মূল লেখায় যান

তোমাকে বলছি

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা৩৯টি মন্তব্য

কতদিন পরে দেখা বলতে পার? কত মাস, বছর, কত যুগ? কিচ্ছু বলবে না! তবে, এসেছো কেন এখানে? আমাকেই বা ডাকলে কেন? আমার মানিয়ে নেয়া তাল মেলানো জীবনে আমি তো ভালই ছিলাম। সবার পূর্ণতা নিয়ে পৃথিবী কখনও চলেনি - চলেনা। আমিও এই পৃথিবীরই একজন অপূর্ণতা আমার থাকতেই পারে। আচ্ছা, আমিই বা এসেছি কেন! হ্যাঁ, পারিনি -… [বিস্তারিত]

রাতের গল্প

ওয়ালিনা চৌধুরী অভিকবিতা২৮টি মন্তব্য

কিছু কিছু রাতে ঘুমাতে নেই, হারিয়ে যায় মহেন্দ্রক্ষণ । পাশ ফিরে মুখ ঘুরিয়ে নেয় একমুঠো সুখ । বাঁধা পড়ে নিশীথে হাঁসফাঁস করে কিছু দুঃখ, তরলতায় মিশতে থাকে অনুরাগ । রাত ফুরুলে , গল্পও ফুরালো । গাঁ জ্বালা রোদের আধিক্যে শুরু হলো শহুরে দিন । এদের উপর রাগ করেই কাঁথা মুড়ি দিলো, আমার আরো একটি নির্ঘুম… [বিস্তারিত]

যাবার বেলা

ইয়াগনিন সুলতানাকবিতা২৪টি মন্তব্য

দিনবদলের হাওয়ায় একদিন আমি বুড়িয়ে যাবো টানটান থাকা চামড়ায় ভাজ পড়বে চোখের দৃষ্টি ক্ষীণ থেকে ক্ষীণ হবে আসবে আমার যাওয়ার ডাক একটু একটু করে। শরীরের ভারে আমার মাথা হবে নত কুঁজো তাকে বরণ করে খুঁজবো যখন সম্বল তুমি বাড়িয়ে দিবে হয়তো এই লাঠি খানা এটা বলে অনেক হয়েছে, এবার একটু বিশ্রাম তো নিতে পারো। চোখে… [বিস্তারিত]

একটু ঘুম-হাজার চুমু

পাগলা জাঈদকবিতা২২টি মন্তব্য

বুক পেতে দাও, রাখব মাথা, ঘুমের খাতা খুলবো গো ফের, হয় যদি ঢের প্রেমের তুফান, হাজার চুমুর অজস্র বান, ছুঁয়েই যাবে অধর তোমার ঘুম হবে কি? ঘুম হবে কি? দেখবে যদি, টলটলে এক প্রেমের নদী বইছে তোমার বুকের খাঁজে, নিটোল ভাঁজে আমি যখন- তোমার কোলের কাঠবিড়ালি আদর- খেকো। আদর-খেকো কাশফুলে যেই খেলবে হাওয়া, দুলবে বকুল,… [বিস্তারিত]

বাবা তুমি এগিয়ে যাও

জসীম উদ্দীন মুহম্মদকবিতা৪টি মন্তব্য

ওঠো বাবা ঐ ডাকে মুয়াজ্জিন স্মৃতির ক্যানভাসে এখনও ভাসে সেদিন । ভোরের শুভ্র হাওয়া দোলে সাথে আমার পরাণ খানি শুকতারা মিটি মিটি জ্বলে মনের দুয়ার খোলা জানি । দিনমণি যায় অস্ত , নিশির তিমির নামে তোমার ভালবাসা কিনিব বাবা বল কি দামে । ফুরায় বেলা ফুরায় খেলা কালের মহাকাশে এই মন জনম জনম শুধু তোমায়… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

মানুষ হওয়ার আহ্বান

মোকসেদুল ইসলামকবিতা৪টি মন্তব্য

তুমি মানুষ হও, হৃদয়ে বপন করো মনুষ্যত্বের বীজ অবিশ্রান্ত ভাবে মাতাল হও মানুষকে কাছে পেতে, ব্রাহ্মন নও, সাধু-সন্যাসী নও ভুল কিছুটা হতেই পারে স্নেহে-প্রেমে, ভালোবাসা-সখ্যে হৃদয়ে মানবতার রঙ উঠুক ভরে। প্রাত্যহিক জীবনের রাজপথে মিছিল করো ভূখা-নাঙ্গার পক্ষ নিয়ে সত্যের ঝান্ডা উড়াও তুমি বিদ্রোহী হও, অবাধ্য স্বৈরাচারী মনকে দমন করতে সংস্কারের পক্ষ নিয়ে বিপ্লবী ইচ্ছায় সংকল্পবদ্ধ… [বিস্তারিত]

ডানা ও রোমন্থন

তাপসকিরণ রায়কবিতা, সাহিত্য৮টি মন্তব্য

ডানা বন্ধু ! তুমি কি পর না-- প্রসারিত মুক্ত ঝিনুকের আঁক নিয়ে হেসে উঠতে সেই মত-- বুকের বন্ধনটুকু খুলে রেখে ওই সবুজ ঘাস, ওই তেপান্তরের মাঠের বিজন নির্জনতায় যে ছেলেটি চুপ বসে আছে-- যে হারিয়েছে তার বিরহী বাঁশি। একটু নিবিড় ঘন হয়ে পার না কি তার হাতটা তুলে নিতে তোমার হাতে-- জানি স্বপ্নে জ্বালা আছে… [বিস্তারিত]

জন্ম মৃত্যু এক জীবনের সঙ্গী পূর্ব জন্মের কোন এক সন্ধি ক্ষণে আমরা ছিলাম পাশাপাশি,আবারও দ্বিতীয় জন্মের আর্বিভাবে বিদায় ভূবন ক্ষণস্হায়ী। জীবনের শেষ অধ্যায় মৃত্যুর অনুভূতি কেউ কি কখনও পেয়োছ কভূ, আমি দেখেছি মৃত্যুর দুয়ারে দু,দুবার দাড়িয়েও আমি অবিচল স্হির তোমাদের পাশা পাশি। প্রথম মৃত্যুর স্বাধে সাতার না জানা কৈশরের চঞ্চলতার দূরন্ত পনায় তিনটি জীবনের ইতি… [বিস্তারিত]

হৃদয়ের কর্তৃত্ব

আবদুল্লাহএকান্ত অনুভূতি, কবিতা১১টি মন্তব্য

স্বপ্ন বিভোরতায় ডুবে ছিল ভাবনাগুলো যখন স্বপ্নিল আলোয় আলোকিত মুখ, ছড়িয়ে ছিলাম ভাবনা গুলি অসীমের বিশালতায় । নিরুত্তাপ মনে জমা হৃদয়ের যত কথা আমি আজ চিৎকার করে বলতে চাই বলতে চাই পূর্ণতা পাইনা তোকে ছাড়া । নির্বাক চাহুনিতে আমি শিহরিত অগনিতবার হৃদয়ে জমা ছিল কত অবাক্ত অনুভব ! বিকিয়েছি তাই তোর মাঝে স্বপ্ন চারণের স্বাধীনতা… [বিস্তারিত]

দেবী

পাগলা জাঈদকবিতা১৮টি মন্তব্য

উদার কিছু মন খুঁজে ফিরি নীলে- শাপলা বিহীন ঝিলে। পাইনি। হারিয়েছে সব বুকের চলন বিলে। গত রাতে কি করেছ বলতে পারো? নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত হেসেছ স্মিত। তখন থেকেই সে হাসি ভাঙছে আমার হৃদয় অট্টালিকা। আগের যাত্রায় খুইয়েছি যত মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি ফেরত দেবে তত। [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

প্রথম দেখা

ওয়ালিনা চৌধুরী অভিকবিতা৩২টি মন্তব্য

বাতাসের অনামিকা ছুঁয়ে দুলে যায় একলা মনে নিসর্গের ঝুমকা, কথাকলির কণ্ঠে তখন রাগ ভৈরবী, গালে হাত দিয়ে বসে শোনে লজ্জাবতী । তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই, আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক । স্রষ্টার অপার্থিব রুপে অর্থহীন হয়ে যায় জাগতিক বাসনা । প্রকৃতি তার বুকের খাঁজে লুকিয়ে… [বিস্তারিত]

পথিক, এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয় স্বার্থন্ধতার জালে এখানে বন্দি সবাই রক্তের হলি খেলায় মেতে ওঠা মানুষ সুখ খোঁজে বিটোফেনের করুন সুরে জন্মান্তরের পাপে আবদ্ধ মানবেরা পূজারীর তপস্যা ভেঙ্গে লুটে নিয়ে যায় ভরা অষ্টমীর চাঁদ। ওহে পথিক, এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয় চোখে-মুখে লোলুপতার ছাপ এঁকে অতৃপ্ত আত্মরা এখানে ঘুরে বেড়ায় নারী দেহের নরম মাংস… [বিস্তারিত]

আমার আমি

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা, বিবিধ৩৪টি মন্তব্য

আমার প্রপিতামহ ছিলেন অসভ্যতমের একজন পিতামহ ছিলেন অসভ্যতরের একজন পিতা ছিলেন অসভ্য। আর আমি? সভ্যতার কাঠগড়ায় দাঁড়িয়ে প্রাণপণে চেষ্টা করছি নিজেকে সভ্য প্রমাণ করতে। পারিনি। এখনও পারিনি। [বিস্তারিত]

আমার অস্তিত্ব

রকিব লিখনকবিতা৪টি মন্তব্য

আরেকটা যুদ্ধ হোক নির্দ্বিধায় বুক পেতে দেব শত বুলেটের বারুদে নির্বিকার দাঁড়িয়ে যাবো অনড় দাঁড়িয়ে থাকবো বাংলার পতাকা হাতে মূর্চ্ছিত বারুদে আর মাটির সুবাসে আবার জন্ম নিবে ক্ষুদিরাম দুহাতে পটকা নিয়ে আবার ডাক দিবে অসংযমী জীবনের সংগ্রাম আবার দাঁড়িয়ে যাবো আমি অনড় দাঁড়িয়ে যাবো গড়াবো কেল্লা বাঁশের তিতুমীর প্রথম সংগ্রামে জীবন দিয়ে বিশ্বাস এনেছে উল্লসিত… [বিস্তারিত]

কতটা ভালবাসলে ভালবাসা হয়!

মনির হোসেন মমিকবিতা২৫টি মন্তব্য

প্রিয় কতটা দিনের তপৎসায় কতটা আমবর্ষা পেরুলে কতটা চোখের জলে সাগর গড়ালে তুমি আমার হবে। প্রিয় কতটা মাস পেরুলে বছর হয় কতটা দিন পেরুলে মাস হয় কতটা মৌসুমে তুমি জেগে রও ততটা দিন মাস বর্ষ অপেক্ষায় আমি রবো। প্রিয় কতটা ভালোবাসলে কতটা আদরেঁ সোহাগে আলিঙ্গনে কতটা রাম-সীতার পরীক্ষা দিলে তুমি শুধু আমারি হবে। প্রিয় কতটা… [বিস্তারিত]