শুভ বার্তা

আজো সন্ধ্যা নামে ধরণীর বুকে,অপেক্ষার প্রহর বয়ে যায় ;
নেই শুধু তোমার আমন্ত্রণ।
অমানিশায় ঢেকে থাকে যামিনী,
পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে;
শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়।
আজো ভোর হয় বারান্দায় কাকের কর্কশ ব্যঞ্জন স্বরে।
শুধু তোমার বার্তা আসেনা হৃদয়ের ম্যাসেঞ্জারে।
টুনটুনি, দোয়েল, শালিক দিনমান শিষ দেয়’ শুভ হোক’ বলে।
প্রতিটি প্রহর , প্রতিটি সকাল আজো আছে;
নেই শুধু তোমার ‘শুভ সকাল’ ।
আজো অষ্টপ্রহর বার্তা নিয়ে আসে ‘শুভ, অশুভের ‘;
শুধু তোমার ‘ শুভ হোক’ হারিয়ে গেছে বিরাগের অন্তরালে।

মোট পড়েছেনঃ ১,০২৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অপর পক্ষ “শুভ সকালের শুভ বার্তা” নিয়মিত করলেই হয়।
    অভিমান / অনুরাগ থেমে যেত সময়ের

    কামনা যার ই হউক
    নিত্য সকাল শুভ হতো।

    চমৎকার লিখা আপু।
    মুগ্ধতা।

  2. সেই সে বালুকাবেলায়, সুগন্ধি সুপ্রিয় চিঠিটায়
    সুরেলা হৃদয়খামে বন্দিনী হয়ে আছে
    হাজারো স্মৃতির মাঝে…

    দারুণ কবিতা পড়লাম আপু। ভালো থাকবেন।

  3. “আজো সন্ধ্যা নামে ধরনীর বুকে,
    অপেক্ষার প্রহর বয়ে যায় ;
    নেই শুধু তোমার আমন্ত্রণ। “

    কতকাল থাকতে হবে আমন্ত্রনের প্রতীক্ষায়।
    এই শুভ কামনায়।

  4. নিত্যদিন শুভ হোক শুভেচ্ছা বার্তা পেয়ে মনের মধ্যে একটি অভ্যস্ততা তৈরী হয়। প্রিয় মানুষটির কাছ থেকে এই বার্তা আসা বন্ধ হলে ভীষন শূন্যতায় ডুবে যেতে থাকে সব।

মন্তব্য করুন