জীবন টাই মাটি

জীবন’টাই মাটি………

অশ্রু জলে ভাসে বুক…..
আনন্দ হয় মাটি,
মালাটা বিক্রি করতে
দিন’টাই পরিপাটি!
মায়া বন্দী কায়া বন্দী
অচল নিয়তি,
বন্দী আমার জীবন বন্দী
শ্রষ্ঠার পিরীতি!
তুমি আমি বন্দী সবাই
সত্য মিথ্যে কাজে
যে মানুষটা মরছে রোজ
সংসার বাচাতে!
পায়নি তো স্বাধীনতা
তবুও সেই বাঁচা মরা,
মরণ তো ঐ মালায় ঝুলে
অশ্রু জলে বইছে দ্বারা।

ক্ষধার্ত শরীর/ শূন্য পথ, অশ্রু জলে হয় ধন্য

মোট পড়েছেনঃ ১,৩১০জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. দারুন কবিতা। মরণ তো ঐ মালায় ঝুলে
    অশ্রু জলে বইছে দ্বারা। সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

    1. আমি মোহিত হলাম দিদি, কৃতজ্ঞতা,
      আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার প্রতিটা পোষ্ট আপনি প্রথম হোন,
      আপনার সুমিষ্ট মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা,
      আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা 🌹🌹

    1. ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
      ঠিকই বলেছেন, জীবন মানেই বেঁচে থাকার লড়াই।

      ভালো থাকবেন শুভ কামনা🌹🌹

  2. “তুমি আমি বন্দী সবাই
    সত্য মিথ্যে কাজে
    যে মানুষটা মরছে রোজ
    সংসার বাচাতে!”
    কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।
    ভাল লাগলো। শুভ কামনা

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,

      সত্যের হাতে আমরা মিথ্যুক
      আর বাস্তবতার কাছে পরাজিত,
      বিবস্ত্র মানব চোক্ষে,
      এই দর্শনে কারো কি বিবেক কাঁপে।

      ভালো থাকুন সুস্হ থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা🌹🌹

    1. ধন্যবাদ দাদা কৃতজ্ঞ,
      ভালো লাগা অফুরন্ত।
      ইচ্ছেশক্তি সমাজ দৃষ্টি
      ছায়াপথ জুড়ে
      দোদুল্যমান জীবন মৃত্যু অবরুদ্ধ বর্ণ।
      ভালো থাকবেন শুভ কামনা🌹🌹

  3. বন্দী আমার জীবন বন্দী
    শ্রষ্ঠার পিরীতি!
    তুমি আমি বন্দী সবাই
    সত্য মিথ্যে কাজে
    যে মানুষটা মরছে রোজ
    সংসার বাচাতে!

    সবাই কঠিন সময় পার করছে দাদা।

মন্তব্য করুন