ক্যাটাগরি কবিতা

দিনলিপি

বোকা মানুষ ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:৫৭:০০পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ২৬ মন্তব্য
আজকাল ভালই কাটছে দিন আমার! সকালের রোদের উষ্ণতা তারিয়ে তারিয়ে খেয়ে ফেলে আলসেমিতে চুমুক দেয়া! নিঃস্পৃহতার চাদরে জড়িয়ে দিনমান ফুসফুসে অন্ধকার টেনে নেয়া, আর অদৃশ্য হওয়ার অদম্য রোখ! বিকেলে, মৌনতার দেয়াল ভেঙ্গে আসা অনাহুত সব অপারগতার সাথে ইচ্ছাহীন, বিতৃষ্ণ, বিমর্ষ আড্ডা! কখনও বা ছেলেবেলার সাথে ফেলে আসা রোদ্দুর মাখা স্বপ্নের তুমুল নেশা চোখে নিয়ে টলতে [ বিস্তারিত ]

বাবা ও মা

তাপসকিরণ রায় ২৫ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:৩৭:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
বাবা ? তোমার ? আমারও বাবা ছিল জানো ? এমনি হাজারও লোকের বাবা কোথাও হারিয়ে গিয়েছে ! তার ছিল পদাতিক রাত্রি জাগরণ। সে দৃঢ় চেত আজও মনের ভেতরে হেঁটে চলে। মা, সবারই মা থাকে, হাজারও সন্তানের মা জেগে থাকে নিঝুম শূন্যতায়-- হৃদয় প্রদীপের ঘরে--সে যাপন জন্মান্তর ভরে থাকে !
আজকাল চায়ের কাপগুলো বড় বিবর্ণ, চায়েও নেই সেসময়ের মত মিঠে ওম। অথচ তখন! গলির মোড়ে ক'জন তরুণ উচ্ছলিত, গরম চায়ের কাপ নিয়ে হাতে হাসি, আড্ডা, তর্ক, ঝগড়ায় টগবগ! অব্যক্ত ভালবাসা বুকে নিয়ে কেউবা জীবনানন্দের কবিতার মত নিরব আবেগ। আসন্ন মিছিলের উত্তেজনায় কেউ কেউ নিজেরাই হয়ে যেত একেকটা তুমুল শ্লোগান। সাঁজোয়া যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে, [ বিস্তারিত ]

কোন এক অভিমানীকে

অরণ্য ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০২:৫৮:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য
আর কতদূর হাঁটলে তোমার পথ ফুরাবে? আর কত ঘাম ঝরলে তুমি ক্লান্ত হবে? কত রাত্রি পেরুলে বলতে শিখবে আমি আর পারছিনা। সামনে যদি কিছু আর নাই' দেখ একবার তো চাও পিছন ফিরে! কতটা পথ পেরিয়ে এলে! জয় করলে কতটুকু তোমার এ একলা চলা! তুমিই বললে নেবে না কাউকে সাথে আমাকেও না। আমিও বলি - বেশ [ বিস্তারিত ]

ফেরীওয়ালা

সিহাব ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ১১:০৯:০৬পূর্বাহ্ন কবিতা, বিবিধ ১৬ মন্তব্য
আমি ফেরীওয়ালা। কষ্টের ফেরীওয়ালা । সুখেরও বটে ! আমি আমার কষ্ট বেচি, বিনিময়ে সুখ নিই ! কখনো সুখ নিই । কখনো সুখের বিনময়ে কষ্ট নিতে দ্বিধা করি না ! আমি দুঃখ নিলে যে সুখ পাই, সুখ নিলে তার চেয়েও কম শান্তি পাই। আমার কষ্টে যে আরেকজনের সুখ ঘটে ! তার সুখেই যে আমার সুখ । [ বিস্তারিত ]

মানবিক শুন্যতা

আগুন রঙের শিমুল ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০২:৪৫:৫৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হারতে দারুন লাগে,জেতার মতই অসংখ্য হার জীবন জুড়ে,অগণন আগুন দেখেই ছুটে যাওয়া কাঁচপোকা - পুড়ে ছাই,তবু ছুটে যাওয়াটাই সত্যি ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন। সহজ জীবন চাইলে শুধুই পুরুষ,ঘোর সংসারী সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই - সহজ জীবনে মেটেনা তৃষ্ণা, মেটেনা কিছুই। সহজ জীবন চাইলে সে ভুল ঈশ্বর,খুব মানবিক হাহাকার নিয়ে কাটায় বেলা বিমুগ্ধ [ বিস্তারিত ]

ধর্ষিতা রমণী ও নির্ঘুম শর্বরী

জসীম উদ্দীন মুহম্মদ ২৩ নভেম্বর ২০১৪, রবিবার, ১০:১০:২৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
০১ শেষ বিকেলের মরচে ধরা প্রভাকর ছায়ালোকে উড়ায় কেতন কাঁদে বসুমতি, কন্ঠে অতীত রোমন্থন ও বৃষ্টি বিলাসের আহাজারি ! ক্রমেই তিলোত্তমা মহী, মহাকালের গর্ভে হতশ্রী ! অথচ মহাবিশ্বের রাণী মেদিনী ! পত্র-পুষ্প- পল্লবে অবগুণ্ঠিত নববধূ বহতা তটিনীর ঊর্মিমালা বিলাইত অমরাবতীর সুবাস জলধর স্মিতহাস্যে জাগিয়ে দিত মৃতপ্রায় বিটপীর প্রাণের স্পন্দন মহা মহিম মহীধর, চির সবুজ অটবি [ বিস্তারিত ]

নদীঃ জীবনানন্দ দাশ এর কবিতা

বিষফোঁড়া ২৩ নভেম্বর ২০১৪, রবিবার, ১২:০৯:৫০পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
রাইসর্ষের খেত সকালে উজ্জ্বল হলো- দুপুরে বিবর্ণ হ’য়ে গেল তারি পাশে নদী; নদী, তুমি কোন কথা কও? অশথের ডালাপালা তোমার বুকের ‘পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হ’লে. আরো দুরে চলে যাই সেই শব্দ সেই শব্দ পিছে-পিছে আসে; নদী না কি? নদী, তুমি কোন কথা কও? তুমি যেন আমার ছোট মেয়ে- আমার সে ছোটো [ বিস্তারিত ]
কি অদ্ভূত লাগে আমার তোমাকে - তোমার এই নির্মোক নিস্পৃহ চলে যাওয়া, কোথাকার ক্লান্তি কোন জলে ডুবিয়েছ কেমন করে নিমিষেই অতিক্রম করে ফেলো নিকট বর্তমান, দুর ভবিষ্যৎ ; অনতিক্রম্য অতীত কেমন করে খুলে ফেলো কাঁপনলাগা ডানা? কেমন অদ্ভূত লাগে ভাবতেই - কেমন করে অতিক্রম করলে, নিজের ছায়া এতো রাগ, ঘেন্না কোথায় রাখো বলতো - বুকে [ বিস্তারিত ]

পুতুল মেয়ে

মোকসেদুল ইসলাম ২০ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৩:১৯:২২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
পুতুল তুমি পুতুল মেয়ে আমায় নিয়ে খেলছো খেলা দিনে রাতে। খেলা ঘরটি বারে বারে ভেঙ্গে আবার গড়ছো তুমি নতুন করে। হতে পারে আমার প্রেম তোমার কাছে ছোট্ট বালির বাঁধের মত। কিন্তু তুমি মনে রেখ এমন প্রেমিক আর পাবেনা যদিও শত মানুষ দেখ।

আমার পরিচয়

মনির হোসেন মমি ১৯ নভেম্বর ২০১৪, বুধবার, ০৯:৫০:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩২ মন্তব্য
আমি কবি নই, নই কোন নামজাদা লেখক যে কি না লিখুনিতে তোমাদের মন জোগাবে আমি নেতা নই,নই কোন রাষ্ট্র প্রধান যে কি না সকল সমস্যার সমাধান করবে। আমি ধনী নই,নেই ধন-সম্পদের ভান্ডার যে কি না তোমাদের ক্ষুধা মিটাবে আমি জ্যোতিষী নই,নই ভাগ্য বন্টনের দেবতা যে কি না আলাদিনের চেরাগঁ ঘরে ঘরে জ্বালাবে। আমি হ্যামিলিউনের বাশিঁওলা [ বিস্তারিত ]

বৃক্ষমায়া

আগুন রঙের শিমুল ১৯ নভেম্বর ২০১৪, বুধবার, ০৯:৩৮:২২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
চোখের পরে আগুন জড়ো হলে পরে - পথের পাশে হঠাৎ পেয়ে যাওয়া পাতাহীন বৃক্ষকে বলি আমার অভিজ্ঞতার কথা। বেচে থাকার এবং মৃত্যুর অভিজ্ঞতা, রং বদলের এবং দুঃখ দিনের গাথা। এবং একটি পাখি এসে বসে পাতাহীন ডালে - পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি, একা পাখি, বোকা পাখি শিস দেয় বেখেয়ালে। এবং বৃক্ষের [ বিস্তারিত ]
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ।   এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। জীর্ণ জীবনের পুঁজে তারা [ বিস্তারিত ]

তুমি আর ছুটি নিওনা প্লিজ

অরণ্য ১৮ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:৪৪:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য
তুমি আজ ছুটিতে থমকে আছে অফিস আজ সব কাজই যেন দুটিতে। নেট-মডেমও চাইছে ছুটি মন নেই কোন কাজে এই আছে নেট এই গেল চলে পারফরমেন্স খুবই বাজে। ল্যাপটপও হ্যাং হয়েছে দুবার চাইছে ছুটি সেও মন ভালো নেই ওদের কারো করবে না কাজ কেউও। প্রিন্টার সেতো বসেই থাকে মন নেই তারও ভালো ব্ল্যাক নজেলে জ্যাম করেছে [ বিস্তারিত ]

হাসি

সিহাব ১৭ নভেম্বর ২০১৪, সোমবার, ১০:৫৭:২৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
    কান্নার উলটো দিক নাকি হাসি ? এ কথা শুনেই তো আমার হাসি পায় ! তো একে তোমরা কি ধরনে হাসি বলবে? হাসি কি শুধু ভাল কিছুর প্রয়াসেই উন্মোচিত হয় ? নাকি, মনের তীব্র কষ্টের মাঝেও অন্যের সুখের লাগি তার অদ্ভুত প্রকাশ হয় না ? অনেকে সুখ কিনতে মরিয়া হয়ে ছুটে সুখের বদলে হাসি [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ