বিষের নীল

নিম তিতা, নিশিন্দা তিতা
তারো চেয়ে অধিক তিতা তোমার পোড়ামন।
মেঘ কালো, আঁধার কালো
তার চেয়ে বেশী কালো তোমার অন্তরাত্মা ।
বিষাক্ত নাগিনে যতটা না বিষ তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।
যতটা দূর্গন্ধ মৃতশরীরে তার চেয়ে বেশী দূর্গন্ধ তোমার চিত্তপটে।

মনে রেখো একজন তোমায় ভালোবেসেছিল, শুধুই ভালোবেসেছিল।
বিনিময়ে শুধু তোমার হাসিমাখা মুখ খানি-
বুকের পাঁজরে বাক্সবন্দী করতে চেয়েছিলো।
তোমার কথার মায়াজালে বিভোর হয়ে-
স্বপ্নালোকে বসত গড়তে চেয়েছিল।
তোমার ঠোঁটের পাপড়িতে গোলাপের সুবাসিত মধু চেয়েছিলো।
তুমি তাতে হলাহল ঢেলে দিলে, অন্তরাত্মা কেঁপে উঠলো;
বিষের নীলে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত নীলাবরণ ধারণ করলো।

মোট পড়েছেনঃ ১,৪৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. বিষাক্ত নাগিনে যতটা না বিষ তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।

    এসব অমানুষগুলো চেনা বড় দায়! কিন্তু এঁদের হুবহু সত্যিকারের মানুষের চেয়েও বেশি সুন্দর মায়াবী দেখা যায়!
    ভালো লাগলো আপনার কবিতাখানা।

  2. তোমার ঠোঁটের পাপড়িতে গোলাপের সুবাসিত মধু চেয়েছিলো।
    তুমি তাতে হলাহল ঢেলে দিলে, অন্তরাত্মা কেঁপে উঠলো;
    বিষের নীলে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত নীলাবরণ ধারণ করলো

    কষ্ট দায়ক।

  3. “বিষাক্ত নাগিনে যতটা না বিষ
    তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।”

    বিষাক্ত দুমুখো সাপ আর
    মানুষ চেনা দায়।
    মানুষ যে আজ বড় অসহায়।
    শুভ কামনা।

  4. আমাদের অন্তরটা দেখা যায় না, তাই সাথে না থাকলে বুঝা যায় না কার অন্তরে কতোটা বিষ রয়েছে। তবে মানুষের মাঝে মানুষ বিষবাস্প না ছাড়ালেই ভালো……..শুভেচ্ছা

  5. মানুষের মনের বিষাক্ততা সবচেয়ে তেঁতো, নীল। তবুও আমাদের মানুষের সাথেই থাকতে হয়। কেউ ভালোবাসা পেলে বদলায় আবার সেই ভালোবাসায় কেই নীমপাতা হয়ে যায়!! অদ্ভুত আমরা।

    লেখা ভালো লেগেছে আপু।

    1. ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে। সত্যিই তাকে মন বলা যায় না কিন্তু ঐ মন নিয়েই তারা দিব্যি ভালো আছে। আর তিতার স্বাদ নিয়ে আমরা কষ্ট পাই

  6. আমরা চাই বা না-চাই বিষ আমাদের ভেতর ঢুকেই যায়। বিষাক্ত কোনো কিছুই ভালো না। সেটা ভালোবাসায় হোক বা মানুষে। এসব থেকে দূরে থাকাই শ্রেয়।

    সব সময়েই ভালো লেখেন।
    অনেক অনেক শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন