কলম একটি চাই-ই

 

একটি কলম আমার চাই-ই, ব-কলম হলেও!
নেহাৎ শাদামাটা ঝরনা কলম, রং-ঢং করা ওয়াটার জেল/অয়েল জেল না।
বিলিভ মি/আস, তিন তিনটে সত্যি করে বলছি;
নিবের মাথায় ঝুলে থাকবে আস্ত-মস্ত কাঞ্চন জঙ্ঘা, জুল জুল করে তাকিয়ে।
ঈষৎ চেপে রাখা সলাজ সজল উজ্জ্বল স্ফটিক-হাসিতে।

হাভাতে, হাড়ি হাড়ি ভাত, তবক-পান, ফুচকা, চটপটি, ডাব, চানাচুর,
তেঁতুল চাটনি খেকো কলম, বিনা নোটিশে হাগু-মুতু করা
ফষ্টি-নষ্টি করা ত্যাঁদড় কলম!!
নাহ্, সে আমি/আমরা কিচ্ছুতে কিছুতেই চাই না! দিব্যি।

পাতিয়ে পাতানো ইকড়ি-মিকড়ি, ছি-বুড়ি খেলা, রদ্দি মার্কা কলম!
প্রকাশ্যতা এড়িয়ে ইন-বক্সে সটান ছিনায় হেব্বি গর্জন,
লেখেঙ্গি হাম, দেখলো, ইয়ে কত্ত বড়া খ।

অকস্মাৎ ডুব মেরে নেটওয়ার্কের বাইরে,আবার ভুস করে ভেসে উঠে
এই, এই যে, এই যে, ঘোর চৈত্রে নেখানেখি করা সহজ কোন কাজ-না,
লেখা বিরহের আ-তীব্র ব্যথা নিয়ে খুঁজছি মোপাইল/কলম,
এই এখুনি আছড়ে ফেলে গুড়ো গুড়ো করে পোস্টমর্টেমে দেখে নেব
কোথায় নুকিয়ে থাকে নচ্ছার নেখারা;

আহা কাঞ্চন!!! আহা কাঞ্চন জঙ্ঘা!!
ehan bhat এর গান শুনুন।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০৪৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. এমন চৈত্রের আকালের দিনে আপনে বকলমে পিছে লাগছেন দেখে মন ভালো হয়ে গেলো মহারাজ। আমারও একখান কলম (নতুন) কলম চাই- চাই-ই-চাই। আর চাই দিস্তা দিস্তা সাদা কাগজ।কলমের নিব থেকে ঝর্ণার মত কুল কুল করে বেরোবে নেখা জোকা…. আমি বড় বেঁচে যাব সুস্থির মত।
    গজিয়ে ওঠা কচি ধানগাছের মধ্যে আমি বেশ দৌঁড়াতাম….. ওই যে মনে আছে! গার্লস স্কুলের পাশেই একসময় ধানক্ষেত ছিলো! ওখানে। ফড়িং এর পিছু ছুটতাম,মহা আনন্দ নিয়ে। এই শব্দগুলো যেন সেই সবুজ ধানক্ষেতের মত মনে হলো, আমি দৌঁড়লাম বেশ খানিকটা, অনেকদিন পরে…..

    1. আপনাদের সাথে, আপনার মত আমি একটু দৌড়ুতে চাই।
      যেটুকু যতটুকু সাধ্যে কুলোয়। ভাগ্যিস বলে ফেলে নি, কিছু তো বুজতে পারলাম না!!
      কলম আমাদের চাই-ই সে যেমন করেই হোক না কেন! আপনার তো আছেই, ছিল যেমন।
      ভাল থেকে সবুজে দৌড়ুন, এ কামনা করি।

  2. একটি কলম চাই-
    যে কলমে ঝরবে হৃদয় নিড়ানো সকল অব্যক্ত কথা।
    বিচিত্র কলমের ঘিরে সাদামাটা একটা কলম।
    সাদামাটা জীবন কে তুলে আনবে আমার সেই কলম।
    কলম চলবে নিজের ছন্দে জীবনের কথা বলে…

  3. সুন্দর কাব্যিক নিবেদন
    ’কলম যখন জীবনের কথা বলে
    প্রতি অঙ্গ অতি উচ্ছ্বাসে
    স্মৃতির সায়রে জ্বলে’
    ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।

  4. লেখা বিরহের আ-তীব্র ব্যথা নিয়ে খুঁজছি মোপাইল/কলম,
    এই এখুনি আছড়ে ফেলে গুড়ো গুড়ো করে পোস্টমর্টেমে দেখে নেব
    কোথায় নুকিয়ে থাকে নচ্ছার নেখারা;
    আহা কাঞ্চন!!! আহা কাঞ্চন জঙ্ঘা!!

    আহা আহা কি লিখলেন কুবিরাজ, মন্ত্রমুগ্ধ হয়ে রইলাম।

  5. এই ব কলমই তো আমাদের শেষ করেছে। জানা নেই দেখা নেই শুধু হৈ হলুস্থুল। খালি কলস বাজে বেশি।
    নিবের মাথায় এমন করে কাঞ্জন জঙ্ঘা বা এরকম দারুণ কিছু থাকলে মন্দ হতো না। হুসহাস শব্দ বেরিয়ে একটা ন্যাচারাল কবিতা হতো। কিছু না হোক। কৃত্রিমতা থাকতো না।
    চৈত্রের কালবৈশাখী ঝড়টা এলো মনে হয়।
    লেখার তীব্র আকাঙ্খা আবার জেগে উঠুক।

    1. আপানার এ মন্তব্যের উত্তর দিতে অপরাগ কী না কী লিখে ফেলবো!!
      ঝড় কিন্তু চালু হয়েই গেছে, এখন তো বোশেখ-ই।
      লেখা চালু থাকুক/থাকবে এমন আশাই আমাদের।
      সিসিফাস কে তো জানি ই, অল্প করে হলেও।
      ভাল থাকবেন, সাবধানে থাকবেন।

  6. লেখাদের কি আর অত্ত সাহস আছে লুকিয়ে থাকবে আপনার কাছ থেকে? ব-কলম শব্দে হলেও প্রকাশিত হোক খেরো খাতায়।

    শুভকামনা ভাই।

  7. বকলম হোক আর কলম হোক আমার আপাতত একটা চাইইইইই চাই। এছাড়া কোনো উপায় নেই। আপনি পেলে আমাকে দিয়ে দিয়েন। আপনার মতো লেখকের এসব কলম/টলম ফ্যাক্ট নয়, কাঞ্চনজঙ্ঘা নিবের মাথায় জমা হতে বাধ্য। অবিরাম শুভেচ্ছা জানিয়ে গেলাম। শুভ রাত্রি

মন্তব্য করুন