শীতের সকাল। ঘণ্টাখানিক পর বিনুর জ্ঞান ফিরেছে। চারদিক জুড়ে ঘন কুয়াশা। দিঘীর পাড়ের বকুলগাছের ডালে বসেবসে বিনু নিমের ডাল দিয়ে দাঁত মাজছে। আর পানকৌড়িদের সাঁতার দেখতে দেখতে বেলা কাটিয়ে দিচ্ছে অনেকটা। কখনো দু একটা ঢিল ছুড়ে মেরে তাড়িয়ে দেয় পানকৌড়িদের। রাঘব বারান্দা সামনের শিউলিতলায় বসে হরিবাবুর ভূতময় ছবি আঁকছে। ছবির চোখমুখ জুড়ে ভূতের প্রতিচ্ছবি। রাঘবের… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
হে- বিধাতা হে -বিধাতা, এ- কেমন নিষেধাজ্ঞায় আবদ্ধ করেছ ষোলকোটি জনতা, পথের সন্ধানে তোমায় খুজে দিবসযামীনি আশায় আশায় কাঁটিয়েছি দিন-রজনী - তুমি তো চোখ ফিরিয়ে দেখলে না। হে- বিধাতা, সহস্র দিনের অপেক্ষায় দিবারাত্রি মধুময়, মধুর লগ্নে আতঙ্কিত জননী, আনন্দে ভাসা দু-নয়নে পরেছে ছানি ভূমিষ্ট হয়ে ছোট্ট সোনামণি অস্পষ্ট চোখে ঝাপসা দেখে মাতৃভূমি। হে- বিধাতা, স্পর্শহীনতায়,… [বিস্তারিত]
একটি হ্যামিলনের বাঁশি চাই, যে বাঁশির সুরে বিমূর্ত হবে যামিনী; বিমূর্ত হবে অষ্টপ্রহরের ভবলীলা- জাগ্রত হবে মানবতা, বিবেক, প্রেম। মুছে যাবে কালিমা, জঞ্জাল; হারিয়ে যাবে জরা-ব্যাধি, মহামারী- সময়ের অতলান্তে। একটি হ্যামিলনের বাঁশি চাই, যে বাঁশিতে আনন্দের লহরী উছলে পড়বে- ধরণীতে সমর্পিত হবে প্রণত জলাধার। অন্তরীক্ষ সাজবে বর্ণালী ধারায় সকাল-সন্ধ্যা; প্রকৃতির ক্যানভাসে বিচ্ছুরিত হবে রঙের প্রলেপ।… [বিস্তারিত]
গণমাধ্যমে খবর- "করোনা প্রতিরোধের অংশ হিসেবে দেশে সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের কাছে ধুমপান বিরোধী বিভিন্ন সংস্থার আবেদন।" মাননীয় ধর্মাবতার, একজন ধূমপায়ী হিসেবে লজ্জাশরমের মাথা খেয়ে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যৌক্তিক কারণ হিসেবে নিম্নে আমার যুক্তি উপস্থাপন করলাম- ১. করোনায় যেহেতু সবাই ঘরবন্দী তাই সিগারেট দু'জন তিনজন মিলে ভাগবাটোয়ারা করে গলাধঃকরণ করার সুযোগ… [বিস্তারিত]
সুরঞ্জনা, মনে পড়ে তোমার সেদিন সকাল বেলা সোনালী ধানের গন্ধ শুখে হাটলাম সারাবেলা ? আমন ধানের পাকা শীষ গুলো পড়েছিল নুইয়ে গরীব কৃষক দিন গুণে যায় কপাল কুঁচকে নিয়ে। দিবা নিশি স্বপ্ন বুনে আলের পাড়ে বসে কখন তিনি কাটবে ধান গোলায় তুলবে শেষে। বন্ধুরা সব দিন গুনে যায় মাঠটি পাবে ফিরে আবার জমবে ফুটবল খেলা… [বিস্তারিত]
এক বছর পরঃ ছায়া গোসল সেরে বের হলো টাওয়াল জড়িয়ে, ঘুমন্ত অনিকের দিকে তাকিয়ে হাসলো, চোখে ওর দুষ্টামি খেলে গেলো, অনিকের পাশে গিয়ে ওর মুখের উপর ঝুকে অনিকের মুখে ভেজা চুল গুলো দিয়ে ভুলিয়ে দিলো, এতেই অনিকের ঘুম ভেঙ্গে গেলো। চোখ খুলে বললো, গুড মর্নিং বিউটিফুল। ভেরি গুড মর্নিং, সাহেবের ঘুম ভাঙ্গলো? তোমাকে খুব সুন্দর… [বিস্তারিত]
ঘন নিবিড় পথের সন্ধানে খুঁজেছি তোমায় দিবসরজনী, কত বেলা অবেলায় মধুর স্বপ্নের মোহে আশায় আশায় কাটিয়েছি। সারস আবাসনে হবো যবে মিলিত মোরা, আলোয় আলোয় রচিব কত ধ্রুবতারা। মুখোমুখি মিলনের মধুময় মধুর লগ্নে, সমর্পিত হবো সেথায় দুজন পুলকিত প্রেমে। সহস্র দিনের শেষে ঝরে পড়া কলি, তোমারি মুগ্ধ পরশে চেয়ে থাকে দিবারাত্রি। আলোভরা আকাশে আছে যত তারকারাজি,… [বিস্তারিত]
বরাদ্দকৃত পথটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে হাতের মুঠোয় একটা সূর্য আঁকলাম। বিকিরিত রশ্মিগুলো আঁকতে না আঁকতেই নিভে গেল বিক্ষেপণ। সে আলোয় কোন আভা নেই; নেই কোন উত্তাপ। রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না, সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই, আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার। ***----------------------------------------*** (ছবি : কামাল ভাই থেকে ধার করা।) [বিস্তারিত]
কত শত রঙের স্বপ্ন, এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী, সুখ-দুঃখের কাব্যকথা ; ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়- কলমের স্পর্শহীনতায় ; থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা, ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী । কবিতা হারায় ছন্দ, কাব্য; গল্পেরা খুঁজে পায় না কুল-কিনারা। সমীকরণ গুলো সমাধানের পথ হারায়; মনের জমাটবাঁধা স্বরলিপি- সুর খুঁজে না পায়। অভিমানী কলমটা… [বিস্তারিত]
'বাজান, বাজানগো, আইসো তুমি? ও বাজান।' ঘরের দরজা খুলে ধূসর অপেক্ষমান চোখ খুঁজে বেড়ায় ফজর আলীর, ফিরে এসেছে কি তার কলিজার টুকরো ছেলেটি? নাহ্, কাউকে খুঁজে পায় না। বিষন্ন বদনে ঘরে ঢুকে আবার খিল আটকে দেয়। আজ কুড়িটা বছর ধরে খুঁজে ফেরে তার চোখ, এইতো বুঝি চলে এল তার ছেলেটা,বলবে 'বাজান, আমার লাইগা একটা লাড্ডুম… [বিস্তারিত]
ট্রেন ছুটে চলছে। সাথে দুজনের স্বপ্নও ছুটে চলছে। রাতে ডিনার করেনি, কিছুটা ক্ষুধা লাগলো দুজনেরই। রেস্টুরেন্টের এক বয় বিশাল এক পলিথিনের বস্তায় বিভিন্ন খাবার নিয়ে এসে নক করলো দরজায়। প্যাকেট করা খিচুড়ি,কেক, বিস্কিট, চিপস, সফট ড্রিংক্স। সাম্য তৃপ্তির দিকে তাকালে তৃপ্তি শুধু চিপস আর কোক নিলো। স্টেশন থেকে কেনা কেক আছে সাথে। খিচুড়ি খেতে ইচ্ছে… [বিস্তারিত]
আমি তোমার জন্য এসেছি (পর্ব-সাতাশ) সাথে সাথে প্রিয়ার পাশের লোকটা চমকে গেল! বাঘ দেখার মতো উৎসাহ্ নিয়ে প্রিয়ার উপর দিয়ে জানালার দিকে মুখ বাড়াল। লোকটাকে দেখে মনে হচ্ছিল পারলে প্রিয়াসহ জানালার বাইরে গিয়ে পড়বে। কি আর্চয্য! পাগল নাকি! আপনার সমস্যা কি? লোকটা নিচু স্বরে বললো জ্বী মানে আপু। এত মানে মানে করছেন কেন! বলুন? লোকটা… [বিস্তারিত]
নিশিত রাত্রি বিনুর হতকান্ড দেখে রাঘব আর সইতে পারছে না। রাস্তার পাশের জঙ্গল হতে একে একে ধেয়ে আসছে ভয়ংকর অদ্ভুতরকমের শব্দ। দুজনের হাতে নেই টর্চলাইট। ভূতেরা এখনি চাইলে তাদেরকে নিঃসন্দেহে ধরতে পারে। রাঘব তার দাদুর কাছ হতে ভূত ধরার যে মন্ত্র শিখেছিল তা অনেকাংশ ভুলে গিয়েছি। যদিও খানিটা মন্ত্র মুখস্থ আছে তা দিয়ে কোনমতেই ভূতকে… [বিস্তারিত]
সব কিছুর এক নিয়ম আছে নিয়ম মানতে হয় মতলববাজরা নিয়ম ভাঙে হেরে যাবার ভয়। কিছু নিয়ম চিরন্তন হয় থাকে শাশ্বত কিছু নিয়ম মানুষ করে মানে অবিরত। সূর্য উঠে পূর্বদিকে পশ্চিমে যায় অস্ত সূর্যটাই স্থির থাকে পৃথিবী ঘুরে ব্যস্ত। ফুটবল খেলা বাইশ জনে একটি বলে হয় সময় গুণে খেলে তারা গোলে পায় জয়। ক্রিকেট খেলা বাইশ… [বিস্তারিত]
ফজরের নামাজের পরে। ভোর সূর্যের কাছাকাছি। সবেমাত্র বিছানায় পিঠ ঠেকিয়েছি। ঠিক তখনই কাকপক্ষীর ডাক। মা গিয়ে হুঁশ হুঁশ তাড়িয়ে দিল। আর বলতে লাগলো, সক্কাল সক্কাল কাক ডাকে, না জানি কোন বিপদ আছে? কথাটি মাটিতে পড়ে আত্মসমর্পণই করতে পারলো না। কান্নাকাটির শব্দ এসে ভিড় করলো উঠানে। হাউমাউ করে কান্না। যে কান্নায় হৃৎপিণ্ড কাঁদে। আর অশ্রু-শিশির গড়াগড়ি… [বিস্তারিত]











