ঝুড়িওয়ালা

কথা ছিলো-
আলপথে এক ঝুড়িওয়ালা আসবে উঠোনে;

না থাকবে ফল, রস ঝুড়িতে
উঠোন জুড়ে কথা থাকবে শুধু কথার গন্ধে।

বর্ষা আসলে হিংস্র বাঘের মতো
জ্বর আর হাঁচি জারি হবে
বৃষ্টি তাপে ছায়া নামবে অপ্রস্তুত চির সবুজে।

কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,০৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আমিতো ভেবেছিলাম ঝুড়িওয়ালা ঝুড়িতে করে অপর্যাপ্ত প্রেম নিয়ে আসবে আর আপনি সেই প্রেমে হাবুডুবু খাবেন। যাহোক কবিতাটা খুব সুন্দর হয়েছে। অর্থবহ।

  2. কথা ছিলো-
    দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
    আর চেনা আমি দাঁড়ালে
    দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।

    চমৎকার উক্তি।

মন্তব্য করুন