আমার ভালোবাসা মরে গিয়ে দূর আকাশের তারা হয়ে জ্বলুক , আঁধারের প্রদীপ-শিখা হয়ে তোমার পথ আলোকিত করুক । আমার স্বপ্নগুলো উড়ে গিয়ে মেঘের ভেলায় ভাসুক, মরুর তপ্ত বুকে বৃষ্টি হয়ে তোমার জন্য ঝরুক। আমার সুখ গুলো হারিয়ে গিয়ে ফুল হয়ে ফুটুক, তোমার ভালোবাসার ঘরে সুবাস হয়ে উঠুক। আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক, তোমার সঞ্জীবনীর… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
স্বর্গ-পার্কের দিকে হেঁটে চলেছে এক ক্লান্ত পথিক, তার চোখের তারায় পায়চারী একটি বিনিদ্র বৃক্ষের। বৃক্ষটির ছায়া পড়ে তার হৃদয়ের জানালায়। ছায়াপাতে একদিন তার খুব বৃক্ষ হতে ইচ্ছে হল। অবাক বিস্ময়ে বৃক্ষটি বলল- -আমাতে তুমি কি দেখ যাতে বৃক্ষ হতে চাও? -ফুল,ফল,জোনাক,পাখি,রূপময় সুন্দর পৃথিবী চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র,এমনকি সকল শুভ পরম্পরা। -আমারও না খুব মানুষ হবার ইচ্ছে ছিল, কিন্তু… [বিস্তারিত]
পোষা কুকুরটা করিম মিয়ার। দেখতে খুবই বিচ্ছিরি, গা থেকে দুর্গন্ধ বের হয় সবসময়। পাড়ার সবাইকে বিরক্ত করাই যেন তার কাজ। মনে হয় এই বুঝি কামড়ে দেবে এখুনি। পাড়ার প্রতিটা মানুষ একদমই কুকুরটাকে সহ্য করতে পারে না। এইতো সেদিন তেড়ে এসেছিলো রতন আলীর দিকে, সবাই ভেবেছিলো ঝাপিয়ে পড়বে ওর উপর যে কোন সময়। না, তা করেনি… [বিস্তারিত]
জমিদার হরিবাবু নামীদামী লোক হলে কি হলো বড্ড লোভী মানুষ ছিলেন। শ্বশুর বাড়ি অনেক জায়গা সম্পত্তি গোলাধকরণ করেছেন। এক পা দু পা করে লালমোহন বাজারের দিকে এগিয়ে যাচ্ছে মাছ কিনতে। কি মাছ কিনে আনবে হরিবাবু তা স্পষ্ট করে বলেন নি। কিন্তু টাকা দিয়েছেন অনেক। রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেলো বিনু ও রাঘবের সাথে দুজনি বাজার… [বিস্তারিত]
সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত। সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট। সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস। সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের… [বিস্তারিত]
আমি কোন পৃথক নই, নই ভিন্ন জাতের ~ ভিন্ন মতে জোর নেই আবদ্ধ নেই কোন খাতের ।। আকাশ ছোঁয়ার স্বভাব আছে মুক্ত চিন্তায় থাকি বেশ ~ বাঁধন হারা পাখীর ডানায় দামাল হাওয়ায় উড়াই কেশ । আমি একটু অন্য রকম ভিন্ন প্রেমে মজি ~ প্রলয় ঝরা, কলুষিত ভরা ইতিবাচক খুঁজি । আমি না হয় হলাম একটু… [বিস্তারিত]
জিলাপির প্যাঁচ দিয়ে হয় যত কারবার। মনের প্যাঁচ আছে যত, চেষ্টা ঢাকবার। বড় খোকা মারেন প্যাঁচ মোক্ষম সময়ে প্যাঁচ শুধু জিলাপিতে, নেই আর কিছুতে? রাজা প্যাঁচ মেরে জান রাজ্যনীতিতে, গোপাল রাখে প্যাঁচ বুদ্ধির ঝুড়িতে। যত প্যাঁচ কু-তে আছে, সু -কেবল প্যাঁচ হীন। শব্দে প্যাঁচ লেগে লেখকের যায় দিন। দেশটা হয়েছে মারপ্যাঁচে বন্দি। মানুষ খুঁজছে বাঁচবার… [বিস্তারিত]
ছড়ায় জ্যোতি ছড়ায় গতি ছড়ায় হাসা কাঁদা, ছড়ায় খাওয়া ছড়ায় নাওয়া ছড়ায় জীবন বাঁধা। ছড়ায় সৃষ্টি ছড়ায় কৃষ্টি ছড়ায় পাগলপারা, ছড়ায় শক্তি ছড়ায় ভক্তি ছড়ায় বাঁধনহারা। ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি ছড়ায় কাঁপে রাজা, ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি ছড়ায় মাপে সাজা। ছড়ায় রাজা ছড়ায় প্রজা ছড়ায় ধরে ধামা, ছড়ায় এগোয় ছড়ায় পিছোয় ছড়ায় উঠা নামা। ---------------0… [বিস্তারিত]
শিশির স্নিগ্ধতা তন্বির তনুতে প্রস্ফুটিত পুষ্প মঞ্জুরী ধরিত্রি হুরবালা। কামাতুর কথনে হাসির পস্রবন আজম্ম ললায়িত অভিলাসে উম্মুক্ত অগ্নিগীরির জ্বালা। মুগ্ধ নয়ন অনাবিল আবেসে আত্মহারা অপসরি স্বর্গের দার খোল তৃষিত আত্মার ক্রন্দন পালা। বায়ুর ঘুর্নিতে খাবিখায় কর্পুর বাসনা স্বপ্নীল ঘোরে উত্তপ্ত বিচরন বহ্নির বদনের ভাজে ঝংকারে প্রেমলিলা। ব্যকুল হৃদয় হাহাকার বিরানভুমি মাদকতায় লাবন্যময়ির হাতছানি সুপ্ত কামনা… [বিস্তারিত]
সকাল ছয়টার দিকে দুজনে বের হয়ে আসলো চিটাগাং স্টেশনের বাইরে। সাম্য এর আগে মাত্র একবার চিটাগাং এসেছিল। কিছুই বলতে গেলে চেনে না। কক্সবাজার যেতে কোথায় গেলে গাড়ি পাওয়া যাবে তা জিজ্ঞেস করলো এক সিএনজি ড্রাইভারের কাছে। ড্রাইভারই বলে দিল কোথায় যেতে হবে। ঐ ড্রাইভারের সিএনজিতে উঠলো। কিছুক্ষনের মধ্যে বেশ বড় একটি মোড়ে এসে সিএনজি থামিয়ে… [বিস্তারিত]
চিন্তিত অনিক অফিসে প্রবেশ করার সময় অফিসের সবাই সম্ভাষণ জানালেও অনিক জবাব না দিয়ে এগুলো নিজ কেবিনের উদ্দেশ্যে যা অন্যান্য দিনে কখনো হয়নি, আফরিন তা খেয়াল করে নিজেই উঠে অনিকের কেবিনে গেলো। কফি খাবে, আফরিনের জিজ্ঞাসা? অনিক ফিরে তাকালো আফরিনের দিকে তারপর বললো, তুমি খাবে? আফরিন নড করে দুই কাপ কফি নিলো কফি মেকার থেকে,… [বিস্তারিত]
আচ্ছা পাগলা বাবা আছে না! আছে তো। খালি বইসা বইসা খিস্তি খিউর করে। আর ভক্তরা টাকা দিয়া যায়।এদের বেশীর ভাগের শরীরে একটা সুতা্ও থাকে না। এদের নিয়া ছবিও হয় গান হয়। মনা পাগলা নামে টেলিসামাদের একটি ছবি আছে। আবার পাগলা বাবার দরবারে ফেলছি চোখের জল গানও আছে। পাগল ! পাগল! নেংটা পাগল। পাগলের ছড়াছড়ি। কেউ… [বিস্তারিত]
শরতের সন্ধ্যা-আরতিতে, দু'বাহুর করতলে- কপোল ছুঁয়ে ভালোবাসার বীজমন্ত্র কর্ণ-গহ্বরে দিলে; ভালোবাসার প্রেমে-মত্ত হলো চিত্ত । ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ; বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে। বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ; চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে। অবগাহনে সতত প্রেমের সরোবরে- অলীক কল্পনায় ন্যুব্জ তনু-মন; বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়- জাগ্রত দিক… [বিস্তারিত]
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলোনাকো কথা ঐ সিক্স-প্যাক যুবকের সাথে; সুরঞ্জনা, ধানসিড়ির চিপায় চাপায় ঘুর-ঘুর কোরোনাকো যখন-তখন এড়িয়ে লোকচক্ষু, চুলচুলে-চুপচুপে-তুলতুলে আলো আধারিতে; রূপালি জ্যোৎস্নায় আধার লুকিয়ে, বেড়াল-চাতুরীর গভীরতা নিয়ে, ঐ যুবকের সাথে শুয়ে-শুয়ে চক্রাকারে(এক্রোবেটিক স্টাইলে) জ্যামিতির কেন্দ্র-জ্যা এর হিসেব কোরোনা। সুরঞ্জনা, সীমিত পরিসরে সব সব কোরো, তবে সেফটি ফার্স্ট-মাস্ট; আমার প্রেম এখন ঘাস, আড়াল… [বিস্তারিত]
করোনা সময়ে এদেশে "সীমিত আকারে" শব্দটি একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে। সরকারের এই সীমিত আকারের অনেক ঘোষণাতেই মাঝেমধ্যে গ্যাঁড়াকলে জর্জরিত হতে হচ্ছে আমাদের। এসব ঘোষণা পক্ষে বিপক্ষে যাই হোক তা হতে হবে কিন্তু সীমিত আকারে। এই যেমন- সীমিত আকারে দোকানপাট খোলা থাকবে বলে ঘোষণা এসেছে। এখন বাজারে গিয়ে ঈদের বাজার করবেন নাকি সীমিত আকারে হলেও… [বিস্তারিত]












