ভ্রান্ত জীবন

 

সময় যুদ্ধে সময়ের কাছে পরাধীন
ভেবে ভেবেই সময় পার
শৈশব থেকে কৈশোর গেল
যৌবন কি থাকবে চিরকাল?
এভাবেই চলে আসবে একদিন
বয়স্ক ভাতা আর বৃদ্ধাশ্রম।
হাতের মুঠোয় বেতের লাঠি।
তিন পায়ে ভর দিয়ে যুদ্ধ হবে
কোন মতে দাঁড়ানোর।

বিশ্বযুদ্ধ জয় করে ঘরে ফেরা সৈন্যের
আবার যুদ্ধ্যে লিপ্ত হতে হয় আমরন।
প্রেয়সীকে কাছে পাবার স্বপ্ন
সন্তান কোলে নেবার সুখ
কোন কিছুই তাকে আর টানে না।

সব মায়া মোহ ত্যাগ করে
শুধুমাত্র বাঁচার ইচ্ছায়
ভ্রান্ত জীবনের শেষ যুদ্ধে
মন নিয়ে মাঠ থেকে করে পলায়ন।
নিথর দেহ হেরে যায়!
বয়স্ক ভাতা বন্ধ হয়ে যায়!
বৃদ্ধাশ্রমের বৃদ্ধরাও তাকে আর দেখতে পায় না

সময়ের লীলায়, ঐ একই বিছানায়
অন্য কেউ ঘুমায়,
আবারো চলে এপারে হেরে ওপার জয়ের যাত্রা
শুভ কিংবা অশুভ সূচনায়।

মোট পড়েছেনঃ ৭৯২জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. সব মায়া মোহ ত্যাগ করে
    শুধুমাত্র বাঁচার ইচ্ছায়
    ভ্রান্ত জীবনের শেষ যুদ্ধে
    মন নিয়ে মাঠ থেকে করে পলায়ন

    বাস্তবতা তুলে ধরেছেন। সুন্দর কবিতা। ভালো লাগলো। আরো পড়তে চাই।

  2. এপারের যুদ্ধে হেরে ওপারের যুদ্ধের প্রস্তুতি নিতে হয় সবাইকেই। ইচ্ছে বা অনিচ্ছার কোনো মুল্যে নেই। জীবন মানেই যুদ্ধ।

    এতোদিন পরপর ব্লগে এলে হবে? মেহমানরাওতো খাতিরদারী ভালো পেলে বারবার আসে!!

  3. সময়ের লীলায়, ঐ একই বিছানায়
    অন্য কেউ ঘুমায়,
    আবারো চলে এপারে হেরে ওপার জয়ের যাত্রা
    শুভ কিংবা অশুভ সূচনায়।

    শেষ চরণগুলোতে শুভ কামনা জানাই চমৎকার।

মন্তব্য করুন