নাজমুল হুদা’র অনুকবিতা

(১)
📎নষ্টভ্রষ্ট পুর্নবাসন
..
অবহেলার অগ্নিগর্ভে পুড়ে গেলে প্রেমিক;
অন্য ভাতের পুষ্টি পেলে
পরিচয়- ওরা তো দেহ চক্রের নষ্ট শ্রমিক
উড়ালপথে গন্ধ মুছে তুমি প্রসিদ্ধ ধার্মিক।
(২)
📎মায়াবৃত্ত
..
বুঝে গেলে এত বুঝার কি আছে
চলে গেলে এত কষ্টের কি আছে,
দিনে দিনে সব
সরে গেছে সে-  মায়া পড়ে আছে।
(৩)
📎বন্টনক্রিয়া
..
জেলায় জেলায় আমার বন্টন হোক
দু’জাহানের কামিয়াবী হাসিল হোক।
মোট পড়েছেনঃ ৮৭৭জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. অবহেলায় অন্য ভাতে পুষ্টি খুঁজে নেয়া প্রেমিক নষ্ট হয়না। যে অবহেলা করতে পারে সেই এমন ব্যাখ্যা দ্বার করে।
    চলে যাবার পর, সব শেষ হয়ে যাবার পরেও যদি মায়া অবশিষ্ট থাকে, তাহলে কিছুই শেষ হয় না।

    ছোট লাইনে হয়তো অনেক বেশি কিছু বোঝাতে চেয়েছো। এর বেশি বুঝলাম না 🙂

  2. “পরিচয়- ওরা তো দেহ চক্রের নষ্ট শ্রমিক
    উড়ালপথে গন্ধ মুছে তুমি প্রসিদ্ধ ধার্মিক
    ”

    ………বাস্তব বলেছেন ভাইজান, এা আমাদের সমাজে অতি স্বাভাবিক ভাবেই হচ্ছে, শুভ কামনা জানবেন।

  3. এতো ছোট করে এতো বিশদ কথাগুলো আমি না কিছুতেই বলতে পারি না। ধন্যবাদ প্রাপ্য আপনার। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. আমরা সবাই এমন বড় করে লিখেও কখনও বলা হয় না আবার ছোট করেও লিখেও কখনও বলা হয় না। অপূর্ণতা যেন সব সময় থেকে যায়।

      ধন্যবাদ আপু 💕

  4. মায়াবৃত্ত
    ..
    বুঝে গেলে এত বুঝার কি আছে
    চলে গেলে এত কষ্টের কি আছে,
    দিনে দিনে সব
    সরে গেছে সে- মায়া পড়ে আছে।

    —এইটা খুব ভালো লেগেছে। মায়ার জন্যেই তো জীবন…

মন্তব্য করুন