ক্লান্ত এপিটাফ

গ্রীল চুঁইয়ে ঝরতে থাকে ক্লান্ত ফোঁটারা,
নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট ভিজে যায়- অথর্ব প্রেমিক যেন।
জল খুঁড়ে চলে বৃক্ষের প্রাচীণ শেকড়,
বৃষ্টির কাফনে মুড়ে যায় ঘুমন্ত মৃতের শোক!
এক জোড়া অন্ধ চোখ জমা হয় রাতের খাতায়।
জীর্ণ চৌকাঠের ওপারে শুধুই শূন্যতা,
প্রেমের মতো কবোষ্ণ বসে থাকে বিরান খাটে।
দূর থেকে ভেসে আসে বাঁধের পরাজয়
অবসন্ন হ্যারিকেনের কাঁচে কবিতার কালি জমে,
নিষিদ্ধ ইশতেহার লেখা হয় পালঙ্কে, চাদরে।

একটা চন্দ্রমল্লিকা একা পাঠ করে বিরহী এপিটাফ।
অতঃপর, হাই তুলে ঘুমুতে যায় নিস্পৃহ মেঘেরা…!

মোট পড়েছেনঃ ১,১৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

      1. আপনার কবিতাটি আমার মনের কথা প্রকাশ করলো,
        এ যেনো আমারই কথা।

        আইলসা আমরা সবাইই আসলে, তবে কিছু ভালোবাসার মানুষকে এড়ানো যায় না, বাসের মধ্যেও হঠাৎ দেখা হয়ে যেতে পারে 🙂

        সময় পেলে মাঝে মাঝে আসবেন,
        শুভ কামনা।

    1. ধন্যবাদ! উত্তরটা জিসান ভাইয়ের মন্তব্যের জবাবে দিয়েছি। ফেসবুকে লিখেছি, কিন্তু ব্লগে লেখা বন্ধের কারন স্রেফ আলসেমি। ফেসবুক এ্যাপের কল্যানে সহজে মোবাইল থেকে ব্যবহার করা যায় বলে। কিন্তু ব্লগে ব্রাউজার থেকে লগিন করতে হয়। যে কারনেই হয়তোবা এ আলসেমি! 🙂

  1. একটা চন্দ্রমল্লিকা একা পাঠ করে বিরহী এপিটাফ।
    অতঃপর, হাই তুলে ঘুমুতে যায় নিস্পৃহ মেঘেরা…

    বহু বছর পর এলেও নিয়ে এলেন চমৎকার একটি কবিতা।আবার কবে হবে দেখা জিয়া ভাইয়া।

মন্তব্য করুন