আলোর মিছিল

 

মেঘ দেখলে ভয় করে না আর,
দেখি রাত্রি সরে যাচ্ছে দূরে কোথাও।

দেখি একটি সকাল হেঁটে আসছে আমার দিকে।

শেষবার বৃষ্টি থামলে সূর্য নেমেছিল দু’চোখে।
ঠিক যেমন প্রিয়ার চোখে চোখ পড়লেই—–
আমি সানাইচোখে ঘুমুতে যেতাম।

  • একটি যৌবন হেঁটে আসছে আমার দিকে।
    ————————–0 0—————–
মোট পড়েছেনঃ ৮০৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. বাহ!! ছোট কবিতা কিন্তু ভাবাবেগ অনেক গভীর। ভালো লাগলো ।

    আপনি সব লেখাতেই নিজের নাম আর কবিতার নাম পূনরায় দেন কেন? দৃষ্টিকটু লাগে। লেখার শিরোনাম আর নামতো প্রথমেই আছে ভাই।

    ভালো থাকবেন সবসময়।

  2. আমরা প্রত্যাশায় রই একটি আলোকিত সকালের। মেঘাচ্ছন্ন আকাশ হেসে উঠুক ঝলমলে রৌদ্দুরে, দিন পূর্ণতা পাক যৌবনের গানে।

    কবিতা সুন্দর হয়েছে হালিম ভাই,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন