মনময়ূরী

গোধূলীবেলায়,
ঠিক সন্ধ্যা নামার আগে।
ঘরে ফেরার তাড়নায়,
পাখী সকলের জান কবুল করা সময়ে।
আবির রঙে হেসে ওঠে আকাশ।
হৃদয়ের দখিন কোন থেকে দোলা দেয় হাওয়া,
অতীব মনোরম ছন্দে।
সেই ক্ষনে আনমনে মনের বাতায়ন খুলে যায় সপাট।
কনে দেখা আলোয় হেসে ওঠে পদ্ম।
লুকোচুরি খেলা খেলে আকাশ আর পৃথিবী।
ঠিক তখনই,
তুমি এসে দাড়ালে তেতালার খোলা ছাদে,
আমি চেয়ে মুগ্ধ!
আকাশ মিতালীতে তোমায় দেখে।
অনুভব করি অপার্থিব ভালোবাসা হৃদয় কোনে।
তুমি কি আমায় ভালোবাসবে মনময়ূরী?
মোট পড়েছেনঃ ৮৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. আহা!
    এমন আহ্বান উপেক্ষা করে সাধ্য কার?
    চমৎকার উপস্থাপন
    গোধূলি বেলার তেতালার ছাদে দাঁড়ানো সেই মেয়েটা আহা! দারুণ দারুণ

  2. বেশ রোমান্টিক / রোমাঞ্চকর / মায়াবী কবিতায় নিচের লাইনে কয়েকটা শব্দ কেমন যেন বে-মানান লাগলো-

    //////পাখী সকলের জান কবুল করা সময়ে।

    জান কবুল করা সময় মানে কি মৃত্যূ সময় ?

    পাখিদের ঘরে ফেরা / নীড়ে ফেরা সময়ে হলে রোমাঞ্চ অধিক হতো মনে হয়।

    আমি আমার মনের কথাটা বললাম- হয়ত ভুল ও হতে পারে আমার। রোমাঞ্চের জন্য রোমান্টিক পরিবেশ যুতসই।

    শুভকামনা ভাই

    1. পাখী সকলের জান কবুল করা সময়ে বলতে নীড়ে ফেরার আকুল আকুতির কথা বোঝাতে চেয়েছি।
      গঠন মূলক মন্তব্যে জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন ভাইয়া্

  3. একটু এলোমেলো লাগলো, আপনার কবিতা যেন ছন্দ ভুলেছে ইসিয়াক ভাই। মনেহয় মন ময়ূরীর বিরহে এমন হয়েছে 🙂 🙂

    ভালো থাকুন,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন