তুমি আর ছুটি নিওনা প্লিজ

তুমি আজ ছুটিতে
থমকে আছে অফিস আজ
সব কাজই যেন দুটিতে।
নেট-মডেমও চাইছে ছুটি
মন নেই কোন কাজে
এই আছে নেট এই গেল চলে
পারফরমেন্স খুবই বাজে।
ল্যাপটপও হ্যাং হয়েছে দুবার
চাইছে ছুটি সেও
মন ভালো নেই ওদের কারো
করবে না কাজ কেউও।
প্রিন্টার সেতো বসেই থাকে
মন নেই তারও ভালো
ব্ল্যাক নজেলে জ্যাম করেছে
ছাড়বে না সে কালো।

তুমিই বলো কি করি এখন
কি করে বোঝাই তাদের?
বুঝছি এখন নিজেই আমি
কে বোঝায় এখন কাদের!
তুমি ছাড়া অফিস লাটে উঠতে কতদিন!
উপলব্ধি আমার নিজ।
ছুটিতে তুমি যেওনাকো আর
নিওনা ছুটি প্লিজ!

মোট পড়েছেনঃ ৬৭৪জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. বুঝেছি ভাইয়া, আপনার সব কিছুই আজ তুমিময় হয়ে গিয়েছে।সারাক্ষন পাশে দেখতে চান কাউকে। সব কিছু বর্নহীন আজ সে ছুটিতে বলে -{@ কবিতা ভালো লেগেছে। সহজ সরল স্বীকারোক্তি 🙂

    1. হুঁম। ঠিকই ধরেছেন। আজ বুঝতে পারছিনা কোন টাইটেলটা বেশি যায় তার সাথে – ব্যক্তিগত সহকারী, সহকারী, মেন্টর, উৎসাহদাতা, টিম প্লেয়ার নাকি এর চেয়েও বেশি কিছু, অন্যকিছু। আপনাকে ধন্যবাদ।

    1. না ছাইরাছ ভাই, ছুটি-ছাটার কোন প্ল্যান মাথায় নেই। ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটিতে বেশ আপন আপন ভাব আছে। এ সোনেলা রেখে ছুটিতে যাওয়ার কোন মানেই হয় না।

    1. ধন্যবাদ স্বপ্ন নীলা। এমন মন্তব্য আমাদের মত ডায়েরী লেখক বা পুরান আমলের পত্র লেখকদের অনেক বড় পাওয়া। সব লেখা হয়তো ভালো হবে না আমি জানি, তবুও লিখে যাব।

    1. সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একজন গান পাগল মানুষ – মনে সব সময় কিছু বিট ঘোরাফেরা করে। লেখায় ছন্দ সাজাতে পারলে আমারও মন্দ লাগেনা। লেখাটি আপনার ভালো লেগেছে এ আমার অনেক বড় প্রাপ্তি। শুভ কামনা আপনার জন্য।

    1. মামুন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগছে, সেই আমার বড় পাওয়া। কেন জানি আপনার কবি সম্বোধনটি আমি বেশ উপভোগ করি। ভালো থাকবেন।

  2. ছন্দের কবিতা ভালো পাই
    সহজ সরল ভাবে লিখেছেন
    ভালো লেগেছে।

    ছুটি নেয়া চলবেনা
    অবশ্য ছুটি না হলে
    এমন কবিতা পাবোনা 🙂

    1. জিসান ভাই, আপনাদের মন্তব্য পড়ে খুব ভালো লাগছে। ঠিকই বলেছেন “ছুটি নেয়া চলবেনা” আর ছুটি না নিলে তার এত বড় অবস্থানটা আমি এভাবে টেরও পেতাম না।

  3. কে ছুটিতে গেলো ভাই? নিজের মন নাকি?
    না না এরকম অফিস লাটে উঠিয়ে ছুটি নেয়া একদম উচিত নয়। এরপর থেকে ছুটির আবেদন ক্যান্সেল।
    বেশ মজার কবিতা -{@

    1. খুবই চিন্তার বিষয়! আমার তো একদিনেই আমি যা টের পাবার পেলাম। প্রতিদিন একই চিত্র ভাল নয়। কমিউনিকেট করুন। শুভ কামনা রইল আপনার জন্য।

মন্তব্য করুন