জীবনের অন্ধকার সময়টা যখন পেরিয়ে যায় - তখন অন্ধকারে হারিয়ে যায় কিছু চেনা মুখ, চেনা সময়- অচেনা কটমটে লাল নীল আলোর ঝলকানিতে কিছু প্রাণান্ত প্রাণ ভেসে যায় অবলীলায় ।। বিদগ্ধ শহরের গেরুয়া তামাটে কার্ণিশে আজো লেপ্টে আছে - বিচূর্ণ স্বপ্নের ছায়াকৃতি, দেয়ালে দেয়ালে তার - নির্লজ্জ উলঙ্গ পোস্টার, এ যেন কোন ক্ষুব্ধ স্বপ্নাবতার, কুমারি ষোড়শীর… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
দিন যায় রাত আসে সময় কেটে যায় অন্তহীন অবসরে অনিশ্চিত গন্তব্যের দোলাচলে। প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায় মন নেচে উঠে আলোক রশ্মি দেখে দিনান্তে সুর্যের অস্তাচলে। চাঁদের আলোয় জোনাকীরা মেলে পাখা সোনালী ফসল মাঠে সুর তুলে যায় আলো ঝলমল তারায়। মনের অগোচরে স্বপ্ন বুনে যাই আলোড়িত করে দেহ তনু মন প্রিয়জনের ভালবাসায়। পূবআকাশে উদীয়মান সোনালী… [বিস্তারিত]
জানালা খুলে উদাস হয়ে বসে আছে রূপু। বসে আছে সেই বিকেল থেকেই। গোধূলির রঙ ছড়িয়ে সূর্যটা ডুবে যাবে ভাব। পাখিদের তোড়জোড় নীড়ে ফেরার। কিন্তু কোথায় সে? ব্যস্ত পায়ে রোজ বিকেলেই তো হেঁটে আসে এপথ ধরে, কিন্তু গত দু'দিন কোনও খবরই নেই! কখনও কখনও হুটহাট ঢুকেও পড়ে রূপুদের বাড়িতে। মা, বাবা আর আপুর সাথে হৈচৈ করে… [বিস্তারিত]
আজ তুমি কোন সূদুর প্রবাসে হারিয়ে বাংলা মাটি, রত্নটি খুঁজে অপার অধীর,কোথা সে সোনার খাঁটি। শীতল পরশে উষ্ণতা খোঁজে,উষ্ণ সাগরে শীত, মন্দিরে খেলে এগোজ গ্রহন,এপোসথেটার মিথ। নি:শ্ব করে কি ব্লাকব্রথে মেতে গুণে যাও দিনরাত! কার বুকে করো আরতি প্রপাত,আমি হই কুপোকাত। রঙধনু নিয়ে মাতম, নাকি রঙহারা প্রজাপতি? চড়া দামে কেনা অর্ঘ্য আমার কত পথে হবে… [বিস্তারিত]
এই ছোট্ট পাখি, 'একটু সময় হবে কি তোমার?' দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে; যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়; আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে । যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর। উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও- তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল; আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই- ঐ যে তেপান্তরের গাছের… [বিস্তারিত]
সিগারেট? হুমম, টানি। কখন? যখন তুমি ধরিয়ে দাও। আমি! কখন ধরিয়ে দিলাম? কেন, গতরাতে তুমি স্বপ্নে এসে ছিলে। প্রথম কবে দেখে ছিলে? শুক্রবারের সন্ধ্যায় কোথায়? তুমি ছাঁদে ভিজছিলে। আমি! আমিতো বছর হলো বৃষ্টিতে ভিজি না। মিথ্যা বলছো নাতো। না, সত্যি বলছি। মিথ্যা বলিনি। কেন? তুমি সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জায় ছাঁদে দাঁড়িয়ে কথা বলোনি। হুমম, বলেছি। তবে,… [বিস্তারিত]
আমি তোমার জন্য এসেছি- (পর্ব-বিশ) প্রিয়া মা-মনি তোমার পড়াশোনা কেমন চলছে..? জ্বী আঙ্কেল ভালো। আচ্ছা তুমি একটু ভিতরে যাও আমরা একটু অন্য বিষয় কথা বলবো। জ্বী আঙ্কেল বলেই প্রিয়া পড়তে নিজের রুমে চলে গেল। আরাফ বুঝতে পারল কি বিষয়ে কথা বলবে তাই সেও বিছানা ছেড়ে উঠে যেতে চাইল। মনোয়ারা তাকে থামিয়ে দিল, আলোচনায় তোমার থাকা… [বিস্তারিত]
পাড়ায় একটা চোর ধরা পড়েছে। কয়েকটা মাস্তান টাইপের ছেলে চোরের দফারফার কাজে ব্যস্ত। মদনা নামের এক মাস্তান বলল- ক- বেটা চুরি করছস কেন? আমি চুরি করি নাই ভাইজান! চুরি করস নাই ! তাইলে ঐ বাড়িতে ঢুকছিলি কেন? আমি চোক্কে কম দেহি, ভুল কইরা ঢুইক্যা পরছি। চুপ কর বেটা মিথ্যাবাদী। চুরি কইরা আবার মিথ্যা কথা, একটা… [বিস্তারিত]
আলোর দিন আসবে জানি, বাজবে আবার বাঁশি। হেসে খেলে বেড়াবে সবাই ফিরবে আবার খুশি। চাই সকলের এখন ঘরে থাকা একটু কৃচ্ছতা সাধন। জানি এতো দিনের অভ্যাস মানতে চাইছেনা মন। তবুও তো মানাতেই হবে নেইতো কোনই উপায়। ভুল হলেই যেনো যমদূত, দুয়ারে নেবে আশ্রয়। এসো তবে এই মুহুতূ থেকে বিলাসিতা ত্যাগ করি। ঘরে থাকি ঘরে থেকেই… [বিস্তারিত]
আবার কবে নিবো ঘ্রাণ, মহামারী শেষে ~ তোমার বাগানের ফুলে, ভ্রমর এসে ~ মৃদু দোলে পড়ন্ত বিকেলে, চায়ের কাপে ~ উষ্ণ চুমুতে ভালবাসা জাগবে সৌরভে, ধাপে ধাপে ~ বেণী করা চুলে, কাজল পড়া চোখে, হাসবে তুমি ~ গোধুলীর প্রহর স্থবির শহর, নিরবে যাবো চুমি ~ শ্বেত শ্বেত মেঘ, ভেজা ডানায় ভাসে নীলিমায় ~ দৃষ্টি যদি… [বিস্তারিত]
বিত্তহীনতার দুর্বলতা করেনি তাকে নিঃস্ব, মনের বিশালতা দেখে অবাক তাকিয়ে রয় বিশ্ব। শেরপুরের নাজিমুদ্দিন; ভিক্ষা করে সারাদিন, এক কড়ি এক আনা জমে জমে বারো আনা। মাসের পর মাস শেষে শুনতে পায় সে করোনা এসেছে দেশে। করোনা থেকে বাঁচতে ছোঁয়াছুঁয়ি রুখতে, সবাই গিয়েছে লকডাউনে বেরুতে পারছে না কেউ খাদ্যের প্রয়োজনে। দিন আনি দিন খাই দিনমজুর মানুষের,… [বিস্তারিত]
তুমি একা থাকতে পারবে তো বন্ধু, আফরিন জিজ্ঞেস করলো। হাঁ অসুবিধা নেই। আগামীকাল সকালে মা আসবেন দেখতে, এখনি আসতে চেয়েছিলেন, আমিই বারণ করলাম। ভালো করেছো, লেভিন তুমিও যাও। আচ্ছা ওর হাসপাতালের খরচার জন্য অনিকের মা বাবাকে চিন্তা করতে না করো, অফিস থেকেই দেওয়া হবে, ইংরেজিতে লেভিন বললো। না লেভিন, ওর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন… [বিস্তারিত]
মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে, নগরীটা কুপোকাত করোনার ঘায়ে। কতদিন দেখি নাই বন্ধুর মুখ , প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ। কখনো কি হবে দেখা সেইসব দিনে ? স্মৃতিপটে লেখা যা যা ভালবাসা ঋণে ভেসে ওঠে ছবিগুলো করোনার কালে, মন কাঁদে জানতে কে আছে কোন হালে। মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে, চিরতরে… [বিস্তারিত]
অবরুদ্ধকালের পদ্য || এক মানুষেরই হবে জয় করোনার ছোবলে, ধরাশায়ী আজ বিশ্ব এর মাঝে কত জন, হয়ে গেছে নিঃস্ব; কত প্রাণ ঝরে গেল, এই মহামারিতে সকলেই বন্দী, লকডাউনের বাড়িতে। লকডাউন থেকেও, নেই যে নিস্তার করোনা করে যায়, তার থাবা বিস্তার; চারিদিকে হাহাকার, ভয় আর শঙ্কা করোনা বাজায় আরো, যুদ্ধের ঢঙ্কা। জানা নেই এ রণে, জয়… [বিস্তারিত]
আজ রবিবার হওয়াতে দুজন মনেমনে ভাবছে আজ আর দেখা মিলবে না ভূতের। তাই রাঘব আর বিনু মধ্যাহ্ন ভোজন শেষ করে চলে গেলো হরিবাবুর খাসকামরায়। হরিবাবু গ্রামের প্রবীন লোক। তাছাড়া অনেক জ্ঞানী বটে। গ্রামের সবাই তাঁকে খুবি মান্য করে। হরিবাবু পূর্বে জাহাজের নাবিক ছিলেন। অনেক দেশবিদেশ ভ্রমণ করেছেন এ যেন তার কোন ইয়ত্তা নেই। আনন্দপুরের গ্রামের… [বিস্তারিত]














