ক্যাটাগরি সাহিত্য

চড়ুইভাতি

মুহম্মদ মাসুদ ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৫:৪৬:১৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
  তোমার প্রিয়ভাষি বহু কথার জালে । তোমার আঁকা লাল নীল হলুদের গাংচিলে । তোমার হাঁটা মেঠো পথ ধান সিঁড়ির পারে । তোমার দেখা সূর্য অস্ত মেঘমালার পারে ।   প্রিয় বাংলা , প্রিয় শস্য শ্যামল মাঠ ভরা ধান খেতের মেলা। প্রিয় যমুনা মেঘনা পধ্মা বাহারি তরীর খেলা । প্রিয় বাউল ময়না টিয়ে চড়ুই পাখির [ বিস্তারিত ]

শুভ বার্তা

সুপর্ণা ফাল্গুনী ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৩:৫২:১৫অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আজো সন্ধ্যা নামে ধরণীর বুকে,অপেক্ষার প্রহর বয়ে যায় ; নেই শুধু তোমার আমন্ত্রণ। অমানিশায় ঢেকে থাকে যামিনী, পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে; শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়। আজো ভোর হয় বারান্দায় কাকের কর্কশ ব্যঞ্জন স্বরে। শুধু তোমার বার্তা আসেনা হৃদয়ের ম্যাসেঞ্জারে। টুনটুনি, দোয়েল, শালিক দিনমান শিষ দেয়' শুভ হোক' [ বিস্তারিত ]

এক মুঠো ভালোবাসা (২৬তম পর্ব)

ইঞ্জা ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১২:১৯:৪৫অপরাহ্ন গল্প ৩২ মন্তব্য
সবাই বসে গল্প করছে, আফরিন আর ওর মা প্রথমেই সবাইকে পেস্ট্রি, মিষ্টি, সফট ড্রিংক্স দিয়ে আপ্যায়ন করলো, গল্পের ফাঁকে ফাঁকে ওরা কিচেনে গিয়ে ডিনারের আয়োজন করতে লাগল। কিছু সময় পর টেবিলে খাবার দিয়ে আফরিন সবাইকে আমন্ত্রণ জানালো ডিনারে জয়েন করার জন্য। আপা আজ সব রান্না আফরিন করেছে, আমাকে একদম ধরতেই দেয়নি। তাই, এতো দেখি আলিশান [ বিস্তারিত ]

বন্দী

সঞ্জয় মালাকার ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০২:৫৬:৩৮পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য
বন্দী, মন্দির মসজিদ গীর্জা - বন্ধ প্রার্থনার সকল দরজা, কত্তো আনন্দে বিশ্বের মানব গণ! সঙ্কটে আস্হা বিশ্বের বিজ্ঞান। হচ্ছে সবাই বন্দী আতংকে হারায় শান্তি করোনা পায় শক্তি! মানছে না আইন শাসন বাঙালি এক জাতি, পথে পথে দিচ্ছে মিছিল মৃত্যুর নেই বাঁকি। বিশ্ব জুড়ে কান্না ধ্বনি করোনা দেয় হাতে তালি, বাংলা না-কি করোনার জ্ঞাতী! চলছে এক [ বিস্তারিত ]

মৃত্যুর মিছিল

শান্ত চৌধুরী ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৯:৫৭:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
মৃত্যুর মিছিল থেমে নেই থেমে নেই জীবন প্রবাহ। উচ্চ-মধ্য-নিম্ন বলে কোন শ্রেণী ব্যবধান নেই। মৃত্যুর কোন জাত-ধর্ম নেই সময়ের সঙ্গমে উচ্চ থেকে নিম্ন আদেশ, উপদেশ বলে কোন শাখা-প্রশাখা নেই। মৃত্যুর কোন রাজসিক সভা নেই, মন্ত্রী পরিষদ নেই। নেই কোন ক্ষণগণনা, নেই কোন বিষয় ভিত্তিক অধ্যায়। মৃত্যুর মিছিল বহমান, মানব জাগতিক- আর যান্ত্রীক কলহে ডুবে ভুলে [ বিস্তারিত ]

বৃত্ত

আরজু মুক্তা ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৯:০৬:০৩অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
বিষন্ন সন্ধ্যায়, বিপন্ন আমি বিস্ময় সঙ্গী একাকী হৃদে! খোঁজ নাই তোমার খুঁজি নাই আমি! মিনমিনে আলোয় অবসন্ন দিন, সময়ের আপেক্ষিকতায় ভুলে গেছো তুমি; আমিও কি ভুলেছি? শ্যাওলা ঘেরা পুকুরে পদ্মহীন অবেলায় সমুদ্রের নোনাজলে চোখ ভিজে যায়, ভিজেছো কি তুমি? তুমি কেন্দ্র হও আমি পরিধি, বিদায় না বলে আসো বৃত্তে মিলি।

ভালবাসার সংস্কার

নূর হোসেন ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৭:০৮:১৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  রক্ত সমুদ্রের আচ্ছাদনে গঠিত মন তোমার শীতল স্পর্শে সেখানে জোয়ার আসে - অস্হির হৃদতটে, আদ্যোপান্ত ব্যাখা করা কঠিন- নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়। ঈশ্বর প্রদত্ত প্রেম বিশৃঙ্খল নর-নারীর অশ্লীল স্পৃহায়- বার বার পরাজিত ইচ্ছার স্হলনে! সে প্রেম চাইনা যা বসন মিত্র, কিংবা মধুকালের মধুপোকার গুঞ্জনে আমন্ত্রিত প্রেম ছড়ায় মহিরুহ [ বিস্তারিত ]

একনজরে বঙ্গবন্ধু

মুহম্মদ মাসুদ ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৬:৩৫:১৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, জন্ম হয় জাতির পিতার। ১৯২০ সালের ১৭ মার্চে, নতুন সূচনার আগমন আবার।   গিমাডাঙ্গা বিদ্যালয়ে, ছাত্রজীবনের সূচনা হয়। ১৯২৭ সালে সাত বছর বয়সেই, লেখাপড়ায় মনোযোগী হয়।   ১৯৩৮ শে ১৬ জানুয়ারিতে, পরিচয় হয় শেরেবাংলা এ কে ফজলুল হকের সাথে। গোপালগঞ্জ মিশন স্কুলে, বাংলার প্রধানমন্ত্রী পরিদর্শনে এলে।   ১৯৩৯ সালের প্রতিবাদে, কারাবরণ করে [ বিস্তারিত ]

তৈল মর্দনের জমানা

আতা স্বপন ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৪:২৭:১৮অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
শুধু শুন,শুধু দেখ কিছু বলতে যেওনা বলতে গেলেই ভুগতে হবে কি বলেন, তাই না? তৈল মর্দনের জমানা যে তেলেই সবাই খুশি তেলে যতই ভেজাল থাকুক তারই ডিমান্ড বেশি। তৈলাক্ত বাঁশ বেয়ে সেকেলে বাদর কবে উঠতে পেরেছে? একালের বাদররা দেখ গটগটিয়ে উঠছে। ওগো শুন নাদান মানব আদার বেপারি জাহাজের ফাও খবর করে কেন যাবে মরি? তৈল [ বিস্তারিত ]

স্বাভাবিক মৃত্যু

আলমগীর সরকার লিটন ১৮ মার্চ ২০২০, বুধবার, ১১:৩৫:৩৯পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
================= পাপের পাপি হয়ে করোনা ভাইরাসে যাবো না- যাবো না মরে! মরণ আমার ঘুম পারিনি চাঁদের দেশে- আদর সহাগেনি- ক্ষীণ সময়ের আরধনা- আফসোস অনুতাপের কাঁন্না; ভয় ভয় রাত- পুহালেই জয়- ভিন্ন কথা- নীতি ঘর রূপের চরণ পবিত্রতার আত্মক্ষরণ; পাপ কি আমায় দেখেছে করোনার জ্বলন্ত আগুন- জ্বলে পুড়ে নিঃশ্বাস হলো- না ফিরা দেশে আহা কি করুণ? [ বিস্তারিত ]

এক মুঠো ভালোবাসা (২৫তম পর্ব)

ইঞ্জা ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:৪১:২৫অপরাহ্ন গল্প ৩২ মন্তব্য
আফরিন অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেলফোনে রিং হচ্ছে শুনে স্পিকার অন করে হ্যালো বললো। আফরিন তুমি কোথায় এখন, অনিকের কণ্ঠ শোনা গেলো। অনিক আমি অফিসের পথেই আছি। আচ্ছা শুনো, আমার বাসায় যাও, ওখানে ছায়ার কাছে একটা এনভেলপ রাখা আছে লেভিনের, ওটা পিক করেই অফিসে আসো। ওকে, আমি যাচ্ছি। ধন্যবাদ বলে অনিক কল কেটে দিলো। অনিক [ বিস্তারিত ]

কালের সাক্ষী

শিরিন হক ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৩৩:৫২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
অদ্ভুত জীবনের সাক্ষী হয়ে তুমি আজো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছো। বহতা নদীর মতো তুমি বয়ে চলো অবিরাম; তবুও ভারবাহী স্মৃতির আঙিনায় বারবার ফিরে আসো। প্রাচীন গ্রণ্থের মতো কখনো পড়ে থাকো বুক সেলফে। সেখানের ধুলোবালি মুছে কখনো তোমাকে তুলে ধরি তোমাকে পড়তে চাই জানতে চাই সৃষ্টিরহস্যে। বহুযুগ পার হয়ে যায় ;পেরিয়ে যায় নিত্যদিনের যাপিত জীবন [ বিস্তারিত ]

আলোর মিছিল

হালিম নজরুল ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৮:০৭:৫২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
  মেঘ দেখলে ভয় করে না আর, দেখি রাত্রি সরে যাচ্ছে দূরে কোথাও। দেখি একটি সকাল হেঁটে আসছে আমার দিকে। শেষবার বৃষ্টি থামলে সূর্য নেমেছিল দু'চোখে। ঠিক যেমন প্রিয়ার চোখে চোখ পড়লেই----- আমি সানাইচোখে ঘুমুতে যেতাম। একটি যৌবন হেঁটে আসছে আমার দিকে। --------------------------0 0-----------------

সিঁড়ি

সাদিয়া শারমীন ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:২৮:৩৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
সিঁড়িঃ সাদিয়া শারমীন। তোমার বাড়ির সিঁড়িটায় কত লোকের আসা যাওয়া- কত বার নেমে গেছ তুমি এই সিঁড়ি দিয়ে পথে-প্রান্তরে,মিছিলে,মিটিং এ। শোভিত করেছ রাজপথ,জনসভা। এই সিঁড়ি দিয়েই কতবার ফিরে এসেছ বন্দীদশা থেকে,প্রিয়জনের কাছে। এই সিঁড়ি দিয়েই তোমার ছোট্ট রাসেল খেলতে গেছে খেলার মাঠে। তোমার প্রিয় খুকু আর রোজি এই সিঁড়ি দিয়ে পা রেখেছিল নতুন জীবনে। আবার [ বিস্তারিত ]

অভিবাদন হে লৌহমানব

প্রদীপ চক্রবর্তী ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:৫৮:০৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তুমি উদিত রক্তিম সূর্য, মহাসাগরের মুক্তো, আকাশের মহানক্ষত্র। তুমি বঙ্গবুকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত জনগনের মুক্তির মহানায়ক। তুমি সমরের মহাযোদ্ধা, মহাবীর, তুমি মহারথী। তুমি বন্ধু, তুমি পিতা, তুমি বেঁচে থাকার মহাসঞ্জীবনি। তুমি স্বপ্নদ্রষ্টা, তুমি বাঙালির রাজনীতির মহাকবি। তুমি বিশ্বচরাচরে স্বাধীনতাকামী মানুষের সাহসী তর্জনী। তুমি শাশ্বত কন্ঠের পূজারি, তুমি মহারুদ্র। তুমি স্বাধীনতার সংগ্রাম, তুমি মুক্তির ভগবান। তুমি [ বিস্তারিত ]

আর্কাইভ