ক্যাটাগরি সাহিত্য

তুমি বেশ বদলে গেছো

সুপর্ণা ফাল্গুনী ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০২:১০:০৬অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য
তুমি বেশ বদলে গেছো- আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না; কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না। আজ আমি হয়েছি পর; আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা। মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়; অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী। মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা। চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে লাঙ্গলের [ বিস্তারিত ]

নীলার ডায়েরী-৩

ইসিয়াক ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০১:৩৮:২২অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য
অনিতা আজ এতটাই রেগে গেছে যে সে নীলার সাথে পাশাপাশি হেটে কলেজে এলেও তার সাথে প্রয়োজন ছাড়া একটাও কথা বললো না।এতে নীলা বেশ কষ্ট পেলো। কিন্তু অন্যদিনও তো তার বিনা কারণে অনেক দেরী হয় কই অনিতা তো এরকম রেগে যায় না।আজ অনিতার রেগে যাওয়ার কারণটা সে কিছুতেই ধরতে পারছেনা। মনটার ভিতর একটা অদ্ভুদ খচখচানি বেশ [ বিস্তারিত ]

ভ্রমণ

সঞ্জয় মালাকার ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৯:১৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
  দূর হতে ওই ঝর্ণাধারা দৃশ্য মান দেখার, রূপ গঞ্জে নাগর ধুলা সোনাম গঞ্জে পাহাড়। বছর জুড়ে চলছে হলি সাঁজে রমণী রাখাল, বাবুর হাঁটে বেঁচা বিকি সখির হাঁটে বাঁচাল। দূর হতে ওই ঝরনা ধারা অন্তপুরি স্বাদে, উতাল পাতাল মনের ঢেউ সাঁজে সন্ধ্যা সকাল। রঙের ভূবন মায়ার মানুষ আনন্দ উৎসবে দল বদলে চলছে সবাই পুরনো দিনের [ বিস্তারিত ]

নীলার ডায়েরী ২

ইসিয়াক ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০১:০৩:৪৩অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য
অনেকটা জায়গা জুড়ে খোলা মাঠ। এক পাশে পুকুর । পুকুরের পাশে বেশ বড় এক ফলের বাগান। তারমধ্যে একপাশে পুরানো আমলের দোতলা বাড়ি। বাড়িটি একটি যৌথ পরিবারের। নীলা সেই পরিবারেরই সদস্য। বাড়িতে ঢোকার মুখে সিং দরজা । দরজাটি বেশ কারুকাজ করা কিন্তু দীর্ঘ অযত্ন অবহেলায় রং উঠে মরিচা ধরে বিবর্ণ দশা। নীলা সেই মরিচা ধরা দরজায় [ বিস্তারিত ]

জীবনের গল্প_৪

সুরাইয়া পারভীন ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:১৭:১৩অপরাহ্ন গল্প ২৩ মন্তব্য
নয়না তখনও জানে না ওর বর কী কাজ করে ,কতো টাকা  রোজগার করে? নয়নাকে কখনো বলেনি বা নয়নাও কখনো জানতে চায়নি। নয়নাকে তখন হাত খরচ বাবদ দশ টাকা, না এটা ঠিক হাত খরচ নয় কলেজে যাওয়ার জন্য দিতো টাকাটা। নয়নার কলেজে যেতে চারটাকা লাগতো আর আসতেও চারটাকা। নয়নার হাতে থাকতো দুই টাকা। চারদিন পর ঐ [ বিস্তারিত ]

মেয়ে

সাদিয়া শারমীন ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৬:৩৮:৩৪অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  এ্যাই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিলে? রেখেছিলে চোখ খোলা জানালায়?শুনেছিলে কি বৃষ্টির ছন্দ? পেয়েছিলে মাতাল করা সোঁদা মাটির গন্ধ? ও মেয়ে, কান পেতেছিলে বাতায়নে? কেউ কি এসে যায়নি বলে, চুপি চুপি? ভালবাসি, ভালবাসি। এই যে মেয়ে, তুমি কি একটু ভাবুক হবে? আলতো পায়ে মেঘ কে ছোঁবে? মেঘের জলে পা ভিজিয়ে, মেঘ বাহনে দূরের দেশে পালিয়ে যাবে [ বিস্তারিত ]

হেমন্ত ছুঁয়ে যায়

সুপর্ণা ফাল্গুনী ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৩:২৭:৫৪অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
ভোরের শিশির স্নাত শিউলি শয্যায় বাসন্তী ছটায় দোয়েলের অবগাহন; হেমন্ত ফসলের মৌ মৌ গন্ধে দামাল ছেলেরা- মিতালী করেছে অম্বর নীলিমায় মেঘবালিকার দূরন্তপণার সাথে। পালতোলা নৌকার ছলাৎ ছলাৎ ছুটে চলা , ঢেউয়ের পর ঢেউ যেন দূর্বার আকর্ষণে ছুঁয়ে যায় নূয়ে পড়া কাশবনের নগ্ন চরণখানি। দিগন্ত জোড়া হিরণ্যময়!সোনালী আবৃত সবুজের সমারোহ- প্রকৃতিকে দিয়েছে নতুন বসন। ছাতিমের গন্ধে [ বিস্তারিত ]

নীলার ডায়েরী ১

ইসিয়াক ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৪০:০৪অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য
প্রতিদিনের মতো আজও বেশ ভোরে ঘুম ভেঙে গেল নীলার , খুব সকালের সিগ্ধতা বরাবরই তাকে আকর্ষণ করে। সে প্রকৃতির এই একান্ত নিরিবিলি সময়টাকে উপভোগ করার জন্য প্রতি ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে।পুব আকাশের লালচে আভা ,পাখীদের নীড় ছেড়ে ঝাঁক বেধে দুরে ছুটে চলা।অদ্ভুত শুনশান নিরব চারপাশে হঠাৎ দু এক পশলা পাখিদের মিষ্টি মধুর [ বিস্তারিত ]

জীবনের গল্প_৩

সুরাইয়া পারভীন ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৪:৩৪:১৪অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য
ছোট্ট নয়না প্রচণ্ড ক্লান্তি নিয়ে ঘরে প্রবেশ করে ঘুমিয়ে গেলো । সারারাত জেগে বর নামক মানুষটার সাথে গল্প করার ধৈর্য্য বা বয়স কিছুই ছিলো না নয়নার। দেখতে দেখতে ছয়দিন কেটে গেলো। সাত দিনের দিন নয়নার এস এস সি রেজাল্ট বের হলো। নয়না তার স্কুল থেকে প্রথম হলো। নয়নার এমন দুর্দান্ত রেজাল্টের খবর পেয়ে নয়নার শ্বশুর [ বিস্তারিত ]

প্রেমচিত্র

ইসিয়াক ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০১:১৭:২৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে, চলে আঁকি বুকি। প্রতি দুপুর রাত্রি ভোরে। মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়, আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের প্রেমের বিমূর্ত চিত্র। তোমার আমার গভীর প্রেমের ছবি, পৃথিবী দেখে তো দেখুক। টুপটাপ ঝরে পড়ুক ফুলরাশি জলকণা সম....... হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি, মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। , আমি চেয়ে থাকি [ বিস্তারিত ]

বয়সটা তখন আঠেরো

সৌরভ হালদার ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১২:২৫:০০পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
  বয়সটা তখন আঠেরো সৌরভ হালদার বয়সটা তখন আঠেরো একুশ অথবা বাইশ হয়নি, ততটা বোঝার মতো সময়ো নেই ছেলেবেলায় মন টানে খুব। কখনো টেলিভিশন এ খেলা দেখতে দেখতে মনে হয় আমি হয়তো ছক্কা মারছি। বয়সটা বুঝি এরকম কখনো চলে যায় কল্পনাতে, আবার কখনো বাস্তবতাই। বয়সটা বুঝি এরকম ডুলে ডুলে হেঁটে চলা মেয়েটির দিকে যেন এক [ বিস্তারিত ]

হুমায়ূন হিমুর সাক্ষাৎকার

মুহম্মদ মাসুদ ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১২:০৩:০৩পূর্বাহ্ন উপন্যাস ৯ মন্তব্য
'সিগারেট নেই' কথাটা শুনে ঠাটিয়ে একটি চড় মেড়ে ধমকি-ধামকি শুরু করেছে। 'মিয়া, দোকান দিয়ে বসে আছেন আর বলছেন সিগারেট নেই। এর চেয়ে বাসায় গিয়ে বউয়ের...।' রাত প্রায় ১১টা বেজে পনের মিনিট। তিন রাস্তার মোড়ে দোকানটি। আশেপাশে ২০/৩০ গজের মধ্যে কোন বাড়ি ঘর নেই। চারদিক শুনশান নীরবতা। ডাক বিভাগে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। শুধু [ বিস্তারিত ]

বসন্ত বিলাস

অনন্য অর্ণব ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০১:৪৪:৩২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
যদি আরো একটি বিকেল কভু আসে জীবনে এই ঝরা পাতার মর্মর শব্দের মতো সুর তুলে- কোন চঞ্চল চপল চারুলতার বনে, আমি ছুঁয়ে দেবো তোর কোমল দুটি হাত ঐ ধূসর গোধূলির মতো করে- সেই বসন্তে; প্রেমোন্মাতাল কোন সাঁঝের বেলায় ।। যে চলন ছন্দে বিমুগ্ধ ঐ পাপিয়ার দল, শঙ্কিত ময়ূরীর প্রসারিত পুচ্ছ আজ হয়েছে বিহ্বল, লজ্জায় নত [ বিস্তারিত ]

বসন্ত এসে গেছে

ইসিয়াক ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:৪৪:৫২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
বসন্ত এসে গেছে, বাদাড়ে ফুটেছে ফুল। পাখীরা গাইছে গান মহা অনুরঁজনে, তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে প্রিয়া! অঙ্গে জড়িয়েছো বাসন্তী রঙ শাড়ী। কপালে দিয়েছো টিপ, খোঁপায় পরেছো ফুল। আমি যদি ফুল হতাম তবে বেশ হতো। তোমার খোঁপায়,তোমার নিঃশ্বাসের খুব কাছাকাছি থাকতাম অহর্নিশ। কিম্বা তোমার কন্ঠের হতাম যদি অনুবর্তিতা, থাকতাম তোমার হৃদয়ের কাছাকাছি। আবার তোমার কপালের টিপ [ বিস্তারিত ]

আর্কাইভ