মূল লেখায় যান

ঝুড়িওয়ালা

নাজমুল হুদাকবিতা১৬টি মন্তব্য

কথা ছিলো- আলপথে এক ঝুড়িওয়ালা আসবে উঠোনে; না থাকবে ফল, রস ঝুড়িতে উঠোন জুড়ে কথা থাকবে শুধু কথার গন্ধে। বর্ষা আসলে হিংস্র বাঘের মতো জ্বর আর হাঁচি জারি হবে বৃষ্টি তাপে ছায়া নামবে অপ্রস্তুত চির সবুজে। কথা ছিলো- দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন আর চেনা আমি দাঁড়ালে দরপত্রহীন তাপ নিবে; দু'হাত ভরে দু' হাতে। নেত্রকোনা, ময়মনসিংহ। [বিস্তারিত]

মেয়াদোত্তীর্ণ শোক

নাজমুল হুদাকবিতা১২টি মন্তব্য

সুন্দর লাগে যেন আকাশপুরীর নীলিমা চশমার ফ্রেম যোগ করে আরো অনন্যা এগিয়ে- তুমিময় সীমান্তে সৌন্দর্য চর্চার উল্লাস। ন্যাকামোর কর্ণধার আগাম বার্তা শোনায় চশমার প্রেরক অত্যাধুনিক পণ্য পাঠায় দিনশেষে- সব বৃক্ষের গোড়ায় উর্বরতার ঘাটতি। যৌথ বাসনাতে শক্তি হয় আমদানি রপ্তানি; দেহ ঝুলবে- অতীত হয়ে দোষারোপের স্মৃতিতে বিচার হবে- কিসের অরক্ষিত দুগ্ধবতী রাষ্ট্রে? হারিয়ে- আবার কারা গরম… [বিস্তারিত]

কবি ও কবিতার প্রেম

সৌরভ হালদারকবিতা৪টি মন্তব্য

কবি ও কবিতার প্রেম এসকেএইচ সৌরভ হালদার হাজারো কবিতা লিখবো তোমকে নিয়ে। ভুলিবো না এ জীবনে, প্রকৃতির মতো ভালোবাসব। সমুদ্রের দিকে তাকিয়ে থাকবো তোমাকে নিয়। ভালোবেসে হারিয়ে যাবো , গঙ্গার বুকে ঢেউ খেলা ঐ স্রোতের উপর। গানে গানে সুরে হারিয়ে যাবো, অজনা এক কল্পনার রাজ্যে শুধু কবিতাই লিখিবো তোমার আর আমারি নামে। হাজার কবিতার ছন্দ… [বিস্তারিত]

চুমুটুকু রেখে

খুরশীদা খুশীকবিতা১৯টি মন্তব্য

কোন এক নাম না জানা হাঁটে আমার দুঃখগুলো বেচে দেবো পানির দামে- গধূলীর রঙকে উপেক্ষা করে কিনে নেব সন্ধ্যার একলা চড়ুই;যে পথ চিনে ফিরে আসে নীড়ে। কোন এক ফাল্গুনী রাতে আমার কাঁন্নাগুলো বেচে দেবো আগুনের দামে - রোদে পোড়া ভাটফুল খোপায় গুজে পরে নেবো বকুলের পায়েল;যার সুবাস আদি থেকে অন্তে। নিজেকে বিকিয়ে দেবো ভালবাসার চড়ামূল্যে,… [বিস্তারিত]

এক নীল কৃষাণীর গল্প

নাজমুল হুদাকবিতা৭টি মন্তব্য

শহরে তখনও বৃষ্টির রেশ কাটেনি- তবুও আকাশ তাঁর নীলের সবকটি উপমা অনুভব করে যাচ্ছে দূর অস্পর্শে। মাটির কাছাকাছি তুমি আজ প্রান্তিক উপমার নীল কৃষাণী; উৎপাদিত উপমা নায্য চোখের মূল্য পায় না- এখন নিরব অনশনে আদান প্রদান বন্ধ হয়ে গেছে নাকি স্বল্প মধ্যস্বত্বভোগী প্রযুক্তির একঘেঁয়েমির খরতাপে। এক মধ্যবিত্ত ভোক্তা ন্যায্য চোখে আজো উপমার খোঁজে ; গ্রাম্য… [বিস্তারিত]

চিঠি

আরজু মুক্তাকবিতা২০টি মন্তব্য

অনেকদিন পর ডাকপিওনের ডাকাডাকি চিঠি এসেছে---------চিঠি! ইমেইলের যুগে চিঠি!! ঠিকানা পড়েই চিনলাম তোমার হাতের লিখা; আমি নিরেট স্পন্দনহীন ভুলে গেলাম আমার ব্যস্ততা। কালের সাক্ষী জমিদার বাড়ি লোহার কপাট--স্মৃতিকে নাড়িয়ে দিলো। ঐ দূরের মেঠোপথ রেললাইন এখন হাটুরের চলার শব্দে প্রকম্পিত বদলে যাওয়া স্মৃতিগুলো কষ্ট নামক অপদার্থ!! চশমার গ্লাস মোটা হয়েছে পিয়ানোতে ধূলো জমেছে!! সময়ের কাছে হেরে… [বিস্তারিত]

নাজমুল হুদা’র অনুকবিতা

নাজমুল হুদাকবিতা২১টি মন্তব্য

রটে যাবে __নাজমুল হুদা কবিদের সন্দেহ করতে এসো না; ক্লান্তি গায়ে মেখে, ব্যর্থতায় বাড়ি ফিরে যাবে বরং, ভালোবাসতেই এসো থাকো, দেখো- কবিতায় ইতিহাস রটে যাবে। . মধ্যবিত্ত __নাজমুল হুদা মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো হয়ত টপকাও, নয়ত মচকাও মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো হাসতে দারুণ, বাসতে করুণ। . খেলাতত্ত্ব __নাজমুল হুদা আমি এখন সাপের খেলায় ভয় পাই… [বিস্তারিত]

দর্শন

মাসুদ চয়নকবিতা১৭টি মন্তব্য

# দর্শন/ এক অদ্ভুত দর্শন পৃথিবীর জন্য আরাধ্য হতে চলেছে যাদের আলোক সান্নিধ্য নেই, যারা কোনোদিন শিল্প প্রিয়ার শৈল্পিক হাতে হাত রেখে পৃথিবীর মুক্ত ভূমিকায় অবতীর্ণ হয়নি কোনোদিন চুম্বন আঁকেনি তরুণীর তুলোল ঠোঁটে, জল মুছে দেয়নি বিরহকাতর প্রিয়ার_ তারা বহুদূর প্রান্তর ঘুরে আপন নিবাসে ফিরে আসে অসহায় শকুনের মতন মৃত খাদ্যের জোগান তাঁহাদের জন্য! অথৈ… [বিস্তারিত]

জোড়া কবিতা

মাহবুবুল আলমকবিতা১২টি মন্তব্য

ধূয়ে দাও মৃত্তিকামন || ধূয়ে দাও বৃষ্টি ধূয়ে দাও ঢলে হৃদয়ের যত ক্লেদ যত আবর্জনা, ধূয়ে ধূয়ে করে দাও সাফ আমার এই ক্লেদাক্ত মন পবিত্র কর তোমার জলে। কত না শুদ্ধ ছিল এই মাটি ছিল পরিপাটি মন ও হৃদয় ছিল খাঁটি সবুজ সজীব প্রান্তর ছিল সুন্দর পবিত্র প্রাণময় সবকিছু পঁচে গিয়ে আজ হয়ে গেছে দুর্গন্ধময়।… [বিস্তারিত]

অবেলায়

শিরিন হককবিতা১৭টি মন্তব্য

সে রাতে আমারও মন ভেঙে ছিলো। অন্ধকার অমাবস্যায় একাকী নীরবতায় নিবিড় অশ্রু নীরে ভাসিয়েছি নিজেকে। যদি আর নাপাই তোমার দেখা আর যদি না হয় কথা ফিরে যদি আর না আসো আমার গৃহে। সেদিন আমিও মনে মনে ভেবেছি কত কী। সেদিন একবার শুধু একবার তোমার হাত দুটো ছুঁয়ে দিতে চেয়েছিলো মন। শুধু একবার তৃষিত ঠোঁট তোমার… [বিস্তারিত]

ভালো নেই!

আরজু মুক্তাকবিতা১৬টি মন্তব্য

ভালো আছি বলি কিন্তু ভালো নেই! ভিতরে হতাশার জং লেগেছে তাজা দীর্ঘশ্বাস ভালোবাসা বিলীন হয়ে এখন কুয়াশা! চোখে উদ্বেগের কালি সারা দেহে ধূলির ঝড় হৃদয়ে গোলযোগ কোলাহল আর মিছিল বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে! অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি! ভিতরে উন্মাদনা,অস্থিরতা! ভালো আছি বলি কিন্তু ভালো নেই! [বিস্তারিত]

স্বার্থপর

শিরিন হককবিতা২২টি মন্তব্য

স্বার্থের কারণে প্রিয়জন চলে যায় দূরে। স্বার্থের কারণে জন্মদাত্রী মাকে বিদ্যাশ্রম এ রেখে আসে পুত্র, মা তার অনাগত সন্তানকে দেখতে দেয় না পৃথিবীর আলো। আপন ভাইয়ের হাতে খুন হয় ভাই। শুধু স্বার্থের কারণে একমাত্র আদরের ছোট বোন হয়ে যায় অপ্রিয়। ধনী গরীবের ব্যাবধানে আত্মীয় হয় পর। এই স্বার্থের কারণে জনগণ ব্যবহৃত হয় আমলাদের কাছে, খাদ্য… [বিস্তারিত]

হিংসে থেকে উঠে আসি- আমরা

নাজমুল হুদাকবিতা১২টি মন্তব্য

হিংসে আমার ঝিরিঝিরি বৃষ্টিফোঁটা তাঁর উৎপত্তি, ব্যাখ্যা, শেষ পরিনতিতে হিংসে তখন- তোমার সান্ধ্য ভাষার বাক্য নীতিমালায়। সদ্য বসতে শিখা কোনো শিশুর ঘরোয়া স্নান দৃষ্টি নন্দন আওয়াজ তুলা খলখল হাসিতে হিংসে তখন- তোমার খুঁজে পর পুরুষের কীর্তন খেলায় । অবিরাম দাঁতের সুগন্ধ অদৃশ্য স্নেহের উক্তিতে হিংসে তখন- শুনি তোমার স্টেথোস্কোপের গভীর তুলায়। ... ইচ্ছায় পোষো নাকি… [বিস্তারিত]

ইচ্ছে ছিলো

সালমা আক্তার মনিকবিতা১৫টি মন্তব্য

একটু যখন বড় হলাম, মুখটা একটু লাবণ্যময় তুইও যখন হাত পা ঝারা,গোঁফের উঁকি প্রেম করবো দু’জন মিলে ইচ্ছে ছিলো! বুকের মধ্যে কম বয়সের উনুন হৃদয় খুব জ্বলুনি; দেখা পেলেই বৃষ্টি হতো, বুকের ওমন জ্বলন্ত ছাদ শীতল হতো তোকে পেলেই পাল্টে যেত দৃশ্য সময়! তুই আমিতে এমন যখন ছটফটানি যখন এমন পাগল পারা ; ইচ্ছে ছিলো… [বিস্তারিত]

গুচ্ছ কাব্য

মাসুদ চয়নকবিতা১১টি মন্তব্য

(অমিমাংসিত) প্রতিটি পদক্ষেপ যখন ঘাস হয়ে ওঠে, তখন অস্তিত্বের জানান দেয় স্নিগ্ধ সকাল, ক্ষণ জন্মা নিথর শিশির বিন্দু- একটু ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যায়-. অথচ তাহার শিল্প জন্ম পৃথিবীকে অসীম স্নিগ্ধতা বিলায়- আফসোস তুমি ফুটে ওঠো ক্ষণজন্মে জীবনের স্কেচে আঁকা অমিমাংসিত পদক্ষেপ- প্রশ্নরা করে চলেছে অধীর অপেক্ষা,উত্তর আসেনাকো আর। // (রঙতুলি) স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন… [বিস্তারিত]