কতটা ভালবাসলে ভালবাসা হয়!

প্রিয়

কতটা দিনের তপৎসায়

কতটা আমবর্ষা পেরুলে

কতটা চোখের জলে সাগর গড়ালে

তুমি আমার হবে।

প্রিয়

কতটা মাস পেরুলে বছর হয়

কতটা দিন পেরুলে মাস হয়

কতটা মৌসুমে তুমি জেগে রও

ততটা দিন মাস বর্ষ অপেক্ষায় আমি রবো।

প্রিয়

কতটা ভালোবাসলে

কতটা আদরেঁ সোহাগে আলিঙ্গনে

কতটা রাম-সীতার পরীক্ষা দিলে

তুমি শুধু আমারি হবে।

প্রিয়

কতটা মনে মনের মিলনে

কতটা হৃদয়ে ভালবাসার তাপে সিদ্ধ হলে

কতটা প্রেম ক্ষেতের উর্ব্বর ফসল ফলালে

তুমি… তুমি বলে ডাকবে আমায়।

প্রিয়

কতটা ভাবাবে আমায়

কতটা কাদাবে আমায়,রাখবে দূরে

কতটা দূরত্ত্বের সীমানা অতিক্রম করলে

ভালবাসবে আমায়,

জানি,আমি সবই বুঝি…

হবে না আমার হয়তো হবে কারো

প্রিয়

দোহায় তোমায়! যার হৃদয়েই নোঙ্গর তুলো

আমার এ পুড়া হৃদয় থাকবে না যখন ধরণীতে আর

বিলীন হবে কোন চিরস্হায়ী জগতে

তখন তুমি পড় তোমার নতুন শাড়ীখানা।

প্রিয়

  কতটা কষ্টে শেষ চরণগুলো লিখছি

কতটা অভিমানে অকালে ধরণীকে পর করছি

কতটা অতৃপ্তের মাঝে ভালবাসাকে খোজেছি,

বুঝবে,

তুমি বুঝবে অন্তরকেও কাদাবে,

তখন অনুতপ্ত হয়ে,করো না করুনা আমায়।

মোট পড়েছেনঃ ১,৫৪০জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. কতটা ভালোবাসলে ভালোবাসা হয়, এ মাপার যন্ত্র আমি জানিনা । তবে এটুকু মানি – করূণাপিয়াসী মনরা ভালোবাসা পায়না । আলিঙ্গন পেতে পারে । … “স্পর্শতো অনুভবে !”

      1. “..এ কেবল স্বর্গীয় দান” – এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করি। যদি তাই হতো, তাহলে ভালোবাসাবাসি নিয়ে এতো আকুলি-বিকুলির যথার্থতা ছিল কি?

        1. জন্ম মৃত্যু বিয়ে এই তিনটিই স্রস্টার হাতে মানুষ যত চেষ্টাই করুক স্রষ্টার ইচ্ছে না থাকলে সফলতা পায়না।ভালবাসা পাওয়াও তেমনি।তবে কাউকে আর্কষীত করতে হলে নিজেকে নিজের ভিতরে স্রষ্টার মতই আকর্ষীত হবার লক্ষণ তৈরী করতে হবে।যেখানে ভাল সেখানেই স্রষ্টা বা স্বর্গ।আর আকুতি তো মনের অদম্য ইচ্ছে যা পাবার নির্ভর করে নিজেকে আকর্ষীত করার গুণাগুণের মঝে।
          ধন্যবাদ।

        2. “জন্ম মৃত্যু বিয়ে এই তিনটিই স্রস্টার হাতে” – আমিও মানি, ভাগ্য বলেতো কিছু আছেই। স্রষ্টার সকল গূণাবলী তাঁর সৃষ্টির মধ্যে বিরাজমান – আমি তাও মানি। আমি মনে করি আমরা সবাই ‘প্রোগ্র্যাম্‌ড’ কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে, যেখানে আমরা চাইলে রেগুলেট করতে পারি। এই রেগুলেটরি পয়েন্টগুলোতে আমাদের কীর্তি-কালাপই নির্ধারণ করে আমরা কে, আমরা কি।
          সে যাগগে, আপনার লেখা আমার ভালো লেগেছে। আর ভালো লেগেছে বলেই এতকিছু লিখছি। তবে, কবিচিত্তকে আমি একটু মোরাল সাপোর্ট দিতে চাই। এত দুঃখবিলাসী – করূণাপিয়াসী চিত্তরা ভালোবাসা একটু কমই পায়। আপনাকে একটা লিংক শেয়ার করছি, যা ‘ভালোবাসা’ আর ‘ইনফ্যাচুয়েশন’ কে আলাদা করতে বেশ উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে। http://www.diffen.com/difference/Infatuation_vs_Love

মন্তব্য করুন