চুমুটুকু রেখে

কোন এক নাম না জানা হাঁটে আমার
দুঃখগুলো বেচে দেবো পানির দামে-
গধূলীর রঙকে উপেক্ষা করে কিনে নেব
সন্ধ্যার একলা চড়ুই;যে পথ চিনে ফিরে আসে নীড়ে।

কোন এক ফাল্গুনী রাতে আমার
কাঁন্নাগুলো বেচে দেবো আগুনের দামে –
রোদে পোড়া ভাটফুল খোপায় গুজে পরে
নেবো বকুলের পায়েল;যার সুবাস আদি থেকে অন্তে।

নিজেকে বিকিয়ে দেবো ভালবাসার চড়ামূল্যে,
বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।

মোট পড়েছেনঃ ১,৪৬১জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. বাহ! চমৎকার লিখলেন। প্রতিটি শব্দ দিয়ে অলংকৃত করা ছোট কবিতাটি মন ছুঁয়ে রইলো।

    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম খুশি। নিয়মিত আসুন, লিখুন। মিলেমিশে একাকার হয়ে থাকুন আমাদের সাথে। শুভ কামনা। 🌹🌹

  2. বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।

    বাহ্ চমৎকার বাক্য চয়ণ। লিখুন।অভিনন্দন আপনাকে।

  3. গতকাল একটি মন্তব্য করে হারিয়ে ফেলেছি খুজে পাইনি হারিয়েছি অতল্গহীনে।
    অপূর্ব লেখাটি। মুগ্ধতা রেখে গেলাম ।
    শুভেচ্ছা সোনেলায়।
    ভাল থাকুন।

  4. দারুণ অনুভূতি ছোঁয়া।
    ছোঁয়াচে লেগে যাচ্ছে বারবার ,পড়েছিও কয়েকবার।
    কবিতায় অলংকার অনেক সুন্দর হয়েছে।

    শুভেচ্ছা জানাচ্ছি সোনেলায়

মন্তব্য করুন