ছড়ার শক্তি

 

ছড়ায় জ্যোতি ছড়ায় গতি
ছড়ায় হাসা কাঁদা,
ছড়ায় খাওয়া ছড়ায় নাওয়া
ছড়ায় জীবন বাঁধা।

ছড়ায় সৃষ্টি ছড়ায় কৃষ্টি
ছড়ায় পাগলপারা,
ছড়ায় শক্তি ছড়ায় ভক্তি
ছড়ায় বাঁধনহারা।

ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি
ছড়ায় কাঁপে রাজা,
ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি
ছড়ায় মাপে সাজা।

ছড়ায় রাজা ছড়ায় প্রজা
ছড়ায় ধরে ধামা,
ছড়ায় এগোয় ছড়ায় পিছোয়
ছড়ায় উঠা নামা।

—————0 0—————

মোট পড়েছেনঃ ৯৬৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি
    ছড়ায় কাঁপে রাজা,
    ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি
    ছড়ায় মাপে সাজা।”

    প্রত্যেকটা ভাল হল। তবে এটা একটু
    বেশী ভাল।
    শুভ কামনা।

  2. বহুদিন পর আমার প্রিয় একজন ছড়াকার কবির ছাড়া পড়লাম। কি যে সুন্দর ছন্দের মিলগুলি। পড়ছি আর ভাবছি নৃত্য বুঝি এই ছন্দে মানুষ করে। পায়ে নুপুর বাঁধা থাকলে সত্যি সত্যি নাচতে শুরু করতাম।
    শেষের এই লাইন চারটি খুব ভালো লেগেছে আমার
    ছড়ায় রাজা ছড়ায় প্রজা

    ছড়ায় ধরে ধামা,

    ছড়ায় এগোয় ছড়ায় পিছোয়

    ছড়ায় উঠা নামা।

মন্তব্য করুন