চিঠি

অনেকদিন পর ডাকপিওনের ডাকাডাকি
চিঠি এসেছে———চিঠি!
ইমেইলের যুগে চিঠি!!

ঠিকানা পড়েই চিনলাম
তোমার হাতের লিখা;
আমি নিরেট স্পন্দনহীন
ভুলে গেলাম আমার ব্যস্ততা।

কালের সাক্ষী জমিদার বাড়ি
লোহার কপাট–স্মৃতিকে নাড়িয়ে দিলো।
ঐ দূরের মেঠোপথ রেললাইন
এখন হাটুরের চলার শব্দে প্রকম্পিত
বদলে যাওয়া স্মৃতিগুলো
কষ্ট নামক অপদার্থ!!

চশমার গ্লাস মোটা হয়েছে
পিয়ানোতে ধূলো জমেছে!!
সময়ের কাছে হেরে গেলেও
তোমাকে ভোলা কঠিন:
তোমার ভালো থাকাটাই
আমার পথচলার প্রেরণা!!

 

মোট পড়েছেনঃ ১,৪৯২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ব্যাক্তিগত চিঠি এখন আর পাইনা।

    বড় আকাংখিত চিঠি,
    বয়স যতই হোন না কেন? বদল যাক সব কিছু,
    বিশেষ করে আলাদা একজনের চিঠি, নিজেকে এলোমেলো করে দেয়।
    ভাল কবিতা ।
    শুভ কামনা।

  2. ঠিকানা পড়েই চিনলাম
    তোমার হাতের লিখা;
    আমি নিরেট স্পন্দনহীন
    ভুলে গেলাম আমার ব্যস্ততা।

    দাড়ুন লিখেেন। ভালোলাগলো শুদ্বরূপ

  3. ব্যক্তিগত চিঠি এখন পাইনা।
    প্রিয়জনেরা ভুলে গেছে চিঠির কদর।
    ইমেইল আর ইন্টারনেটের বাওতাবাজিতে প্রিয়জনের হাতের ভুলে ভরা চিঠি আজ ভাটা পড়ে আছে।
    তবুও প্রিয়জনকে ভুলে যাওয়া যে কঠিন।
    প্রিয়জন ভালোবাসার এক অনুপ্রেরণা।
    ..
    ভালো লেখনী দিদি।

  4. ঠিকানা পড়েই চিনলাম
    তোমার হাতের লিখা;
    আমি নিরেট স্পন্দনহীন
    ভুলে গেলাম আমার ব্যস্ততা।

    লাইন কয়টা কপি করে রাখলাম আপু। খুবই ভালো লাগছে৷।

  5. চশমার গ্লাস মোটা হয়েছে
    পিয়ানোতে ধূলো জমেছে!!
    সময়ের কাছে হেরে গেলেও
    তোমাকে ভোলা কঠিন:
    তোমার ভালো থাকাটাই
    আমার পথচলার প্রেরণা
    এই প্রেরনা নিয়েই আগামীতে পথ চলুন এই কামনাই করি।

মন্তব্য করুন