ আমার। [ বিস্তারিত ]

মায়াবী আলেয়া বনাম আত্মঅহম

তৌহিদুল ইসলাম ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১২:০৪:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
Times of India সংবাদের "কুপন দুনিয়া" ফিচারের লেখক নেহা ভারতী আজ লিংকডইন এ ইনবক্স করেছেন যে আমি লেখালিখির জন্য কত চার্জ নেই এবং তার ফিচারের জন্য কলাম লিখে দিতে পারবো কি না? মেসেজ পেয়ে আশ্চর্যান্বিত আমি প্রায় দুই মিনিট ঝিম মেরে বসেছিলাম। তাঁর মতন এত বড় মাপের একজন লেখক এই সামান্য অধমকে খুঁজে পেয়ে Times [ বিস্তারিত ]

নগরে পাকড়া খঞ্জন

শামীম চৌধুরী ২৪ মার্চ ২০২১, বুধবার, ০৫:৫০:২৭অপরাহ্ন পরিবেশ ১৩ মন্তব্য
প্রতি বছরই নিয়ম করে লাল মুনিয়ার ছবি তুলতে উত্তরা যেতাম। বরাবরই সঙ্গী ছিল বণ্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী আদনান আজাদ আসিফ। ২০১৭ সালের জানুয়ারি মাসে আদনানের সঙ্গে উত্তরায় ছবি তুলছিলাম। এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দেয় মডেল, ফটোগ্রাফার আরিফ আহম্মেদ ও বার্ড ফটোগ্রাফার চপল ভাই। ছবি তোলার ফাঁকে আমরা সবাই চা-পানের জন্য একটি টঙের দোকানে গেলাম। [ বিস্তারিত ]

বইমেলার সাতকাহন

তৌহিদুল ইসলাম ২২ মার্চ ২০২১, সোমবার, ০৮:৪৮:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
(এক) বইয়ের নাম "প্রেমরসের কাব্য" দেখে বইমেলা থেকে বইটি কিনেছিলাম। পড়ার পরে মনে হচ্ছে লেখক হয়তো মর্গের ডাক্তার ছিলেন যিনি নারীদেহের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কবিতা লিখেছেন। (দুই) বইমেলায় বন্ধুপত্নীকে নিজের বই উপহার দেয়ায় বন্ধুটি গত তিনবছর আমার সাথে কথা বলেনি যা পরে জেনেছি। অথচ দু'জনেই আমার ক্লাসমেট ছিলো। এবারের বইমেলায় সেই বন্ধুর প্রকাশিত 'অরণ্যের তিনটি [ বিস্তারিত ]
-মানুষ আমি আমার কেনো পাখির মত মন? আজিজুল হক। বাড়ি বগুড়া শহরে। নিজের একটি ছোট মেশিনারির ইন্ডাস্ট্রি আছে। ইট তৈরীর জন্য অটোমেটিক মেশিন বানানো হয় তার ইন্ডাস্ট্রিতে। অটোমেটিক মেশিন বাংলাদেশে আসে প্রথমে চীন হতে। আমিও দুটো সেমি অটোমেটিক মেশিন আমদানী করেছি ইট তৈরীর জন্য। মেশিনে ছোট খাট কিছু সমস্যা দেখা দেয়ায় কিছুটা নিজের বুদ্ধিতেই তার [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ