মূল লেখায় যান

মেঘেদের বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

ধস্ত সময়ে বেহাল আমরা সবাই, ভেতরে শোরগোল তোলা লেখারা, নিরন্তর আনন্দ-বেদনার কলরোলে, লেখা-গ্রস্ত, লেখা-রোগগ্রস্ত হলেও কাটাচ্ছে প্রহর দিবা রাত্রির; হতে পারে এ এক বিপুল অযথার পণ্ড শ্রম! আগাছার আঁকিবুঁকি! বিনাশী রেওয়াজ-রীতি, তুচ্ছাতিতুচ্ছ বিষয়-আশয় নিয়ে নিতান্ত সহজ-কঠিনে আঁকাআঁকি/লেখালেখির হামাগুড়ি, ভুল বানানে; হোক-না অজ্ঞানতা-জাত,অসীম শূন্যতার জগদ্দল পাথর-মগজে ও অস্থি-মজ্জায়। হঠাৎ থেমে যাওয়া নদী ও অপেক্ষায় থাকে মেঘ… [বিস্তারিত]

শ্যামনগর সাতক্ষীরার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক শামীম আহমেদ নামের এই ভদ্রলোক নিজের ছাত্রী, কন্যাসম অপ্রাপ্তবয়স্ক এক হিন্দু মেয়েকে ধর্মাম্তরিত করে বিয়ে করে ফেলেছেন। মেয়ের জন্মসনদ অনুযায়ী তার জন্ম ২০০৪ এ, সে হিসেবে সে অপ্রাপ্তবয়স্ক এখনও, ১৬+ বয়স। তাকে একজন শিক্ষক মানুষ, যার কাজ নৈতিকতা শিখানো সে কিভাবে বিয়ে করে ফেললো! কোন আইনে এই… [বিস্তারিত]

সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি; চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত; বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা, শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ; অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে, প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব, সুগন্ধি… [বিস্তারিত]

অলিখিত সন্ধি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

রাত্রি-নদীর উচ্ছসিত উচ্ছলিত কলরোল চোখ বুজলেই শুনতে পাই, নিঃশঙ্ক হৃদয়ের পদচারণা শুনতে পাই, জীবনের সুখ সুখ চাঞ্চল্যে আনন্দ-অনুভবের স্পর্শ পাই, অপ্রতিরোধ্য বৃষ্টি-ছোঁয়া-জলের মত; শেষ ত্রস্ত-চৈত্র-খরার নীল বিষণ্ণতা, বেমালুম মাটি-মাটি হয়ে যাওয়া উচ্ছল আনন্দ-রাত্রি; ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে লুটে নেই কিংবদন্তির সব সুখ, অলিখিত সন্ধিতে। গান, ছবি নেটের। [বিস্তারিত]

আলোর মিছিলের হাতছানিতে চাওয়াপাওয়ার স্বপ্নবিভোরতায় ক্লিষ্ট প্রেম ছোটাছুটি করে ঘরের আনাচেকানাচে। নিভুনিভু থেকে ম্লান হয়েছে বৈদেহিক স্বচ্ছতা, চাওয়া-পাওয়ার তীব্র অনুভূতিতে যেনো প্রলেপ পরেছে দু'জনারই। অভিমানী বুকে ডুকরে ওঠে চাপাকান্না গাল ভিজে ওঠে নোনা অশ্রুতে, দিনরাত্রির অক্ষীবিলাসে স্বপ্নেরা আসে যাঁতাকল পৃষ্ট দুঃস্বপ্নের মতন। সোনালী ভোরের আলোয় মিশে থাকা বিরহকে সঙ্গী করে, রাত্রীতে মশাল হাতে সামিল হই… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

দুপুর হলে মধুমতি গান ধরে। পাড়ায় পাড়ায় ফুটে টগর, জুঁই আর চামেলি। নির্জন দুপুরের ভ্যাপসা উষ্ণতায় এসবের গন্ধে মম করে। সে গন্ধে প্রেমের কবিতা লিখে, নীলু। মধুমতি এসে কবিতার ছন্দ মিলায়। রাতের তুমুল ঝড় হাওয়ায় গাছের পাতা ঝরে পড়ে আছে লালমাটির বুকে। ঝরে গেছে বসন্তের শিমুল, পলাশ। একে একে নৈশব্দের মতো পাহাড়ের বুক চিরে ঝর্ণা… [বিস্তারিত]

প্রেত ঝড়

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

ভেকেরা আসে ভেক ধরে রাত-দিনে চুপিসারে/প্রকাশ্যে, অদৃশ্যে ওঁৎ পেতে থাকে, জীবন যাপনের আশে-পাশে পাশে-পাশে, অসুখ-বিসুখ কান্না-ঘেন্নার প্যাকেজে প্যাকেজে, হাত-পা, পা-হাত ছড়িয়ে, তুমুল আনন্দে বগল বাজিয়ে; নূতন সাজ-পোশাকের বাহির-বদলে সুখ-সুখ মুখ-প্রোফাইলে; হৃদয়ে হামাগুড়ি দেয় মিশমিশে কালো কিলবিলে তরমুজ-বিচিতে, শূন্য-খাতা শূন্য-পাতা। হো হো হা হা হি হি চা/কফির ঝড়, হাঁটতে হাঁটতে বাদাম-খাওয়া-হাসির গড়াগড়ি, হাঁটু গেড়ে বসে স্লোগান,… [বিস্তারিত]

পুরো বিশ্বের মানব জাতিকে নাকানি চুবানি খাওয়ানো বহুরূপী করোনার কারনে এবারের একুশে বইমেলা সকল জল্পনা কল্পনা শেষ করে শুরু হয় ১৮ মার্চ ২০২১।মেলা শুরু হলেও মেলার সেই চাঞ্চল্যতা ছিলো না।তবুও উৎসবহীন মেলায় যাবার শখ প্রতিবারের মতো এবারো ছিলো অন্তত পরিচিত লেখক প্রকাশকদের সাথে দেখাটাতো হবে।এমন ভাবনায় মেলায় যাবার দিনটি ছিলো শুক্রবার ২৬ মার্চ।পবিত্র জুম্মার নামাজ… [বিস্তারিত]

একটি নকশিকাঁথা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

নকশি-কাঁথায় লেখা থাকে সূচ-শ্রমের অকাট্য নীরব ইতিহাস; রক্তাক্ত হাত-ছাপ, ফোঁটা ফোঁটা ঘামের দাগ, কুয়াশার মুখ-ছায়া; অযত্নে অদৃশ্য অমোচনীয় সূচ্যগ্রে। দারুণ ওমে, নিপাট ঘুম, হা-করা মুখে, মুখ বুজে, নাক ডেকে। জীবনের শেকলের টানে সময়ের নদীতে কাঁদছে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে, অবশ স্নায়ুতে বুকের চাপা দোহে, অট্ট-হাসিতে, আক্ষেপে, ঘাম-গরমে ত্যাঁদড়দের ভীড়ে; আজন্ম নির্ঘুম জেগে থাকা এক নকশি-কাঁথা, এ… [বিস্তারিত]

বড় ছেলে

ফাহাদ মিয়াএকান্ত অনুভূতি৫টি মন্তব্য

—কি ব্যপার এমন কইরা মুখ ভার কইরা বইসা আছো যে? —কই? না তো! —তুমি বললেই অইবো? আমি কিন্তু ঠিকই বুঝবার পারছি,কি হইছে তাই খুইল্লা কও। —তোরে আর কি কইমু রে সখিনা?দেশ আর মন দুইডাই বেশি ভালা না। —কেন?কি হইছে আবার? —সখিনা! তোরে একটা প্রশ্ন করবার পারি? —তোমায় প্রশ্ন করার জন্যি কেউ না করলো কহন? —সখিনা,পরিবারের… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

এ আমি কোন্ আমি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

দ্যুলোক ভূলোক ঘুরি জয়ের নেশায়, (ভুয়া)লাইক কমেন্টে আনন্দ কুড়া, জ্বালা জুড়াই হাহা দিয়ে, প্রতিনিয়ত, বীর-দর্পে; ধরা কে সরা জ্ঞানে, বেশুমার মনের সুখে, মৌসুমি সৌরভ বুকে/মুখে/চোখে মেখে; কেউ জানুক বা না-জানুক কেউ দেখুক বা না-দেখুক আঁতকে উঠি নিজ প্রতিবিম্বে, এ আমি কোন আমি মুখোশের অন্তরালে; সুড়ুত করে মুখ লুকাই হুডিতে নিশ্চুপ আহ্লাদে, প্রকাশ্যে ব্যস্ততা দু’চোখ ছোঁয়া… [বিস্তারিত]

সত্য সুন্দর

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

সারা পৃথিবীতেই লড়াই চলছে। এই লড়াইটা কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে নয়, এই লড়াই দুটো মতবাদের মধ্যে— ধর্মনিরপেক্ষতা এবং মৌলবাদ। লড়াইটা বিজ্ঞানমনস্কতা আর ধর্মান্ধতার মধ্যে, যুক্তিবাদিতা আর কুসংস্কারের মধ্যে, জ্ঞান আর অজ্ঞানতার মধ্যে, সচেতনতা আর অচেতনতার মধ্যে, স্বাধীনতা আর পরাধীনতার মধ্যে। বুদ্ধিবৃত্তিক মানুষ হিসেবে আমাদেরকেই বেছে নিতে হবে সত্য, ন্যায়কে। পরিত্যাগ করতে হবে অন্যায় এবং মিথ্যেকে।… [বিস্তারিত]

মে ডে মে ডে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও, দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার, কী হবে কী হবে-না, করোনা কালে; একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন, দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা, আলেয়ার মত হলেও এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া; নীল নীলের ঐ আকাশ। কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে, সামাজিক… [বিস্তারিত]

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ভিড় দেখে সবাই অবাক হচ্ছে কেন? প্রতিবছর তো এমনি হয়। আমাদের দেশের বাবা মা ছেলেমেয়েরে শিশু মনে করে, লুতুপুতু করে নিয়ে বেড়াতে না পারলে তাদের ভাল লাগেনা। শহরের ছেলেমেয়ের এই সমস্যা বেশি। মফস্বলের পোলাপান তাও একা চলে আসে, শহরের ছেলেমেয়েরে মোটে ছাড়বে না, মেয়ে হলে তো কথাই নাই। ভার্সিটিতে পড়ার সময়… [বিস্তারিত]

বসনিয়া ও হার্জেগোভিনা, ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র, অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। ১৯৯২ সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে, এর পরপরই বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, ১৯৯৫ সালে যুদ্ধ শেষে সার্বীয়রা দেশের ৪৯% এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয়… [বিস্তারিত]