অপেক্ষা

একটা উপযুক্ত ব্যাংক খুঁজছি,

জ্যোছনা জমা রাখবো কিছু!
বছর বছর সুদ আসলে বাড়বে,
বিরাট বড়লোক বনে যাবো আমি।
তারপর বড় একখন্ড জমি কিনবো
সাদা মেঘের আনন্দ নগর হাউজিং এ।
সেখানে স্বপ্ন দিয়ে হবে ছিমছাম বাড়ী,
সামনে, রোদ্দুরের খোয়া বিছানো উঠোন।
গাড়ি বারান্দায় ঝাঁ চকচকে ঝড় থাকবে,
পেছনের সুইমিং পুলে টলমল ভালবাসা।
তারপর তৃপ্তির তুলতুলে আসনে বসে,
তোমার জন্য থাকবো অনন্ত অপেক্ষায়…!
মোট পড়েছেনঃ ৮৮১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ভাই ব্যাংকটা খুঁজে পেলে একটু আওয়াজ দিয়েন।
    এত অসাধারন ভাবে লিখেছেন,”জোছনা জমা করে করে সাদা মেঘের আনন্দ হাউজিং বানাবেন,যেখানে স্বপ্ন দিয়ে ছিমছাম বাড়ি গড়বেন,যার সামনে রোদ্দুরের খোয়া বিছানো উঠোন”…।
    বাড়িটা হয়ে গেলে দাওয়াত দেবেন কিন্তু আমাদের সবাই কে।

  2. বোকা মানুষ হলে কী হবে আপনি?? স্বপ্নটি কিন্তু জব্বর।। আমার লোভ আছে আপনার মত একটি হাউজিং প্রোপারটি পাওয়ার।।

    অনেক সুন্দর কবিতা ও কবিতার থিম।। আমি মুগ্ধ।। কবির জন্য -{@ (3 :T

মন্তব্য করুন