মৃত্যুর মিছিল

মৃত্যুর মিছিল থেমে নেই
থেমে নেই জীবন প্রবাহ।
উচ্চ-মধ্য-নিম্ন বলে কোন
শ্রেণী ব্যবধান নেই।
মৃত্যুর কোন জাত-ধর্ম নেই
সময়ের সঙ্গমে উচ্চ থেকে নিম্ন
আদেশ, উপদেশ বলে কোন
শাখা-প্রশাখা নেই।
মৃত্যুর কোন রাজসিক সভা নেই,
মন্ত্রী পরিষদ নেই।
নেই কোন ক্ষণগণনা,
নেই কোন বিষয় ভিত্তিক অধ্যায়।
মৃত্যুর মিছিল বহমান,
মানব জাগতিক- আর যান্ত্রীক
কলহে ডুবে ভুলে যায়, জীবন
মানেই মৃত্যুর মিছিল।

মোট পড়েছেনঃ ৯১৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. “মৃত্যুর মিছিল বহমান,
    মানব জাগতিক- আর যান্ত্রীক
    কলহে ডুবে ভুলে যায়, জীবন
    মানেই মৃত্যুর মিছিল।”

    জন্মিলে মরিতে হবে এতে নাই সংশয়।
    তাই আগে বাঁচি নির্ভয়।
    শুভ কামনা।

  2. জন্মিলে মরিতে হবে এটাই চিরন্তন সত্য। মায়ায় জড়িয়ে সবাই মৃত্যুর কথা ভুলে যায়,কীটপতঙ্গের ও মৃত্যু হয় আবার ধনী গরীব সব এক কাতারে শামিল হবে মরনেই। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করুন