ব্যার্থতা

প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক
মেয়ে তুমি মানতে পারোনি ?
এ তোমার ব্যার্থতা।

সম্পর্কের বুনোটে ছিল অবিশ্বাসের মায়াজাল
মেয়ে তুমি বুঝতে পারোনি?
এ তোমার ব্যার্থতা।

শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা
মেয়ে তুমি স্পর্শ পাওনি?
এ তোমার ব্যার্থতা।

গলার রগ ফুলিয়ে কেউ তোমার অস্তিত্বকে গালি দেয়…
এইতো ঠিক এখানেই, সেই আদিম সম্পর্কটা দাঁড়িয়ে ঠাই।
মুখে তার আজন্ম কুলুপ আঁটা
বুলি গুলো সে জঠরে ফেলে এসেছে জন্মলগ্নে…
সন্মুখে তার বিবস্ত্র ভালোবাসা
বিচার মেলে না।

মেয়ে তুমি প্রতিবাদী, এ তোমার গুন নয়…
নত হও, মেনে নিয়ে সকল ব্যার্থতা সফল হও।

কিন্তু না…
মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।

মোট পড়েছেনঃ ৯৮২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. রংধনু কোলে নিয়ে পৌছে যাব সোনালী স্বপ্নদ্বারে,প্রতিবাদ করেই, নত না হয়ে।
    নিয়মিত লেখা পাচ্ছি আপনার ভাবতেই ভালো লাগছে।

  2. বেশ চেনা চেনা মনে হচ্ছে কবিতার চরণগুলো, কোথায় যেন একবার চোখ পড়েছিলো। যদি ভুল না হয় ফেবুতে হতে পারে যাইহোক এমন একটি বোধের কবিতায় মুগ্ধ হলাম। জীবনের অসহায়ত্ব, অযাচিত ত্যাগ আর কালো মেঘের ঘর্ষণের পর ব্যর্থতার ভারে নুয়ে পরা কায়ার কোলে তার রংধনু প্রতিবাদী হতে শেখায়। প্রথম তিনটি স্তবকের শ্লেষ অসাধারণ। বিশেষ করে

    প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক

    শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা
    মেয়ে তুমি স্পর্শ পাওনি?

    উপরের শ্লেষমাখানো চরণগুলো অনেক ভালো লেগেছে কবি। অভিনন্দন আপনাকে, এমন কবিতার আরো চাই।

  3. কিন্তু না…
    মেনে নিয়ে সকল দায়,
    মেয়েটি আজো প্রতিবাদী।
    নিজের পুরো অস্তিত্ব
    বুকে জড়িয়ে সে আকাশ দেখে
    খোলা আকাশ ।
    কোল জুড়ে তার আজ নিজের রংধনু।

    খুব ভালো লেগেছে খুব। বিশেষ করে এই স্টেপ টা। 🙂

  4. কিন্তু না…
    মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
    নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
    খোলা আকাশ ।
    কোল জুড়ে তার আজ নিজের রংধনু।

    ভাল লাগলো।

  5. মুগ্ধ হয়ে গেলাম আপু। শেষের লাইনটা সত্যিই কথা থামিয়ে দেয়ার মতো। এমনি করে নিজের আকাশ দেখুন। গুনী, সফল মেয়েদের মতো নিজেকে নিজে ঘৃনা করার চেয়ে অসফলতাই ভালো।

  6. কিন্তু না…
    মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
    নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
    খোলা আকাশ ।
    কোল জুড়ে তার আজ নিজের রংধনু।……… আপু শ্রদ্ধা আপনার প্রতি।

  7. কবিতাটা পড়ে চুপ করে ছিলাম কিছুক্ষন।একটা মেয়ের অনেকটা এই কবিতা জুড়ে…।শেষ পর্যন্ত যারা প্রতিবাদী হতে পারে আকাশটা তাদেরই কোল ভরে দেয় সাত রঙা রংধনু।
    খুব ভাল লাগলো আপু।

মন্তব্য করুন