শাহপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ফজরের আযান ভেসে আসছে 'আসসালাতুল খইরুম মিনার নাউম' (ঘুম থেকে সালাত উত্তম), অনেক মুরব্বি মুসল্লি ইতিমধ্যে মসজিদে চলে এসেছে, অনেকে ওযু করছে, কেউ কেউ মেসওয়াক করছে কিন্তু এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি আজ আর আসবে না, গতকাল তিনি চলে গেছেন না ফেরার দেশে। প্রতিটি প্রানীর শেষ গন্তব্য এই একটি পথ। কিন্তু… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
অনির বউ হবে এই স্বপ্ন হৃদয়ে ধারণ করে একটু একটু করে বেড়ে উঠছিল রূপা। রূপার দুচোখে অনিকে ঘিরে অজস্র স্বপ্নের আনাগোনা। সদ্য কৈশোরে পা দেওয়া রূপা জানে না বিয়ে সংসার কাকে বলে? সে শুধু জানে অনির বউ হবে। রূপা যতো বেড়ে উঠছিল অনির প্রতি তার আকর্ষণ ততোই বেড়ে যাচ্ছিল। রূপা তখন নবম শ্রেণীর ছাত্রী। বয়স… [বিস্তারিত]
ঐ যে দেখো আসছে ধেঁয়ে কোভিড-১৯ করোনা নিরাপদে বাড়ি থাকুন ভুলটা আর কেউ করোনা। যত্রতত্র ঘুরে বেড়ায় বাছ বিচার করে না রূপের বাহার দেখান তিনি ধ্বংস যজ্ঞের নমুনা। ঐ শালাটা নাস্তিক বটে ধর্ম কর্ম মানে না মন্দির মসজিদ গীর্জায় হুমকি দিতে ছাড়ে না। সাম্যবাদীর মুখোশ পড়ে ধনী গরীব মানে না দম্ভ করে হুমকি ছাড়ে কাউকে… [বিস্তারিত]
একশো শব্দে 'বাক্সবন্দি জীবন'। 'আব্বা!' সুরুজ মাষ্টার পত্রিকার দিকে দৃষ্টিপাত রেখেই বললেন, 'বল।' 'ও আব্বা!' 'আমি শুনতাছি।' 'শুনলেই হইবো না, এদিক চাও।' সুরুজ মাষ্টার পত্রিকা ভাজ করে তাকালেন। 'দ্যাশে নাকি অসুখ আইছে, তার লাগি ঘরবন্দী থাকা লাগবো!' 'হ, ক্যাডাই কইল?' 'মনির।' 'কথা হাছাই।' 'তয় আমি যে সেই ছোটকাল থেইক্কাই ঘরবন্দী অইয়া আছি। অব্যেশ অইছে। এতো… [বিস্তারিত]
"আমি তোমার জন্য এসেছ (পর্ব-ছয়) আপনি আমার জন্য দোয়া করবেন বলেই উঠে দাঁড়াল আরাফ। আমি বললাম কিছুদিন পরে আজাদের বাসায় যাব কিন্তু আরাফ বাচ্চাদের মতো বায়না ধরলো আপনার জন্য তার কষ্ট হচ্ছে আপনার মুখটা না দেখে সে ঢাকা যাবে না, আপনার কাছ থেকে বিদায় নিয়ে তারপর ঢাকা যাবে আরাফের বাবার এসব কথা শুনে সবাই খুব… [বিস্তারিত]
জানালার পাশেই একটা টিনের চালাঘর। টিনের চালে ঝমঝম শব্দে সকালের ঘুমটা আজ তাড়াতাড়িই ভেঙে গেলো। চোখ মেলে সরাসরি তাকালো জানালার দিকে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ঘুমের ভেতর কি জানি একটা স্বপ্ন দেখছিলো তরু! ভালো লাগছিলো স্বপ্নটা। কিন্তু এখন মনে করতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে গেলে কেমন যেন বোকা-বোকা লাগে! মাথার ভেতরটা ফাঁকা হয়ে… [বিস্তারিত]
শান্তা: চলো প্রবাল আজ দুরে কোথাও যাই প্রবাল: আচ্ছা চলো শান্তা: আমার সব কথায় তুমি আচ্ছা বলো কেন? প্রবাল: তো কি বলবো? শান্তা: মাঝে মাঝে প্রশ্ন করতে হয়, বুঝলে? প্রবাল: যেমন? শান্তা: এই যেমন বললাম চলো, তুমি জিজ্ঞেস করবে না কোথায় যাবো? প্রবাল: না জিজ্ঞেস করব না, তুমি কি আমায় ভালো না লাগার জায়গায় নিয়ে… [বিস্তারিত]
ওসমানের কাছে সব শুনে ইরা কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভাবলো।তারপর বললো, : ওসমান, আমি আপনাদের বস্তিটা দেখতে যাবো,এমনকি আপনার বাড়িতেও যাবো। :বস্তিতে নিশ্চই যাবেন ম্যাম। তবে আমাদের এখন আর বাড়ি বলতে কিছুই নেই। আপাতত মামাবাড়িতে আছি। মামা বাড়ি গোড়ানের দিকে, যাবেন? : নাহ্, থাক। বস্তিটাই দেখা জরুরী। পরদিন সকালে অফিস যাবার আগে ওসমানকে সাথে নিয়ে সখীপুর… [বিস্তারিত]
বিথী, আজ তোর কি একটু সময় হবে, কথা ছিল। ক্লাস শেষে বের হতে হতে শফিক কথাগুলো বলে বিথীকে। - কতক্ষণ? -- এই ধর, ঘন্টা দুয়েক। - দুই ঘন্টা! এত সময় ধরে কি বলবি, কোন সিনেমার গল্প টল্প নাতো। -- আরে না, সিনেমার গল্প টল্প না, এক জায়গায় একটু তোকে নিয়ে যাবো। - কোথায়? -- জাহান্নামে… [বিস্তারিত]
অনি হঠাৎ খেয়াল করলো এতোক্ষণ সে একাই কথা বলছে। রূপা একটাও কথা বলেনি।রূপার নিস্তব্ধ নিরবতা ভেঙ্গে দিয়ে অনি বলে উঠলো -কী রে রূপা, এমন নিশ্চুপ কেন? -অ্যাঁ -হতচকিয়ে গেলে মনে হলো! অনির এমন প্রশ্নবানে সত্যিই হতচকিত হয়ে উঠলো রূপা। য়ে়়়় -না,কিছু না। -কিছু না তো চুপ করে আছো কেন? আমি শুধু একাই বকবক করছি। রূপা… [বিস্তারিত]
এই তুমি তো সেই তুমি নও - যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে দেবতার আসন অর্পণ করেছিলাম। যার আবেগে,কান্নায় নিজেকে সমর্পিত করেছিলাম অবলীলায়। দেখছি ,ভাবছি আর অবাক হচ্ছি- একই অঙ্গে এতো রূপ! এই কি সেই তুমি? এতো নিষ্ঠুর, নির্দয় তুমি? আমাকে কাঁদিয়ে তুমি সুখ পাও নির্দ্বিধায়, তুমি খুনি! তুমি হাসতে পারো খুনি হয়েও, তুমি ভালো থাকতে পারো… [বিস্তারিত]
আমাকে ক্ষত বিক্ষত করার জ্বালা কি টের পাচ্ছ তোমরা? আমাকে তিলে তিলে ধ্বংস করার ফল কি পাচ্ছ তোমরা? একটা সময় চারিদিকে সবুজ ছিল, একটা সময় সুনির্মল বায়ু ছিল, একটা সময় বিশুদ্ধ পানি ছিল, তোমরা যাকে ইকোসিস্টেম বলো, তার ভারসাম্য ছিল। আমার আশীর্বাদ ছিল তোমাদের উপর, ঋতুচক্র স্বাভাবিক রাখতাম তোমাদের মঙ্গলে। কিন্তু তোমরা পারলে না আমার… [বিস্তারিত]
লোকে যত বলুক না - আমি লোক ভাল না ব্যাবসাটা কালো,তবে আমি অত কালো না অন্যের সম্পদে বিন্দুও লোভ নেই সুদ ঘুষ ঠিক দিলে একটুও ক্ষোভ নেই সরকার পাল্টালে আমি দল পাল্টাই সুবিধাটা আদায়ে চালি ঠিক চালটাই ভাগ্যটা গড়বার আপ্রাণ চেষ্টাই বেচে দেই বাপ-মা-ধর্ম বা দেশটাই সরকারি জায়গায় উঠিয়েছি ঘরটা ব্যাবসায় লগ্নি বেওয়ারিশ চরটা রেলওয়ের… [বিস্তারিত]
ঘোর সন্ধ্যা। চারিদিকে নিয়নবাতির আলোর ঝলকানিতে ঝলমল করলেও ঘুটঘুটে অন্ধকারই মনে হলো রূপার। ঘোর সন্ধ্যায় কৃত্রিম আলোয় সজ্জিত স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়ে পাশাপাশি হাঁটছে রূপা ও অনি। অনি কথা বলছে আর রূপা নিঃশব্দে হেঁটে চলেছে অনির সাথে সাথে। অনি কি বলছে তাতে রূপার বিন্দুমাত্র মনোযোগ নেই। রূপা ভাবছে যেনো সম্পূর্ণ অচেনা, অজানা মানুষ। আজই প্রথম… [বিস্তারিত]
গোধূলীবেলায়, ঠিক সন্ধ্যা নামার আগে। ঘরে ফেরার তাড়নায়, পাখী সকলের জান কবুল করা সময়ে। আবির রঙে হেসে ওঠে আকাশ। হৃদয়ের দখিন কোন থেকে দোলা দেয় হাওয়া, অতীব মনোরম ছন্দে। সেই ক্ষনে আনমনে মনের বাতায়ন খুলে যায় সপাট। কনে দেখা আলোয় হেসে ওঠে পদ্ম। লুকোচুরি খেলা খেলে আকাশ আর পৃথিবী। ঠিক তখনই, তুমি এসে দাড়ালে তেতালার… [বিস্তারিত]












