ক্যাটাগরি কবিতা

ভ্রান্ত জীবন

সিকদার সাদ রহমান ৬ জুলাই ২০১৯, শনিবার, ১১:১৫:৩৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  সময় যুদ্ধে সময়ের কাছে পরাধীন ভেবে ভেবেই সময় পার শৈশব থেকে কৈশোর গেল যৌবন কি থাকবে চিরকাল? এভাবেই চলে আসবে একদিন বয়স্ক ভাতা আর বৃদ্ধাশ্রম। হাতের মুঠোয় বেতের লাঠি। তিন পায়ে ভর দিয়ে যুদ্ধ হবে কোন মতে দাঁড়ানোর। বিশ্বযুদ্ধ জয় করে ঘরে ফেরা সৈন্যের আবার যুদ্ধ্যে লিপ্ত হতে হয় আমরন। প্রেয়সীকে কাছে পাবার স্বপ্ন [ বিস্তারিত ]

তবে আসব যেদিন

সৌরভ হালদার ৬ জুলাই ২০১৯, শনিবার, ০৪:৫১:৩০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
যদি তুমি বন্ধু হও, আর যদি আমি সৌরভ হই। তবে আসব! তবে আসব তোমার ঐ গ্রামে একবার ঘুরতে। সিন্গ্ধি প্রকৃতিতে ভরা ঐ গ্রাম, ভরা সবুজ-শ্যামল দেশ। বুঝিব কি ভাবে? শুধুই কি পড়িব জ্ঞানের আলোই "ঐ দেখা যাই তাল গাছ ঐ আমাদের গা" তবে একবার দেখিব ঘুরি দেশটাকে , পৌঁছে যাব ঐ প্রকৃতির কাছে। তাই বলি [ বিস্তারিত ]

আমার মনের নোঙর তোমার ঘাটে ভিড়াই

শিরিন হক ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ০৩:০৮:০৩অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য
ইচ্ছেগুলো বড্ড অবুঝ দেখায় শুধু দূরের সবুজ। বৃষ্টি ভেজা দিন তোমার আমার ইচ্ছে গুলো কল্পনাতেই মিল। সব কিছু ঠিকই আছে নেই শুধু সে সুর একলা পথে হাটি শূন্য সমুদ্দুর। দূরের আকাশ নীলিমা তার সবুজ ঘাসের পরে মন খারাপের গল্প শুনি বৃষ্টি হলে তবে। কল্পনাতে ছন্দপতন গভীর রাতে পাহারাওয়ালার বাঁশি হঠাৎ করেই চমকে উঠি একলা চলার [ বিস্তারিত ]

ফিরতি নোঙর

বন্যা লিপি ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ১২:০০:৩০অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য
ইচ্ছেগুলো ইচ্ছের মতো করে নূপুর বাজিয়ে চলে অবিরাম। নৃত্য দেখি সকাল দুপুর সন্ধ্যা রাত। এক মুঠো নীলেই আঁকি বিশালতার শূন্য আকাশ। এপাশ ওপাশ ফিরতেই দেখি ভেজা বালিশের হা হুতাশ। জানালার ওপারে বিচ্ছিন্ন বাতাসের আহাজারি। একলা নাবিকের নোঙর ছেঁড়া না বলা গল্প রাশি। মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল। একলা পথে হেঁটেই মরে গাঙচিলের ওই জীর্ণ [ বিস্তারিত ]

জলজন্ম

মাসুদ চয়ন ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ১০:৪৮:৫৮পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য
অনুভব্য শান্তির খোঁজে নিঝুম নদী তীরে তার সাথে হৃদয়ের নিবিড় আলাপন চলে জীবনের মানে খুঁজে পেতে তার কাছে যাই নিরাশ হইনি আজও_ নদীর কাছে গেলে নিজেকে নতুন জন্ম মনে হয় ঢেউয়ে চেয়ে থেকে নতুনের স্বপ্নালু স্বাদ জাগ্রত হয় জোয়ারের টানে সাঁ সাঁ শব্দে সুপ্ত কল্পনা আন্দোলন তোলে যে কল্পনায় মানবজন্ম বাঁচে স্বপ্নে_ তাই আজও নদী [ বিস্তারিত ]

জ্ঞান চর্চা।

সঞ্জয় মালাকার ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০৩:৪৬:৫৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
সা দা মা ঠ..... তুমি কার জন্য লিখছ, আর কার জন্য কাঁদছ, হয়নি তো আজ জ্ঞান চর্চা লাজ লজ্জার নেই যে ঘোমটা, দেখতে যেন কেমন লাগে সত্য ভুলে মিথ্যে চলে,! চালচলনে মাসী পিসী করছে কতই কুটি নাটি, পরিপাটি অজ্ঞানে, করছে রান্নাবাড়ি! হয়নি তো আজ জ্ঞান চর্চা সত্য পথে চলা, মা কাকীরা দেখছি এখন সাজেই হারায় [ বিস্তারিত ]

মা-গো যাচ্ছ কোথায়।

সঞ্জয় মালাকার ৩ জুলাই ২০১৯, বুধবার, ০৪:২৯:৫৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
মিথ্যে কিছু ছন্দঃ দিয়ে  ছোট কবিতা ! মা'গো তুমি যাচ্ছ কোথায় কাজ গুলো রেখে, মা'গো যাচ্ছি আমি স্কুলেতে বাবা যাচ্ছেন হাঁটে !  মা'গো কাজ গুলো সেরে নাও ভেলায় চলে বেলা, আমার খেলার সাথী হবে তোমার অবস বেলা! মা' রান্ন বান্না সেরে নাও দুপুর এলো ঘরে, সময় পেলে বাবা আসবে কাজ গুলো রেখে! মা'গো যাচ্ছ কোথায় [ বিস্তারিত ]

নেমেছে ওরা পুনরুদ্ধারে

নাজমুল হুদা ২ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:৪৭:৪১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
আমার ইচ্ছে করে আমি কাউকে তুমি বলার আগে সযত্ন ভরে কেউ আমাকেই তুমি বলুক আমার ইচ্ছে করে আমি কাউকে ভালবাসার আগে নিশ্চুপ মনে কেউ আমাকেই ভালো বাসুক আমার ইচ্ছে করে কারো চোখে চোখ পড়ার আগে আমার উষ্ণ চোখে কাজলের তুষার নামুক আমার ইচ্ছে করে তোমাকে কালো টিপে দারুণ লাগে বলার আগে- কানে কানে প্রশ্ন করুক [ বিস্তারিত ]

কচুরিপানা ও মুক্ত জলতরী

মাসুদ চয়ন ২ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:২৬:০৮অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
(কচুরিপানা) মাঝে মাঝে জীবনকে কচুরিপানার ঘনিষ্ঠ ক্লোণ বলে মনে হয়-- জলে ভেসে চলে ঘুম জলে ভেসে ওঠে চৈতন্য_ জল শুকোলেই নিথর দেহ এভাবেই ফুরোবে সমস্ত লেনদেন আর বাঁচিবার আয়োজন-- মিথ্যে হয়ে যাবে সমস্ত সজীবতা নিমিশেই সবুজ আলো ঔজ্জ্বল্য হারালে পোঁড়া পাতায় ছাঁই ওড়ে কচুরিপানা জন্মে জেনেছি--সব ছাঁইয়ে দৃশ্যমান আভা থাকেনা থাকেনা পুঁড়ে যাওয়ার গন্ধ এমন [ বিস্তারিত ]

রক্তবমির গল্প

হাফেজ আহমেদ রাশেদ ১ জুলাই ২০১৯, সোমবার, ১২:৪৬:৩৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
মিথ্যেচারের শিকলে আমি লৌহকপাটে বন্দি মৃত্যুর সাথে বহুপূর্বেই আমি করিয়াছি সন্ধি! আমি বিশ্বজিতের রূপ শত চাপাতির কুপ গেঁথেছি আমার বুকে, উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে। নৃত্য করেছি লাশের বহরে তাজরিন ফ্যাশনে, বিচার আমি পাইনি কো কভূ ঐ ক্ষমতার আসনে। রানা প্লাজা ধসে মরেছি আমি সহস্র লাশের রূপে, সেথায়ও বিচার ভেসেছে আমার কালোটাকারি তোপে। [ বিস্তারিত ]

চিত্র কাব্য

মাসুদ চয়ন ১ জুলাই ২০১৯, সোমবার, ১১:৫৮:৩৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
(ভয়) সাদা মেঘে নীলান্তিকার নীল ছেয়েছে হায় সবুজ পাতার অন্ধকারে ঘোরের রাজ্য ধাই এমন প্রহর আমার জন্য নিয়োগ দিলো কে এমন প্রহর ভয় ধরালো আলোক সীমান্তে। (দহন) চারপাশে আগুনের মতো প্রজ্জ্বলিত আলো' আমাকে ছুঁয়ে যায় সারাক্ষণ সে আলোয় ভেসে চলেছি যে আলো আমার নয়,তবুও পোঁড়ায়। (ভোরের দেশ) এমন ভোরের দেশে না গিয়েছে যে এমন অনীল [ বিস্তারিত ]

একজন শহীদ বলছি

শিরিন হক ১ জুলাই ২০১৯, সোমবার, ০১:৪১:০২পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য
একজন শহীদ বলছি আমি সেই শহীদদের একজন শহীদ। মুক্তি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছিলাম। তোমাদের জন্য, একটি স্বাধীন দেশের জন্য আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম। রেখে গেছিলাম একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন দেশ।। আমার জীবনের মূল্যে। শুধু কী স্বাধীন দেশের স্বপ্ন বুনে হায়নার ঝাঁঝালো বুলেটের সম্মুখে বুক পেতে [ বিস্তারিত ]
জীর্ণশীর্ণ ক্ষতবিক্ষত স্বদেশ মাতার দেহ, মমতায় তাকে নেয়নিকো বুকে আপন ভাবিয়া কেহ। রক্তকরণ করেছে সদাই বুলেট গাঁথিয়া বুকে, কাঁদেনি কো কেউ হেসেছে সকলে তারই করুণ শোকে। নিয়েছে যে জনা আসন পাতিয়া তাকে লালনের ভার, করেনি যতন রতন ভাবিয়া স্বার্থে মেনেছে হার। অঙ্গে তাহার যন্ত্রণা আর লাঞ্ছনা তার সঙ্গে, আদরের স্বাদ দিয়াছে সকলে মঞ্চ কাঁপানো ভঙ্গে। [ বিস্তারিত ]

ঘৃনা

সিকদার সাদ রহমান ২৯ জুন ২০১৯, শনিবার, ১১:০৭:২৫অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  সে আমায় এক বার ধংস করেছে, আমি হয়েছি ধংসিত। হয়েছিলাম নিপিড়িত। তার নিপিড়নের নিগৃহনে তার অবহেলায় মৃত্যুর দ্বার দেখেছিলাম। তার অবহেলা আমায় ধংস করেছে আমি হয়েছি বঞ্চিত হয়েছিলাম নিন্দিত বনমালী ডুবে গিয়েছিলাম জলে জড়িয়ে ছিল চোরকাঁটা আর চোরাবালি আমি ধংসের নেশায় হয়েছি উম্মত্ত। তিলে তিলে বার বার ধংসের নেশায় সৃষ্টি করে যাই প্রেম অবিরত। [ বিস্তারিত ]

আলো আঁধারে ঘনিষ্ঠ ইতিহাস

মাসুদ চয়ন ২৯ জুন ২০১৯, শনিবার, ০৪:২৩:১৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
নেশায় নিমগ্ন হলে পাখিদের চোখ_ ব্যথা পুষে রাখে নরম দেহটি ডানা ঝাঁপটায় নীলচারী চৈঁ-চৈঁ চৈতন্যে নৈবেদ্য সুর বাজে কিছুই বলেনা পাখিরা শুধু দেখে যায় নিথর অনুভব্য ধ্যানে- তখন নেশারত কাব্যরা বুঝতে পারে-- পাখিটি মানুষের ইতিহাস বুঝেছে অনেক আগেই মানুষের জীনে পাখি হয়ে জন্ম নিয়ে জেনেছিঃ এই জন্ম মৃত্যুর মতো কালোয় রাঙা চিরকাল পাখিদের মৃত্যু হয়েছে [ বিস্তারিত ]

আর্কাইভ