এক. শালা!!! এই ঠকঠকে ঠাণ্ডায় বিড়িটাও নিভে গেল। বিড়ি না নিভে সে নিজে নিভে গেলেই তো বেশ হতো। প্যান্টের পকেট থেকে দেশলাই বের করে ধরাতেও ইচ্ছে করছে না। যতদূর চোখ যায় শুধু ঘন আঁধার। কুয়াশায় সে আঁধার আরও বেশি জমাট ধরেছে। মাঠের ভেতরের ঝাঁকড়া গাছগুলোও যেন বিশাল বিশাল দৈত্যের মতো মিশকালো দেহ নিয়ে দাঁড়িয়ে আছে… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
অনিকের মা উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি কি বলছেন? মিসেস রাশেদ, সত্যি দুঃখের সাথে বলছি, মি. অনিক আজ বিকেলে পার্ক স্ট্রীটের পার্কিং লট থেকে কিডন্যাপ হয়েছেন, সোহেল চৌধুরি বললো। ওগো শুনছো উনি কি বলছেন, অনিকের বাবাকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে অনিকের মা বললেন, ওদিকে অনিকের বাবা সকড হয়ে শক্ত হয়ে গেলেন, রওশনের বাবা অনিকের… [বিস্তারিত]
আগামী কাল কোর্টে শফিকের কেসটা শুরু হতে যাচ্ছে। সময়মত শফিক হাজিরা দেবে ঠিকই। কিন্তু বাদী পক্ষের উকিল ইরা আদিবা সময়মত পৌঁছাতে পারবে তো? ইরাতো বন্দী শফিকের কারাগারে! এসব প্রশ্ন সারাক্ষণ ইরার মাথায় ঘুরঘুর করছে আর মাথাটা ওলট-পালট করে দিচ্ছে। ইরা একমনে মাথা ঠান্ডা রেখে চাবি খোঁজার চেষ্টা করছে। খুঁজতে খুঁজতে বসার ঘরের দিকে গেল। সেখানে… [বিস্তারিত]
আমার কাছে যা কবিতা তোমার কাছে বিষের বাণী,আমার যাতে মহানন্দতোমার পোড়ে হৃদয়খানি।আমার কাছে স্বপ্ন যা যাতোমার কাছে বর্জনীয় ,আমার যেটা পথ পাথেয়তোমার কি তা স্বপ্ন স্বীয়?তোমার যাতে জীবন আলো আমার তাতে পথ হারানো ,তোমার যা যা সঞ্জীবনী আমার তো তা প্রাণ কাড়ানো।তোমার প্রিয় আপনজনাআমার সে তো দূর বহুদূর ,আমার কানে যন্ত্রনাময়যে গান তোমার মিষ্টিমধুর।তোমার ঘৃণায়… [বিস্তারিত]
মরতে আমার খুব ভয় লাগে। কয়েক মুহূর্তের জন্য জমাট নিস্তব্ধতা নেমে আসে যেন মৃত্যুভয় গ্রাস করে ফেলে সবাইকে। কৃষ্ণপক্ষের দ্বাদশ রাত জানালার ওপাশে বিশাল বকুল গাছের ঘন ডালপালার ফাঁক ফোকর গলে মরা চাঁদের আলো বয়ে এনেছে বকুলের ঘ্রান। সবার গায়ে কাটা দিয়ে উঠে, হঠাৎ মনে হলো যমদূত বকুলের গন্ধ সাথে নিয়ে এইমাত্র প্রবেশ করলো ঘরে।… [বিস্তারিত]
"আমি তোমার জন্য এসেছি (পর্ব নয়) -তুমি কেমন আছো..? -আলহামদুলিল্লাহ্, ভালো আছি। -তারপর তোমার খবর বলো বয়স তো অনেক হলো এবার কারো গলায় মালাটা পড়িয়ে দাও। অনেকদিন কোন বিয়ের দাওয়াত পাই না পেট ভরে খেতে পারব। -হি হি হি হি হি পাগল তুমি কি বাসায় না খেয়ে থাক, যে আমার বিয়েতে পেট ভরে খাবে 😂… [বিস্তারিত]
আমার পছন্দের পাঁচটি বইয়ের কথা বলি। প্রথমেই ওরহান পামুকের ‘ইস্তানবুল, একটি স্মৃতির শহর’। স্কেচধর্মী এই বইটা নানা কারণে ভালো লেগেছে। প্রথমত, গদ্যের বই হিসেবে এটি দুর্দান্ত। দ্বিতীয়ত, এই বইটা পড়লে ইস্তানবুল শহরটা ভিসা ছাড়া ঘুরে ফেলা যায়। স্থাপত্যের শহরে ঘোরাঘুরি সবসময় আনন্দদায়ক।আর একটা ব্যাপার হচ্ছে,―বইটা ওরহান পামুক এমনভাবে লিখেছেন, যেন চমৎকার একটা উপন্যাস পাঠের অভিজ্ঞতা… [বিস্তারিত]
মনের টানে সোনেলাকে ভালোবেসে যাই , কোথায় রাখি তোরে জায়গা না খুঁজে পাই। ইকরাম দাদা ভাই বলে, 'ছোটদি- লেখা চাই, লেখা চাই'। হেলাল ভাইয়ের মন্তব্যে মজা, প্রেরণা দু'টোই পাই। ইঞ্জা ভাইয়ের মিষ্টি মন্তব্যে- দিশা না পাই। তৌহিদ ভাই শুধু বলে, ' অভিভূত হয়ে যাই'। সাবিনা আপু - 'অবিরাম ভালোবাসা জানিয়ে যাই'। পারভীন আপু - 'চমৎকার… [বিস্তারিত]
ওরা বসবে বলে এক প্লাটফর্ম থেকে নেমে রেললাইনের উপর দিয়ে হাঁটছে। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ হুইসেল বাজিয়ে মাথায় যেনো চাঁদের টিপ(বাতি) পরে সা সা করে এগিয়ে আসছে ট্রেন। অনি দ্রুত পাশের প্লাটফর্মে উঠলো। এ পাশের প্লাটফর্ম কিছুটা উঁচু হওয়ায় রূপার উঠতে বেশ অসুবিধা হচ্ছে। সামনে ট্রেন, সময় বেশি নেই। অনি হাত বাড়িয়ে দিলো… [বিস্তারিত]
বাড়িতে বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসেছিলাম বললে ভুল বলা হবে ,বাবা মাকে দেখতে এসেছিলাম। অনেক দিন নানা ব্যস্ততায় নিজের বাড়ির দিকে আর আসা হয়নি। কিন্তু এবার মনটা এত বেশি প্রিয় মুখগুলোর জন্য ছুটলো যে আর কোন ব্যস্ততার বাধা, বাধাই রইলো না।চলে এলাম সব ছেড়ে ছুড়ে বাবা মাকে দেখতে। দেখতে দেখতে বেশ ক’দিন হয়ে গেলো,ফেরার তারিখ আরো… [বিস্তারিত]
আর কতকাল চলবে এমন? তোমরা যখন করছো হিসেব এই টাকাতে- চলবে ক'দিন? দু'মাস, নাকি- আরো কিছুদিন? আমি তখন জানালা ধরে তাকিয়ে দেখি- অদূর ঐ বালুর মাঠে একটি নারী একটি পুরুষ কি যেন কি তুলছে তারা আপন মনে। জানি, তুলছে তারা বুনোশাক হলে বেশি ফিরবে তবে গলির কিংবা হাটের কোণে ভাগায় ভাগায় বেচবে তাহা। বিক্রি হলে… [বিস্তারিত]
কেউ কোনদিন চায়নি ভালো এই অভাগা জাতির সবাই সাধু-দুর্নীতি বাজ করে টাকার সাথে খাতির, মহামারী দুর্যোগে মরছে কত মানুষ ত্রাণের ভান্ডার করছে খালি লুটছে অমানুষ! বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ নেতারা সব খোঁশ মেজাজে বুলি আওরায় বেশ; এটা আছে, ওটা আছে, মোটেও তো নাই কিছু- দুস্হ গরীব অসহায় ছাড়ছেনা অভাব পিছু। অলি-গলি লকডাউন আমরা… [বিস্তারিত]
ধন আর মানের নইতো কাঙ্গাল ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল মায়ের আচল তলে ভাবান চিন্তা হিন কত সুখে আমার কেটে যেত দিন। স্কুল ফাকি দিয়ে খেলাধুলা চলত সে দিনগুলি যদি, আবার ফিরে আসত? বন্ধুদের সাথে কত মজা করতাম আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম। দাদা বাড়ি, নানা বাড়ি গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি দাদি নানীর গল্প… [বিস্তারিত]
সারাদিন খেটেখুটে যেই গেছি বাড়িতে মহারাণী বললেন ভাত নেই হাড়িতে। এটা নেই সেটা নেই দিয়ে মহালিস্টি বললেন "বুড়োকালে থাকে কোথা দৃষ্টি? এই নাও তাড়াতাড়ি বাজারের পথে যাও দেরী হলে বুঝবে রেডি আছে ঝাটাটাও"। বাজারেও গিয়ে দেখি জ্বালা বেশ আগুনের বর্ষায় পুড়ে খাক দুটো চোখ ফাগুনের। বাজারের থলে কাঁধে ফিরি যেই ঘরেতে মনে হয় ফিরলাম নিষ্প্রাণ… [বিস্তারিত]
রূপার মস্তিষ্ক জুড়ে অজস্র ভাবনার আনাগোনা। আকাশ পাতাল কতোকিছু ভাবছে রূপা। আজকের এই সন্ধ্যা বিষণ্ণ বিষাদময় না হয়ে, হতে পারতো কোনো স্মরণীয় সন্ধ্যা। রূপার জীবনে প্রত্যেকটা সন্ধ্যা অনির সাথে কাটানোর কথা ছিলো। আচ্ছা সেদিন যা ঘটেছিল তা না ঘটে রূপা যা চেয়েছিল সেটা যদি ঘটতো তবে কি ওরা অনেক বেশি সুখী হতো? রূপার সন্ধ্যা গুলো… [বিস্তারিত]













