বৈপরীত্য

আমার কাছে যা কবিতা
তোমার কাছে বিষের বাণী,
আমার যাতে মহানন্দ
তোমার পোড়ে হৃদয়খানি।

আমার কাছে স্বপ্ন যা যা
তোমার কাছে বর্জনীয় ,
আমার যেটা পথ পাথেয়
তোমার কি তা স্বপ্ন স্বীয়?

তোমার যাতে জীবন আলো
আমার তাতে পথ হারানো ,
তোমার যা যা সঞ্জীবনী
আমার তো তা প্রাণ কাড়ানো।

তোমার প্রিয় আপনজনা
আমার সে তো দূর বহুদূর ,
আমার কানে যন্ত্রনাময়
যে গান তোমার মিষ্টিমধুর।

তোমার ঘৃণায় অবাঞ্চিত
আমার কাছে মানুষ নামী,
তোমার কাছে ফেলনা কিছু
হয়তো আমার অনেক দামী।

—————0 0————–

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. প্রিয়জনের সবকিছু সবসময় ভালো লাগতে না-ও পারে, দুজন দু’পরিবেশে বেড়ে ওঠায় তাদের চাওয়া পাওয়া, রুচি এক হতে পারে /পারেনা। ভালো লিখেছেন বৈপরীত্য। শুভ সকাল

  2. “আমার কাছে যা কবিতা
    তোমার কাছে বিষের বাণী,
    আমার যাতে মহানন্দ
    তোমার পোড়ে হৃদয়খানি।”

    সার্থপর মানুষদের তাই মনে হয়।
    কারন তারা আত্নভোলা।
    শুভ কামনা।

মন্তব্য করুন