বিদায় বন্ধু

বন্ধু, অনেক হলো
এবার তোমার ছুটি ।
থাকবে না তুমি
আমি একাই খেলব লুটোপুটি ।
কি কথা আর তোমার সাথে
কিছু কি রয়েছে বাকি?
তুমি আমার মিথ্যে প্রবোধ
নিজেকে দিয়েছি ফাকি ।

এত কাছে আর পাইনি কাউকেই
তুমিই ছিলে সব
তুমি ছিলে মোর অট্টহাসি
চলাচল, কলরব ।
তোমাকে ছাড়া চলি কি করে
ভেবেছি বহুবার
তবুও দেখেছি এটাই সময়
তোমাকে ছাড়বার ।

বিদায় বন্ধু
বিদায় ।
শুরু হোক আমার একলা চলা
রেখোনাকো তুমি দায় ।
কাল থেকে তুমি মৃত মোর কাছে
মাড়াবোনা ছায়া তোর ।
কাল থেকে আমি নিকোটিনবিহীন
আমার নতুন ভোর।

It's the Day

মোট পড়েছেনঃ ১১,৭৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

      1. ঠিক ঠিক, এইবার তাহলে চার দিন পর ফাতেহা আয়োজন করেন, আপনারতা শেষ হইলে আমারটা। মারা গেছে ফাতেহা দিবেন না তা কি হয়? তবে যাই করি চুপি চুপি।

        1. ঠিক। ঠিক। ঠিক। নো অরি, ম্যান। নন্টে ফন্টে আর কেল্টুকে ঘিরে ভ্যানিশিং ইঙ্কের একটা গল্প ছিল বোধহয় – একটু একটু মনে পড়ছে। তেমনটি না হলেই হয়, আমরা যেভাবে চুপি চুপি সব চুক্তি করে ফেলছি।

          ধরে নিন সে সব বয়েই গেল!

        2. সে কারণেই আপনাকে একবার চেক করে নিতে চেয়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম ঠিক তো? 🙂 সে যাগগে, টেক ইট ইজি – লিমকা! (y) হ্যাভ গুড টাইম, গুড ডে।

    1. জিসান ভাই, কথা ঠিক। আমার এই বন্ধুটিকে বিদায় বলা আমার জন্য মোটেও সহজ নয়, পরিচয় যার সাথে ২৯শে মার্চ, ১৯৯৩ সালে। এরপরে দীর্ঘ একুশটি বছর! অনেক ভেবে দেখেছি – আর না। এবার ওকে ছাড়তেই হবে। পেরে ওঠার পালা এখন শুধু আমার। নিকোটিনের গন্ধ এখন আর ভাল লাগছে না। কাল থেকে বিদায় আমার বন্ধুটিকে। এত বছরের সঙ্গীকে বিদায় জানাতেই আমার এ লেখা। নিকোটিন ছাড়া ক’দিন খুব একা লাগবে আমার। কখনও কখনও নিজেকে ভোদাই ভোদাই (শব্দটিতে কিছু মনে করবেন না আশা করি, বেশ ক’বার আমার এমনটিই মনে হয়েছিল, আর অন্য কোন শব্দ পুরোটা মিলেও না) মনে হলেও এবার উনাকে আমার ছাড়তেই হবে। আমার সিগারেট বন্ধুটিকে বিদায়।

        1. ধন্যবাদ জিসান ভাই। সাত দিন বাদে একটা একটা ফলো আপ পোস্ট দেবার প্ল্যান আছে। আপনাকে ট্যাগ করার মনস্থির করে ফেললাম। সে কাব্য হবে না। একটু বড় (সাইজ) লেখা হয়ে যেতে পারে। কিন্তু আমি লিখব।

    1. সিগারেট খাওয়া লোক আমার ভালো লাগেনা এমনটি নয়। তবে অনেকদিন ধরেই উপলব্ধি করছি বন্ধুটিকে আমার বিশেষ ফেয়ারওয়েল দিয়ে বিদায় জানানো উচিৎ। অবশেষে আমি তাকে ধুমধাম করেই বিদায় জানালাম। ধন্যবাদ আপনাকে।

  1. সিগারেট!! মৃত্যু?? মানি না, এটা ছাড়া ঠিক হবে না, বড়ই উপকারী বন্ধু! দিল্লিকা লাড্ডু খাইয়াই পস্তামু। তবে ছাড়তে পারলে অভিনন্দন।

    1. দ্যাট’স দা গুড স্পিরিট। অনেকটা আপনার মত ভেবেই কাটালাম ২১ বছর। সিগারেট যদি আপনার কাছে “?” হয়ে দাঁড়ায়, তাহলে তা দুঃখজনক, না আসে তো কোন সমস্যা নেই বলে আমি মনে করি। শুভ কামনা আপনার জন্যে।

  2. শিরোনাম দেখে চমকে গিয়েছিলাম।বিদায় নিচ্ছেন কিনা আবার।মধ্যে পড়ে বুঝতে পারছিলাম,প্রিয় কোন বন্ধুকে বিদায় বলছেন।সমাপ্তিতে এসে বুঝলাম আসল কাহিনী।অভিনন্দন -{@

    1. শিরোনাম দেখিয়া আপনি যে চমকাইয়া উঠিয়াছেন, যেমনটি আপনার মন্তব্যে প্রকাশ করিয়াছেন, জানিয়া ভারি পুলকিত হইলাম। পোস্টটি পাঠানোর পর প্রথম কিছু মন্তব্য দেখে একটু ভাবনায় পড়েছিলাম। আবার একাকী হেসেছিও বটে। এত পুরোনো বন্ধুকে বিদায় জানাতে লেখা বলে কথা! ধন্যবাদ আপনাকে।

  3. একটা করুন জোকস্ মনে পরলো …প্রেমিকা প্রেমিককে বলছে তোমাকে আজ দুইটার মধ্যে যেকোন একটা চুজ করতে হবে, হয় সিগারেট নয় আমি। প্রেমিক বললো, সিগারেট। মেয়ে রেগেমেগে চলে গেলো। প্রেমিক একা একা বললো, আমি তোমার জন্য যদি এতো বছরের বন্ধু কে ত্যাগ করতে পারি তাহলে তোমাকেও কিছুদিন পরে আরেকজনের জন্য ছেড়ে যাবোনা কি করে বিশ্বাস করলে? 🙂
    যাই হোক এটা পড়ে উত্সাহিত হবেন না। আর এতো কান্নাকাটি করছেন কেন? একটা বন্ধুর হাত ছেড়ে যাবেন শুনে হাজার বন্ধু খুশি হয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। গাছ, পাখি, বাতাস, প্রকৃতি সবাই এতদিন আপনার নিঃশব্দ ধোঁয়ায় কেঁদেছে, তারা সবাই আজ খুশি।
    অভিনন্দন আপনাকে।

    1. ধন্যবাদ নীলাঞ্জনা নীলা। সবে মাত্র ৪ দিন। কেন জানি মনে হচ্ছে পেরে যাব এবার। আপনাদের মন্তব্য, অভিন্দন আমার বন্ধুটি থেকে দূরে থাকতে আমাকে সাহায্য করছে বেশ।

    1. আমার ‘অদেখা মন্তব্য’ তে আপনি থেকেই যাচ্ছেন, বেশ তো! তাই আবার এলাম আপনাকে ভালবাসা আর শ্রদ্ধা জানাতে। 😀
      ভাল থাকবেন মজিবর ভাই।
      (y)

মন্তব্য করুন