দাগ

সে বনভূমির আড়ালেও জ্যোৎস্না নেমেছিল,

বীথিবনের মর্মর ঝরা পত্রে কারো তো বিলীন সুর,

বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে,

তবু এক হিংস্র গর্জন সেই চোরা নদীটির পারে–

যেখানে নগ্ন সন্ধ্যা নেমে ছিল—

হারিয়ে ছিল জীবনের কিছু ছায়া টুকরো,

বনভূমি খুঁজে ফেরার–আদিম ভগ্নাবশেষে খুঁজে ফিরি

চকমকি জ্বলে ওঠা তোমার সুরমায় শরীর..

মনের মাঝে অরণ্যের ঘ্রাণ, শতাব্দীর ফেলে আসা চিহ্নগুলি,

পোশাকের অন্তরালে আজও লেগে আছে সে দাগ !

মোট পড়েছেনঃ ৬৯৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে… এই লাইনটা ভালো লেগেছে খুব। জ্যোৎস্না রাতের আলোতে সবকিছু জ্যোৎস্না হয়ে যায় আসলে। সুন্দর, খুব সুন্দর।

মন্তব্য করুন