মূল লেখায় যান

লেখনী ও ভাসান

তাপসকিরণ রায়কবিতা, সাহিত্য১৬টি মন্তব্য

লেখনী বুকের জাড়ানো কলমটি জানে শুধু আমার একাকীত্বের কথা, --এ আনন্দ উচ্ছ্বাস জেনো ঢেকে রাখা ব্যথা, অবাধ ফেটে পড়া দুঃখগুলি, লেখনী তুমি তো জানো অভ্যন্তর ! অশ্রু নেই কোথাও কাগজ ভরেছে জীবন কথায়। ভাসান তোমার ভাসান পাত্রে একটি জল ছবি-- ওদিকে খণ্ডিত মেঘের আকাশ--বাতাসে ভেসে যায় জীবন কথা, কাব্য লিখেছি বৃষ্টি ঝরার দিনে--একটি যুগলবন্দী গান--… [বিস্তারিত]

জল জঙ্গলের মহাকাব্য

জসীম উদ্দীন মুহম্মদকবিতা১২টি মন্তব্য

নির্ঘুম চোরা চোখে তোমার দিকে তাকিয়ে আছি অফুরন্ত যাযারব সময় বড় বিব্রত কোন কালে কোন ফটোগ্রাফারের ক্যামারায় আলোক বন্দী ; চেতনে-অবচেতনে পাশার গুটির মত উল্টাই আজব রথ । একবার না হয় চোখ মেলে দেখো-- নীরবতার মোক্ষম ভাষা বর্ণে বর্ণে কেমন মদিরতা তোমার জল জঙ্গলের মহাকাব্য রচনা করে উর্বশী চাঁদ । আমার অহংকারের পৌরুষ কেমন লুটায়… [বিস্তারিত]

গান–১৬৬

রকিব লিখনকবিতা১১টি মন্তব্য

বাড়িতে আসছে স্বজন কি দিয়ে করি ভজন নিবে সে দেহ রতন ডাক দিয়েছে মাহজন বিকল হলো দেহ গাড়ি গাড়ি আমার খুব আনাড়ি কেমনে রই রঙের বাড়ি সাজিয়ে মধুবন।। আতর চন্দন কর রেডি যাইতে হবে তাড়াতাড়ি সেই আমার আপন বাড়ি গড়াইছে আলেকজন।। জড়িয়ে মাটির চাদর গড়াবো মধুর বাসর পাবো গো পরম আদর ভেবে কয় রকিব লিখন।।… [বিস্তারিত]

অপেক্ষা

বোকা মানুষকবিতা, সাহিত্য১৪টি মন্তব্য

একটা উপযুক্ত ব্যাংক খুঁজছি, জ্যোছনা জমা রাখবো কিছু! বছর বছর সুদ আসলে বাড়বে, বিরাট বড়লোক বনে যাবো আমি। তারপর বড় একখন্ড জমি কিনবো সাদা মেঘের আনন্দ নগর হাউজিং এ। সেখানে স্বপ্ন দিয়ে হবে ছিমছাম বাড়ী, সামনে, রোদ্দুরের খোয়া বিছানো উঠোন। গাড়ি বারান্দায় ঝাঁ চকচকে ঝড় থাকবে, পেছনের সুইমিং পুলে টলমল ভালবাসা। তারপর তৃপ্তির তুলতুলে আসনে… [বিস্তারিত]

বাইজী

প্রিন্স মাহমুদকবিতা৭টি মন্তব্য

আমিতো চাইছিলাম ভালবাসতে তুমি আমারে মসজিদ মন্দির কোর্ট কাছারি কতো কি দেখাইলা অথচ দেখো এখন আমি ভালা আছি ঘুম থেকে উইঠা ভার্সিটি যাই মাঝেমইদ্ধে নেশায় সাতরাই আর তোমাকে তোমার প্রেমিক হোটেলে নিয়া যায় এই অস্থায়ী বাইজীর চরিত্রে তোমারে মানাইছে বেশ। বিছানায় তোমার কামরূপ কামাখ্যা কামড় আর কামে হোক শুধু যক্ষা। প্রেমিকা নয় , তোমারে বাইজী… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক মেয়ে তুমি মানতে পারোনি ? এ তোমার ব্যার্থতা। সম্পর্কের বুনোটে ছিল অবিশ্বাসের মায়াজাল মেয়ে তুমি বুঝতে পারোনি? এ তোমার ব্যার্থতা। শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা মেয়ে তুমি স্পর্শ পাওনি? এ তোমার ব্যার্থতা। গলার রগ ফুলিয়ে কেউ তোমার অস্তিত্বকে গালি দেয়... এইতো ঠিক এখানেই, সেই আদিম সম্পর্কটা… [বিস্তারিত]

জল

পাগলা জাঈদকবিতা১৫টি মন্তব্য

তুমি অঢেল জোছনার চাঁদ, সৃষ্টি'র বাঁক ছুঁয়ে ছুঁয়ে, ছুঁয়ে যাও মোহনার রঙ। আমি মহাপ্রলয়ের আঁকা ছবি- প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি। আমি আজ কৃষ্ণ সয়ং। [বিস্তারিত]

দুঃখ রোদন

রকিব লিখনকবিতা৪টি মন্তব্য

সাদা সাদা ঘাস আমার বুকের জমিনে বরফ হওয়া জল পাথর পিরামিড ভুবনে দানাদার তুষার অদৃশ্য অগ্নির দাপটে মসৃণ পথে ধোঁয়া ওঠা অতীত বসন্তে আমার কাব্য রোদন করে চাপা ঘাসে আমার শূন্য দৃষ্টি কফিনে মোড়া মেঘে ভাসে আলুথালু জীবন আকালে আকালে স্বপ্নহীন সান্দ্র নদে স্রোতের জোয়ারে দুঃখ সীমাহীন স্বপ্ন বুদ বুদ তোলে নিত্য ছিকল বিকলের ছলে… [বিস্তারিত]

দাগ

তাপসকিরণ রায়কবিতা, সাহিত্য৮টি মন্তব্য

সে বনভূমির আড়ালেও জ্যোৎস্না নেমেছিল, বীথিবনের মর্মর ঝরা পত্রে কারো তো বিলীন সুর, বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে, তবু এক হিংস্র গর্জন সেই চোরা নদীটির পারে-- যেখানে নগ্ন সন্ধ্যা নেমে ছিল— হারিয়ে ছিল জীবনের কিছু ছায়া টুকরো, বনভূমি খুঁজে ফেরার--আদিম ভগ্নাবশেষে খুঁজে ফিরি চকমকি জ্বলে ওঠা তোমার সুরমায় শরীর.. মনের মাঝে অরণ্যের ঘ্রাণ,… [বিস্তারিত]

আর জনমে- নীল পোট্রেট

পাগলা জাঈদকবিতা১৩টি মন্তব্য

বুক পকেটে সুখ জোছনা , সব দিয়েছি - চোখের তারায়, হাজার ফুলের নির্যাসে তোর ধিক্ִ কিনেছি - কি আসে যায় ? ধূপশিখা প্রেম ঢল দিয়েছি, পাইনি কিছুই - বাদল মনে, তোর ঠোঁটে প্রাণ, নীল হাসি গান দেখবো, থাকি - সংগোপনে। পঙতি বিলাস, সুর ছুড়েছি বিষুব রেখায় - নোনতা জলে, অবাক সকাল, রোদ, গোধূলি ভুল ঠিকানার… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

লাল সবুজে শকুনের বস বাস সূরে কি হবে পার কলংকের ইতিহাস ক্ষমতার দাপটে স্বাধীনতা অন্ধকারে স্বাধীন কামীরা আজ শকুনদের ভ্রাতৃত্ত্ব ভাবে। জন্মান্তরে ভাবিনি কভূ কাচের ফ্রেমে বাধাঁ হবে আমাদের স্বাধীনতা দোষীত বীজের বিষাক্ত ছোবলে মা আমার কাদঁবেন জন্মের জন্মান্তরে। কিসের মোহে রক্তে ভিজেঁ ছিল বোনের বদন কিসের তরে লক্ষ প্রানের আত্ত্ব ত্যাগ স্বাধীনতা! তুমি বড়ই… [বিস্তারিত]

ঐ সোডিয়াম বাতির আলোতে এতো মায়া কেন ? বদলে যাওয়া পোশাকের রঙে... অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর । দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে বাড়তে থাকে সময়ের ব্যবধান । পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি । [বিস্তারিত]

ছন্দ, মাত্রা, তাল-লয়,উপমা-উৎপ্রেক্ষা ইত্যাদি না থাকলে কিসের কবিতা? মুক্তছন্দের নামে অন্ত্যমিলবর্জিত কবিতাও যে ছন্দহীন কবিতা নয়–তা-ও বোঝেনা আজকালকার অনেক তথাকথিত গদ্যকবি। আসলেই আবৃত্তির অযোগ্য কবিতা কখনোই ভালোকবিতা হতে পারেনা। আবার ভালোকবি মানেই ভালো গীতিকার- এটাও সত্য। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা যতোবেশি ছন্দে পণ্ডিত, তারা ততোবেশি ভালো ছড়াকার। আর পারদর্শী ছড়াকাররাই মূলতঃ মানোত্তীর্ণ ছড়া-কবিতা… [বিস্তারিত]

মেঘের শাবক

পাগলা জাঈদকবিতা১২টি মন্তব্য

ভেসে যায় মেঘের শাবক, ভেসে যায় আবেগের দল, ভেসে যায় শরতের ঘ্রাণ, প্রাণহীন প্রজাপতি- জীবনের জল। পাখি অবিচল- আকাশ কি লাশকাটা ঘর? নেউলে'রা ইতি-উতি চায়, ঝাউবনে অগোছাল- ফড়িং বাসর। হেসে খুন বোকা ঈশ্বর! হেসে ওঠে ফেলে আসা সুখ, বালিকা সে নারী হবে আজ, কুড়ে ঘরে ভালবাসা অনাথ -বিমুখ। ভীষণ অসুখ ঝিঙেফুল অত:পর ফোঁটে, কোল জুড়ে… [বিস্তারিত]

অদ্ভুত মানুষগুলো

মোকসেদুল ইসলামকবিতা৩টি মন্তব্য

মানুষগুলো কি অদ্ভুত খুব কাছের ব্যক্তিকে এপাশ থেকে ওপাশে দিচ্ছে ঠেলে যে কারো ক্ষতি করে না তার বিরুদ্ধেই পড়ছে ঝাঁপিয়ে অন্যায়ের পক্ষে গাইছে সাফাই বিবেককে ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে অন্ধ সেজে থাকছে বসে। হাতের তালুর মত চির চেনা মানুষগুলো আজ অদ্ভুত জৈবিক মোহে তাড়িত হয়ে অন্যের নগ্নতা দেখে শিকারী হায়েনার মত জ্বলজ্বলে চোখ নিয়ে লোলুপ… [বিস্তারিত]