নাজমুল হুদা’র অনুকবিতা

রটে যাবে
__নাজমুল হুদা

কবিদের সন্দেহ করতে এসো না;
ক্লান্তি গায়ে মেখে, ব্যর্থতায় বাড়ি ফিরে যাবে
বরং, ভালোবাসতেই এসো
থাকো, দেখো- কবিতায় ইতিহাস রটে যাবে।

.

মধ্যবিত্ত
__নাজমুল হুদা

মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো
হয়ত টপকাও, নয়ত মচকাও
মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো
হাসতে দারুণ, বাসতে করুণ।

.

খেলাতত্ত্ব
__নাজমুল হুদা

আমি এখন সাপের খেলায় ভয় পাই না
আমি এখন বানর খেলায় খুব হাসি না

আমার এখন—
নেতা আর নীতিতে; ভয়ে ভয়ে আঁতকে উঠি
কথা আর আশ্বাসে; হাসতে হাসতে ঢলে পড়ি।

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,০৫২জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

    1. ধন্যবাদ ভাইয়া । কৃতজ্ঞতা প্রকাশ করছি । আমার ওয়াই ফাই না থাকার কারণে ব্লগে সবার লেখা পড়তে পারি না। তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি

      1. আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি যে কারো লেখাতে ক্লিক করে প্রবেশ করুন, প্রবেশ সম্পন্ন হলে নেট অফ করে পড়ুন, এরপর নেট অন করে কমেন্ট করুন, এতে অন্যের লেখা পড়াও হলো, নেটও বাঁচলো। 😊

  1. মধ্যবিত্ত
    __নাজমুল হুদা

    মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো
    হয়ত টপকাও, নয়ত মচকাও
    মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো
    হাসতে দারুণ, বাসতে করুণ।

    চমৎকার বাক্যের ব্যাবহার।সলিট অনধাপন।

  2. নেতা আর নীতিতে; ভয়ে ভয়ে আঁতকে উঠি
    কথা আর আশ্বাসে; হাসতে হাসতে ঢলে পড়ি।

    অসাধারন লিখা ভাই। ভাষার তারিফ করতে হবে।
    ভালো লাগলো

মন্তব্য করুন