অবেলায়

সে রাতে আমারও মন ভেঙে ছিলো।
অন্ধকার অমাবস্যায় একাকী
নীরবতায় নিবিড় অশ্রু নীরে
ভাসিয়েছি নিজেকে।
যদি আর নাপাই তোমার দেখা
আর যদি না হয় কথা
ফিরে যদি আর না আসো
আমার গৃহে।

সেদিন আমিও মনে মনে ভেবেছি কত কী।
সেদিন একবার শুধু একবার তোমার হাত দুটো ছুঁয়ে দিতে চেয়েছিলো মন।
শুধু একবার তৃষিত ঠোঁট তোমার ঠোঁটে রেখে
অমৃতের স্বাদ নিতে কিযে,ব্যাকুল ঠোঁট।

মনের গহীনে জমা কথারা বারবার তাড়া দিয়েছে আমায়,
কিছুই হয়না বলা
তুমি যাই বলে চলে গেলে
আমিও কিছু না বলে
তোমাকে দিয়েছি বিদায়।
শুধু চেয়েছি বারে বারে
তুমি তুমি ফিরে চাও এদিক পানে।
শুধু বলো একবার থেকো পথ চেয়ে।

আজ এতোটা বছর পরে
তুমি ফিরে এলে,বড়ো অবেলায়।
এখন আর আমি আগের মত নই।
অপেক্ষায় প্রহর গুনে গুনে আমিও পাথর হয়ে গেছি।
আজ একচোখে জল নেই
তোমাকে দেখবো সে সাধ্যি আমার কই?

ফেলে আসা দিন সুকনো পাতার মতো ঝরে গেছে।
শুধু নিথর দেহ খানি পরে আছে একা বড্ড একা।
কী করে আমাকে তোমায় দেই।

এখন আমি আর সেই আমি নেই।

মোট পড়েছেনঃ ২,২৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. প্রথমত অবেলা শব্দটা আমার ভিশন ভালো লাগার একটা শব্দ।

    আজ এতোটা বছর পরে
    তুমি ফিরে এলে,বড়ো অবেলায়।

    লাইন দুইটা নিজে লিখতে না পারে অনেক আফসোস হচ্ছে।

    ভালো লাগলো অনেক।

    ভালো থাকবেন আপু।

    শুভ কামনা।

  2. বেলার কথা বেলা থাকতেই বলতে হয়,
    নইলে আক্ষেপ করতে হয়।
    যে যাবার সে চলেই গেছে,
    তাকে বাদ দিয়েই জীবনে চলা শিখতে হয়।

    কবিতা ভালো হয়েছে।

  3. কিছু কিছু কথা বুঝে নিতে হয় মুখে বলা যায়না। অবেলায় এলে আর কিছু পাওয়া যায় না।কেউ কারো জন্য বসে থাকেনা
    ধন্যবাদ মন্তব্যের জন্য।

  4. ফেলে আসা দিন সুকনো পাতার মতো ঝরে গেছে।
    শুধু নিথর দেহ খানি পরে আছে একা বড্ড একা।
    বাহ্!
    কবিতায় এমন করে বহিঃপ্রকাশ আর তাগর তাগর লেখনী।
    সবসময় সেরা দিদি।

মন্তব্য করুন