ক্যাটাগরি কবিতা

কেউ আমাকে চিনতে পারলে না

জসীম উদ্দীন মুহম্মদ ৯ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৬:৫৯:২৫অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
বড় বেশি রক্ত ভেঙে এসেছিলাম এই আকাশ ডাঙায় কেউ আমাকে চিনতে পারলে না! যে যেভাবে পারছে সেভাবেই চুম্বন করছে স্রোতের জলে অকারণ আত্মহনন, এই কি তবে ছিল বিধির লিখন? বল, কপালকণ্ডুলা! কত প্রহর রাঙায় চোখ ভাঙ্গা রাজপথে চিবোয় বুক আর কবিতা কিনে রাখে শনির আখড়ার মেলা বল, কপালকণ্ডুলা! এই কি তবে ছিল তোমার সেই মোটা [ বিস্তারিত ]

“দুঃসময়ের সংবিধান”

শান ৮ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১১:২৫:০২অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য
তুলে রাখা চাদরের ভাজে ভাজে ভালবাসা ধূলো পড়ে ধূসর রঙে ভারী হয়ে আছে । সময়ের সংকীর্ণতায় হাত বুলানো হয় না ওতে,যেখানে একদিন ফুলতোলা নকশারা কথা বলেছিল । সময়ের পরতে পরতে সুখগুলো এখন লেখা হয় তোমার ঠিকানায়, যেখানে একদিন তোমার সুখ সম্ভবত আমিই ছিলাম । বাতাসে ভারী নিঃশ্বাসের শব্দ না পাওয়ার সুর তোলে অবিরাম,অথচ কত নিঃশব্দের [ বিস্তারিত ]

নোনতা জলের পরাজয়

জসীম উদ্দীন মুহম্মদ ৩ জানুয়ারি ২০১৫, শনিবার, ১০:৩৩:৫৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
একদিন এক উর্বশী নোনতা জল রোজই জাগিয়ে দিত পড়শি রাতের অনার্য ঘুম, সমানে ঢেলে দিত শুরা আর সাকির অবচেতন মদিরা; এমনি করে কুয়াশা রোদ নিয়ে এসেছিল দ্রুত লয় ইন্দ্রধনু, কিছু জীবন্ত কবিতার ফসিল! আমিও কিছু বুঝে উঠার আগেই ডুবে মরেছিলাম, এই নোনতা জল জোসনা; কৃষ্ণপক্ষের কোনো এক বৃহস্পতি তিথিতে সযতনে একদিকে রেখে দিয়েছিলাম পাঞ্জাবির পকেট, [ বিস্তারিত ]

পলাতকা

জসীম উদ্দীন মুহম্মদ ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১০:২২:২৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
এখনও শোধ দাওনি জন্মান্তরের দেনা, এখনও--! দেখো, আমি আজো পথের মাঝেই খুঁজে বেড়াই পথের ঠিকানা! অথচ এই সিনসিনে কপট শীত উপেক্ষা করেও তুমি পালিয়ে গেছ, হে যাযাবর পলাতকা! পালিয়ে গেছ ভাঙা বেড়ার ফাঁক গলিয়ে, ডিঙিয়ে সিঁদকাটা সমাক্ষরেখা! একবার ভেবে দেখেছ, কী রেখে গেছ? ছেঁড়া গোল পাতায় ছাওয়া রুদ্রাণী অবিশ্বাস, শত জনমের জলপাই বেদনা! দেখো, এখনও [ বিস্তারিত ]

কিছু একটা করা চাই

অরণ্য ৩০ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৭:৪৯:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য
মাথা কাজ করছে না, কিছু একটা করা চাই কি করি বলো তো? কিছু একটা বলো। ঠিক আছে, একটা শব্দ বলো তোমার পছন্দের। ঃ পাগলামো বর্গীয় বর্ণের এ খুঁটিতে হাত কেন? আর কোন অক্ষর নেই, পাগলি কোথাকার! করছো তো একটি কাজই - সারাক্ষণ! হেই! বছর তো শেষ হয়ে গেল! এক শব্দে বছর বলো তো। ঃ হারালাম [ বিস্তারিত ]

কোথায় শিশু কোথায় ঠ্যাং

শাহ আলম বাদশা ২৭ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৯:১৩:১৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
[২৬/১২/২০১৪ তারিখে ওয়াসার পাইপে মৃত জিহাদস্মরণে] বিশাল পাইপে পড়লো শিশু সময় গেলো অনেক্ষণ দুঃখী বাবার বুকফাটা রোল মা হয়ে রয় অচেতন! ওয়াসা আর দমকল এসে গবেষণায় দিনকাটায়– ছয়শত ফুট পাইপে তারা ক্যামেরাও এক তাই পাঠায়? টিকটিকি আর পোক খুঁজে পায় পায়যে আরো কুনোব্যাঙ পুলিশ বলে, ”শুধুই গুজব কোথায় শিশু কোথায় ঠ্যাং। কেউ বলে ফের, সবই [ বিস্তারিত ]

ঝগড়া ১

অরণ্য ২৫ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৭:১৩:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য
নো ফ্রেন্ড, দিস ইজ নট ফেয়ার! ইউ ডু হোয়াটেভার ইউ ডু আই ডন্ট কেয়ার! বন্ধু বলছি বলে তুমি  যা খুশি তাই করবে! নো, প্রভুও সইবে না মরবে, তুমি মরবে। কেনই বা যে তুই এসেছিলে আমিই বা ছিলাম কেন! মোটেও আমি ঠিক করিনি, নো! এখন বুঝছি যেন। গ্রেট! ইউ আর মাই এনিমি নাও! কিসের এত মিষ্টি [ বিস্তারিত ]

বিদায় বন্ধু

অরণ্য ২৪ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১০:৩৯:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৭ মন্তব্য
বন্ধু, অনেক হলো এবার তোমার ছুটি । থাকবে না তুমি আমি একাই খেলব লুটোপুটি । কি কথা আর তোমার সাথে কিছু কি রয়েছে বাকি? তুমি আমার মিথ্যে প্রবোধ নিজেকে দিয়েছি ফাকি । এত কাছে আর পাইনি কাউকেই তুমিই ছিলে সব তুমি ছিলে মোর অট্টহাসি চলাচল, কলরব । তোমাকে ছাড়া চলি কি করে ভেবেছি বহুবার তবুও [ বিস্তারিত ]

ক্রন্দন অথবা জলজ শব্দ

আগুন রঙের শিমুল ২৩ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:২৯:২৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
কোথাও জলের শব্দ নেই - কোথাও টুপটাপ ঝরেনা শিশির, কোথাও কান্না নেই - আবছায়া জলের দাগ কেবলই। কোথাও আলো ছিলো একদিন - আজ ছোপছোপ হলেদেটে বিলীনপ্রায় ক্ষতচিহ্ন ধূসর প্রেক্ষাপটে জমছে শুধুই। কোথাও কি বাজছে নূপুর মীনকুমারীর চোখের কোনে জলের ফসিল জমা হল নাকি ? জলের ওযে বুক জ্বলে যায়; তুমুল তৃষ্ণায় শঙ্খনাদে মেঘডমরুর বিপুল নিনাদে [ বিস্তারিত ]
নরখাদক হিংস্র জানোয়ার তুমি বেশি ভয়ঙ্কর না আমি ক্ষুধা ছাড়াই আমি মাঠ-ঘাট সব খেয়ে সাবাড় করি স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কে ফাঁদে ফেলতে নিত্য নতুন ফন্দি আঁটি। ক্ষুধা মিটলেই তুমি নিশ্চিন্তে থাকো ঘুমিয়ে আমার ক্ষুধা মিটে না কোন কালে। পরকীয়ার জন্য দুধের শিশুকে দেই বলি সম্পদের জন্য ভাইয়ের গলায় চালাই ছুরি, আদিম উল্লাসে জৈবিক ক্ষুধা [ বিস্তারিত ]

জ্বলে অপরাজেয়

শেহজাদ আমান ২৩ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:৪১:১২অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
গিলোটিন আমাদের থামাতে পারেনি গ্যাস চেম্বারে আমরা মরিনি জার্মান বোমায় ভয় পাইনি তালিবানকে তোয়াক্কা করিনি আমরাই বাস্তিল ভেঙ্গেছি বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছি থামিয়েছি তিয়েনআনমেনের দানবীয় ট্যাঙ্ক ঢাকায় আমরাই ছিলাম রুমি,বদি,জুয়েলের ক্র্যাক সহযোদ্ধা আমরাই ছিলাম ল্যাটিন আমেরিকার জঙ্গলে চের সাথী আমেরিকার আনাচে-কানাচে মারটিন লুথারের সহযোগী আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি আমরা তকসিমে স্লোগান দেই তাহরীর স্কয়ার [ বিস্তারিত ]

যে আর ফিরে আসেনি

রিমি রুম্মান ২২ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০৯:৩৯:২৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
ভাবছি লিখবো, সেই অভিমানী মেয়েটির গল্প যে আর ফিরেনি কোনদিন, এ বিচ্ছেদ পাওনা ছিল বলে লোকমুখে শুনা যায়, সে ফিরে___ প্রতি অমাবস্যায় বিষণ্ণতার চাদরে ঢেকে ঝড়ো বৃষ্টির দিনে রিমঝিম ক্রন্দন হয়ে ঘন অন্ধকারে অন্ধ আর্তনাদে অহেতুক কড়া নাড়ে প্রিয়জনের দ্বারে ।

রসিক

মনির হোসেন মমি ২০ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০১:১৫:০১অপরাহ্ন কবিতা, বিবিধ ২৫ মন্তব্য
-ভয়ংকর মনের সাগরে ভয়ের ঢেউ তুল্লে -নাইন এম এম অরজিনাল ট্রিগার টিপে এক সুটে মন্ডু,দরিয়ার এপার ওপাড়, -একি করছ!যন্ত্রটা একটু সরাও একটু ভূলে চলে যাবে তোমার জানটাও -না,আমি নইতো অতো বোকা তোমার তরে দিবো না প্রিয় প্রানটা, -হুম!সত্যি কি তাই? সে দিন তবে খেয়েছিলে কি ছাই, বক বক করে বলেছিলে শুধু ভালোবাস আমায়। -লেডিস ফাষ্ট,মানলাম [ বিস্তারিত ]

জেগে উঠো আর একবার

জসীম উদ্দীন মুহম্মদ ১৪ ডিসেম্বর ২০১৪, রবিবার, ১০:০৪:১৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও! তবে তুমি কেন জাগবে না আর একবার? বল, রায়েরবাজার? কেন --কেন?   দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি, উসকো খুসকো চুল, কুয়াশা চোখে, যা দেখে ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!   আর হরিদাসী? কে জানে তিনি কোথায়---, স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার; [ বিস্তারিত ]

বিপরীত পদ্য

মোকসেদুল ইসলাম ১০ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১২:১৯:৫৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
কাগজের নৌকা ভালোবাসা বোঝে না শুধু সময়ের চোরা স্রোতে ইতিহাস লিখে রাখে ছোট ছোট ঢেউয়ের ছন্দে তাল মিলিয়ে চলতে পারে না বলেই যাত্রার শুরুতেই ডুবে মরে। বাল্যশিক্ষা পড়াবে বলে আদর্শলিপি না জানা বালক দিব্যি পণ্ডিত সেজে বসে যায় মূর্খের পাঠশালায়, ঘড়ির কাঁটায় বার্ধক্য ঠেকানো যায় না জেনেও অলস মস্তিষ্কের বৃদ্ধ মাথার টাক ঢাকার মতো দুঃসাহস [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ