ক্যাটাগরি সাহিত্য

কথোপকথন-০৩

রুমন আশরাফ ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:০৭:০১অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য
- ভাই ফেইসবুকে এতো বেশী লেখেন ক্যান? - কই আমিতো লেখি না। টাইপ করি। টাইপ কইরা পোস্ট করি। - ঐ একই কথা। - কথা এক হইলো ক্যামনে? লেখতে গেলে তো কাগজ কলম লাগে। আর এখানে করতে হয় টাইপ। - আচ্ছা বুঝলাম। তা আপনার এসব আজাইরা পোস্ট কে পড়ে? - এই যে আপনে পড়েন। - আমি [ বিস্তারিত ]

শৈশব

সাদিয়া শারমীন ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৯:০৩:১১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
চোখ বুজলেই দেখতে পারি বিশাল,সবুজ মাঠ, শিশির ভেজা ঘাসের ডগা, স্নিগ্ধ ভোরের সাজ! চোখ বুজলেই দেখতে পারি শ্যাওলা ধরা দেয়াল, সেই দেয়ালের ওপাশেতে, দুষ্টু মিষ্টি কোলাহলে, মনটা বেখেয়াল! চোখ বুজলেই দেখতে পারি আকাশ জোড়া মেঘ, মেঘ বাহনে,দূরের দেশে, বৃষ্টিস্নাত তনু মনে হঠাৎ নিরুদ্দেশ! চোখ বুজলেই দেখতে পারি আমার ছেলেবেলা, শৈশবটা দিচ্ছে উঁকি, সকাল-সন্ধ্যা বেলা! শৈশব# [ বিস্তারিত ]

আলো হারিয়ে চাঁদ

এস.জেড বাবু ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৮:৩১:৪৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
সাঁজের বেলায় চিৎকার করিল দখিনের ধ্রুবতারা, চন্দ্র মল্লিকা কোথায় হারালে রাত্রিটা সঙ্গী হারা । চাঁদের নিদ্রায় অমাবস্যা আসে জোছনায় জড়ায়ে আঁধার, ধূমকেতু সব ভয়ে জড়সড় কক্ষপথ হারাবার । নক্ষত্রপুঞ্জে আসেনি খবর পূবের ভেজা বাতাসে, আলোর খোঁজেই উঁকি দেয় তারা নিত্য সাঁজের আকাশে । চন্দ্র মশাই মধ্যাকাশে কপালে চিন্তার ভাঁজ, আকাশের বুঝি মনটা খারাপ শুকতারাটা নেই [ বিস্তারিত ]

উপন্যাসের নারীরা

সুপর্ণা ফাল্গুনী ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৫:১৬:১৯অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
সমরেশের মাধবীলতারা কি আজো- এক রাতের ফসল সারাজীবন সঙ্গী করে নেয়? দীপাবলীরা কি আজো- চা-বাগানে সাধারণে অসাধারণ হয়ে উঠে? শরৎবাবুর ভারতীরা আজো কি- শ্রমিকদের জীবনের উন্নয়ন,মান নিয়ে ভাবে? সমাজের কদর্য নিয়ম-নীতি ভেঙে- পুনরুজ্জাগরণের 'পরিণীতা' হয়ে ওঠে আজকের কোনো শিক্ষিত নারী? সুনীলের সোনালীরা আজো কি- স্বামীর বিশ্বাসের জন্য অগ্নিপরীক্ষা দেয়? শান্তনুর ঝর্ণারা কি আজো শান্তনুদের মৃত্যুর [ বিস্তারিত ]
বাংলা ব্লগিং জগতে সোনেলা ব্লগ নবীন এবং প্রবীণ লেখকদের সমন্বয়ে একটি অনন্য অসাধারণ ব্লগ। সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবসময় আমাদের লেখকদের তাদের নিজেদের বই প্রকাশে উৎসাহ প্রদান করে থাকে। যেহেতু সোনেলার লেখকগন তার পাঠকদের হৃদয়ে ধারণ করে সেজন্যই ব্লগের লেখকদের প্রকাশিত বই নিয়ে আমরা সবসময়ই গর্বিতবোধ করি। একজন লেখকের কাছে তার নিজের লেখা বই সন্তান সমতুল্য। [ বিস্তারিত ]

বসন্ত বাহার

ইসিয়াক ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩৪:০৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
বনে বনে দোলে ফুল গায় পাখীরা, সখাগন ধরে হাত,নাচে সখীরা। বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস, ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ। দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল, অলিগণ গায় গান প্রেমেতে আকুল। প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ, হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ। এত সুখে কচি পাতা হেসে কথা কয়, চির অমর হোক তবে সব পরিণয়। ভাবনা উদাস [ বিস্তারিত ]

খোঁজ

ফজলে রাব্বী সোয়েব ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:১৯:১৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়া মানুষ খুব কমই দেখেছি। জানি না এত পোড়ার পরও খাঁটি হওয়া যায় কিনা! কিংবা খাঁটি হওয়ার জন্যও পোড়ার কোন প্রয়োজন আছে কিনা! নশ্বর এই জীবনটায় দেখা হয়েছে অনেক কিছু, বোঝাও হয়েছে অনেক। ভালোর সংজ্ঞা, মন্দের সংজ্ঞা খুঁজতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি অনেক। সংজ্ঞার সঙ্গে মিল নেই কোন কিছুর! হতচ্ছাড়া আমি [ বিস্তারিত ]
হেমন্তের ঠোঁটে নিয়ে নবান্ন ঘ্রাণ সৌরভ আমেজে মেতেছে কৃষাণ পায়ে বেঁধে শিশিরেরা হলুদিয়া ঘাস ধোঁয়ার কুয়াশায় এঁকেছে আকাশ । ম-ম গন্ধে আকুল সোনার ও ফুলে ঢেঁকিচড়া রমনীরা মেতেছে তালে প্রেম আর পিঠাপুলি কৃষাণও পাড়া বাতায়নে শিরশির শীতেরও নাড়া। উৎসবে আনন্দে মধুর উচ্ছ্বাসে গাঁয়ের ঘরে ঘরে কাস্তেরা হাসে রাতভর দাবা-দৌড় ধানের উঠোনে চাঁদ মামা চুপচাপ জোছনা [ বিস্তারিত ]

জীবনের গল্প_২

সুরাইয়া পারভীন ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৮:৩৩:২৬অপরাহ্ন গল্প ২৬ মন্তব্য
সদ্য কৈশোরে পা রাখা নয়না নববধূ সেজে( বধূর সাজ বলতে কলাপাড়া রঙের একটা শাড়ি আর ঐ রঙের একটা উড়না। নয়নার দুর্ভাগ্য দেখুন একটা লাল শাড়িও জোটেনি বিয়েতে) নিজের পরিবার, পরিজন, নিজের পৃথিবী ছেড়ে চলে এলো। সেই মেয়েটা যখন দেখলো এমন তুলোর মতো ধবধবে ফর্সা শাশুড়ির  অমন মেঘাচ্ছন্ন মুখ। ভয়ে কুঁকড়ে গেলো নয়না। ভয়ে ধুকপুক করছে [ বিস্তারিত ]

অপেক্ষা

রুবিনা সুলতানা ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৮:৩২:৪০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  অপেক্ষা করো.... আমি আসবো ফিরে, হিংস্রতার সময় টুকুন পার করে, তৃষ্ণার্ত চাতকের প্রহর গুনে। আমি আসবো কোন এক শর্বরীতে, লন্ঠনের আলো হাতে নিয়ে, শেষ রাতে দরজা খুলে দিও তবে। আমি আসবো চুপিসারে, সবগুলো ভুলের ক্ষমা চাইতে, হয়তো সময় সেদিন হারিয়ে যাবে। আমি আসবো যাত্রাপালা শেষ করে, ভোরের পাতায় শিরোনাম হয়ে, শুধু বাহানা দিও বদনাম [ বিস্তারিত ]

মুক্তি চাই

সঞ্জয় মালাকার ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৩৯:২৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
যে বুকেতে থাইকা শিখলা প্রেমের মানেটা সেই তো আজ একলা কাঁদে, ফিরাও দেখলা না! মুক্তি চাই,, পাওয়া না পাওয়া, তোমার জন্য লিখা একটা কবিতা, আমি সত্যি বলছি.... পাওয়া না পাওয়া, শূন্যতা আমার ঠিকানা! তুমি চাইতেই পারও মুক্তি... ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়! তুমি তো সুখেই আছ... দূরের ঠিকানায়, কালো ছাঁয়া হয়ে আমার সীমানায়, কিচ্ছু ভাল্লাগে [ বিস্তারিত ]

ঘুড়ি

ইসিয়াক ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৯:০৫:৩৩পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য
নাটাই সুতো নাটাই সুতো, আকাশ জুড়ে ঘুড়ি। শূন্যর বুকে নীলের মাঝে, রঙের ছড়াছড়ি।   অলস দুপুর অঁচল জুড়ে, উড়ছে ঘুড়ির ঝাক। লেজগুলো নাড়ছে বেশ, একেবারে ঠিকঠাক।   হরেক বাহার হরেক রকম, স্বতন্ত্র তাদের সাজ। বাক্স ঘুড়ি চিল ঘুড়ি, নানান কারুকাজ।   বাতাস যখন উঠলো ছুটে, ঘুড়িরা ছুটলো ধায়। রঙবেরঙের ঘুড়ির সাজ, জাঁকাল দেখতে হয়। খোকা [ বিস্তারিত ]

আমাকে দিয়ে কিচ্ছু হবে না

সুপর্ণা ফাল্গুনী ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৪:৩৮অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য
আমাকে দিয়ে কিচ্ছু হবে না- না হবে ঘর-কন্যার কাজ , না হবে সংসার-ধর্ম। স্বামীর সেবা, সন্তান লালন-পালন, বাজার সদাই কিচ্ছু হবেনা আমাকে দিয়ে। আমাকে দিয়ে কিচ্ছু হবে না- মঞ্চ, টিভি, সিনেমায় অভিনয়!! না তাও হবেনা। আমিতো জীবন মঞ্চেই অভিনয় পারিনা। পারিনা মিথ্যার ফুলঝুরি ফোটাতে ঠোঁটের আঙ্গিনায়। রঙ মেখে সঙ সেজে ঢং করতে- তাও আমাকে দিয়ে [ বিস্তারিত ]

যুগল – একদিনের খাওয়াদাওয়া

সাবিনা ইয়াসমিন ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৪:০৩:০১অপরাহ্ন গল্প ২৩ মন্তব্য
- জান, এসো আজকে দই ফুচকা খাই :) = এই মাত্র দুবার ডাব খেলে। সাথে ডাবের শাসটাও একাই খেলে, এখন আবার ফুচকা! - তো? ডাব খেলে ফুচকা খাওয়া যাবেনা এমন কথা কোথায় কোন জ্ঞানী ব্যক্তি লিখে রেখেছেন? = হুম, বুঝছি, না খেয়ে তুমি আমাকে নিস্তার দিবে না। ( মুখ গোমড়ার ইমো হবে এখানে) তমাল মুড [ বিস্তারিত ]

প্রতিরূপ

মুহম্মদ মাসুদ ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৩:০০:০৪অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
কপাল সৌন্দর্যের মোড়ে লাল টিপ, রূপে রূপে হিংসা হিংস্রতা। হিংসার শোকদুঃখে দাউদাউ জ্বলি নিভি। পরণে রূপ শতাব্দীর নীল রঙের শাড়ি, সুন্দর সৌন্দর্যে ব্যাকুল ব্যাকুলতা। মরি! সৌন্দর্যের ম-ম ঘ্রাণে হাসি কাশি। ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিকের আবরণ, চুম্বকীয় রসগোল্লা টলমল করে। রসের রসাতলে তালবেতাল ডুবে ভাসি। জানালায় খাঁজকাটা নকশার সোনালি আলো, রোদ্দুর ছুঁয়ে যায় চিবুক তীরে। বুকের [ বিস্তারিত ]

আর্কাইভ