ক্যাটাগরি বিবিধ

“অদ্ভুদ স্বামী”

মনির হোসেন মমি ২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ০২:৫৩:২৭অপরাহ্ন গল্প, বিবিধ ৫ মন্তব্য
মা..গো,তুমিতো মা মরতানা! মায়ের আধাপাকা চুখগুলোতে বিলি কাটতে কাটতে ছেলের এমন ভাষ্য।তার পর মা যা বললেন। -কি যে কছ ছেরা! -হ’মা আমিতো ঠিক কইতাছি...এই দেহনা আমার হগল চুল এহনিই পাইক্কা গেছেগা!তোমারতো হেই তুলনায় চুল কিছুই পাকে নাই..আমি মনে হয় তোমার আগেই মরমু। মা আশ্চর্য ছেলের প্রতি সহানুভুতি দেখাল। -তুই ছেরা কি যে কছ না মুহে [ বিস্তারিত ]

হলদে সমুদ্র-সূর্য

ছাইরাছ হেলাল ২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ০২:৩১:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
নাহ্‌, নাতো! এ-নয় কোন বিগত/বিগতার হরিৎ বিস্মরণের অফুরন্ত নিঃশ্বাস এমন আগুন আলোয়; পাহাড়ি বেড়ালের মুহূর্তের নখর আস্ফালন বা অতৃপ্ত টাট্টু-ঘোটকীর তড়পানো ক্ষুরের আঘাতের আগুন-আলো! তা কিন্তু নয়; অশরীরীর হলুদ আলোর হাতছানি! তাও নয়। রত্তির হিসেবে নয়, অজস্রতায় টায়ে-টায়ে ভরা উপচে-উপচে পড়া, এক দঙ্গল সোনেলা; টই-টই করে, পিয়াস-গন্ধে অহর্নিশ খুঁজে খুঁজে ফেরে; অনন্তর অনন্ত অনন্তে ছুঁয়ে-ছুঁয়ে [ বিস্তারিত ]
এখানে আমার এক জমি ছিলো, ঘর ছিলো সবুজ শস্যে ভরে উঠতো উঠোন আমার, দিগন্তের কোনে সূর্য উঁকি মেরে উঠতেই, আমারো দিনের শুরু হতো। থালায় আউশ ধানের পান্তা, কি তার সৌরভ! উঠোন জুড়ে সন্তানের কলোরব, মুরগির ছানা, বাছুরের ছুটোছুটি সে এক শ্রুতিমধুর ধ্বনি আমার কানে বাজে, এ যেনো স্বর্গীয় কোনো সুর। দিনশেষে ক্লান্ত কৃষানী আমার ঘুমিয়ে [ বিস্তারিত ]

চায়না ভ্রমণ (১ম পর্ব)

ইঞ্জা ২৩ জুন ২০১৮, শনিবার, ০৯:১৪:৩৩অপরাহ্ন ভ্রমণ ২০ মন্তব্য
    চায়না ভ্রমণের আমার কিছু খন্ড অভিজ্ঞতা আপনাদের জন্য তুলে ধরছি। ২০০৮ সাল, যাবো চংকিং শহরে ব্যবসায়িক কাজে, বাংলাদেশ থেকে ডাইরেক্ট চংকিং ফ্লাইট নেই, তাই কুনমিং হয়ে যেতে হবে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের টিকেট কাটলাম এমন ভাবে যেন কুনমিং নামার দুই ঘন্টা পর চংকিং ফ্লাইট ধরতে পারি। অপরদিকে আমার সাপ্লাইয়ারকে বলা হয়েছে চংকিংয়ে যেন আমার [ বিস্তারিত ]

দিন শেষে তুমি শুধুই নারী : পর্ব- ২

খসড়া ২২ জুন ২০১৮, শুক্রবার, ১১:৩৯:১৩অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য
বাড়িতে দেবর বিল্টু এসেই চাচার খোঁজ করে জানলো সে খুব কষ্ট পেয়েছে ছন্দার আচরণে। বিল্টু বাড়ি ভরা মানুষ দেখে চুপিচুপি ছন্দাকে জিজ্ঞাসা করলো -- কি হয়েছে চাচার? ছন্দা বেশ ঝাঁজের সাথেই বললো-- ওকে রাখা যাবে না আর, বেয়াদব একটা। বিল্টু বেশ ভারিক্কি চালে বললো -- আগে দেখতে হবে কি হয়েছে ব্যাপারটা।  নিজেকে আর সামলাতে না [ বিস্তারিত ]

আত্নজীবনী

নীরা সাদীয়া ২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩৭:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
#জীবন   অনেকদিন যাবত মনের কোণে ভেসে বেড়ায় কিছু স্মৃতি, কিছু কথা। সেই কবে ছোট্টবেলায় বই,খাতা,কলম, পেন্সিল ইত্যাদির সাথে পরিচয়। রঙিন ছবিওয়ালা নতুন বই, বিভিন্ন রঙের রঙ পেন্সিল, নানা ধরনের কলম এসব নিয়েই আনন্দময় শৈশব। তবে সেই শৈশব থেকেই ছিলাম কঠোর পরিশ্রমী। মাত্র ১ মাসে ফুপাতো বোনেরা পেন্সিল ধরা থেকে শুরু করে ভার্তি পরীক্ষার জন্য [ বিস্তারিত ]
বোধহয় নব্বই সালের দিকে হবে । ঢাকাতে মাওলানা সাহেবেরা একটা মিছিল বের করেছিলেন । ওটাকে খণ্ড মিছিল বলা যাবে না । ওলামায়ে কেরামেরা তো অংশ নিয়েছিলেনই । তার সঙ্গে যোগ দিয়েছিল আরও প্রায় হাজার দেড়েক মাদ্রাসার ছাত্র । সকলেই এক হিন্দু ভদ্র লোকের ফাঁসির দাবি করছিল । মিছিলটা দেখে আমার খুব কৌতূহল জন্ম নিয়েছিল । [ বিস্তারিত ]
বয়সের সাথে সাথে মানুষের বই পড়ার ধরন পাল্টায়। এটা আমার একান্ত অভিজ্ঞতা। নিজেকে দিয়ে বলছি। সর্বপ্রথম বই পড়া আমার,'লিও তলস্তয়ের বই। তারপর গোয়েন্দা কাহিনী। আহ! দিনরাতের ঠিক নেই। শার্লক হোমস্। জুলভার্ন সমগ্র, ভূত সমগ্র, ফেলুদা সমগ্র, মার্ক টোয়েন, প্রতিমাসে রহস্যপত্রিকা, এসব ছিলো কৈশর বয়সের পড়ার আকর্ষনীয় বই। তারপরের আকর্ষনীয় বই ছিলো, সমরেশের বই, বুদ্ধদেবের বই, [ বিস্তারিত ]

আজ বাবা দিবস

তৌহিদুল ইসলাম ১৭ জুন ২০১৮, রবিবার, ১১:২৩:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
আমি যে কোনো সমস্যায় পড়লে তা একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু থাকতোনা। আমি কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলতেন তিনি। আমাকে মানুষ বানাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছিলেন যিনি, তিনি আমার বাবা। বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা। এই কাঁধটায় তোমার হাতের স্পর্শ অনুভব করে আজও ভরসা পাই। প্রতিটা মুহুর্ত ভালোবাসি তোমায়। বাবাদের দেহ [ বিস্তারিত ]

সরল সে নৈশ সুর

রিতু জাহান ১৬ জুন ২০১৮, শনিবার, ১২:৪৫:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
মনের গভীর সব আবেগকে পরিতৃপ্ত করতে বেহালার এক সুর ছড়াবো, নীল ফুলে ঢাকা রহস্যময় হ্যালারবাস সে নীল অরণ্যে। হোকনা সে সুর আমার বেসুরা এক নৈশ সুর একদল ঝিঁঝিঁপোকার নৈশ ঐকতানে তাতে এক অন্য সুরেরই না হয় সৃষ্টি হবে। রহস্যময় অরন্যের এ নীল ফুল, আকাশের ঐ নীলিমা পাশে তরঙ্গসঙ্কুল এ উন্মুক্ত সমুদ্র, সব মিলিয়ে আজ এখানে [ বিস্তারিত ]
বাঙ্গালী রক্তের রন্দ্রে রন্দ্রে মিশে আছে খেলাধূলা।গ্রাম বাংলায় জাতীয় খেলা কাবিডি হতে শুরু করে ফুটবল,দাড়িয়া বান্ধা,গোল্লাছুট,ঢাং গুডি প্রভূতি খেলা হতো খুব জাকজমক ভাবে।ফুটবল খেলা ছিলো পাড়ায় মহল্লায়।দেশে ফুটবলের ইতি কথাগুলো একটু আলোচনা করলে বুঝা যাবে স্বাধীনের পর পরই মুলত ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের জোক বাড়তে থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর তত্ত্বাবধানে ১৯৭২ সালে ঢাকায় ফুটবল [ বিস্তারিত ]
কে বলে এই বিদেশ বিভূঁইয়ে ইদ নেই, ইদের আনন্দ নেই! ইদের কেনাকাটা অর্থাৎ বাচ্চাদের পাঞ্জাবী, নিজের জামা এসব কিনতে গিয়ে তীব্র ভিড় ঠেলে ঢুকতে হয়েছে দোকানে। দোকানীরা তুমুল ব্যস্ত কাস্টমার সামলাতে। পুরো রমযান মাস নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় খোলা থাকছে অধিকাংশ দোকান। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি কাপড়ের দোকানগুলোতে ইদ উপলক্ষে মূল্যছাড়ের অফার দিয়েছে। ব্যস্ততার কারনে [ বিস্তারিত ]
রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক আগে থেকেই সব বিবেকবান মানুষের মত আমিও প্রতিবাদ করেছিলাম। কিন্তু সেদিন কাঠমোল্লাদের সাথে নিয়ে কিছু মানুষজন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ইসলামের দোহাই দিয়ে মসজিদে মসজিদে চাঁদা তুলে, ট্রাকে ট্রাকে খাবার দিয়ে সাহায্য করেছিলো। আজ তারা কোথায়? তাদের বাড়িতে যেদিন রোহিঙ্গারা হামলা চালাবে সেদিন বুঝবে আপনি আমি আমরাই সঠিক ছিলাম। সাহায্য [ বিস্তারিত ]

দিন শেষে তুমি শুধুই নারী : পর্ব- ১

খসড়া ৭ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৮:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য
বুদ্ধিপ্রতিবন্ধী বড় ভাই খাটে বসা। মেঝেতে বসে ছন্দা ভাইয়ের হাটুতে মাথা রেখে কাঁদছে চিৎকার করে--- ভাইয়া ওরা আমার বিচার বসিয়েছিল। ভাইয়া ওরা আমার বিচার বসিয়েছিল। ভাইয়া ছন্দার মাথায় হাত রেখে বলল-- আবিদ কোথায় ছিল? -- আম পরে ওকে ডেকে এনেছি, ও আসার সাথে সাথে ওরা সুর পালটিয়ে ফেলেছে। -- তোমাকে একা পেয়ে অপমান করার চেষ্টা [ বিস্তারিত ]
বর্ষায় ছাদ হয়ে যখন ই প্রেম বৃস্টি ঝরায় আমের মুকুল শূকর হয়ে আবেগ গিলে খায়। শুষ্ক পাথরে হালকা চায়ের ফিরকি ছোটে গরম টা আর কোনদিন ভেতরে পৌঁছবে না, আনলিমিটেড ইগনোরেবল “চকোবার” ------------------------- অরুনিমা মন্ডল দাস কলকাতা, ভারত।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ