কচুরিপানা ও মুক্ত জলতরী

মাসুদ চয়ন ২ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:২৬:০৮অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

(কচুরিপানা)
মাঝে মাঝে জীবনকে কচুরিপানার ঘনিষ্ঠ ক্লোণ বলে মনে হয়–
জলে ভেসে চলে ঘুম
জলে ভেসে ওঠে চৈতন্য_
জল শুকোলেই নিথর দেহ
এভাবেই ফুরোবে সমস্ত লেনদেন আর বাঁচিবার আয়োজন–
মিথ্যে হয়ে যাবে সমস্ত সজীবতা নিমিশেই
সবুজ আলো ঔজ্জ্বল্য হারালে পোঁড়া পাতায় ছাঁই ওড়ে
কচুরিপানা জন্মে জেনেছি–সব ছাঁইয়ে দৃশ্যমান আভা থাকেনা
থাকেনা পুঁড়ে যাওয়ার গন্ধ
এমন ছাইয়ের অনাদি ইতিহাস সাদা অক্ষরে লেখা থাকে
এক দিন কালো কালির স্কেচে আঁকা সমস্ত কবিতা সাদায় লীন হয়ে যাবে
নতুবা নতুন কচুরিপানার মনে বেঁচে থাকবে কালের লিখন-
তখন সাদাকে কালো বলে মনে হবে
মৃত্যুর মতো বর্ন যার তাকে সাদা কালোর ঘনিষ্ঠ মিশ্রনে সুন্দর লাগে/
—————–
(মুক্ত জলতরী)
মাঝে মাঝে জীবনকে মনে হয় মুক্ত জলতরী
জলতরঙ্গ ধেয়ে বয়ে চলেছি পৃথিবীর এপারে ওপারে
শত সহস্র জননিবাস পেয়েছিলো যারে
সে কোথাও ভেড়েনি আজও/

১৫১০জন ১৩৮১জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য