কলমের ডায়েরী

কত শত রঙের স্বপ্ন,
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
সুখ-দুঃখের কাব্যকথা ;
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-
কলমের স্পর্শহীনতায় ;
থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।

কবিতা হারায় ছন্দ, কাব্য;
গল্পেরা খুঁজে পায় না কুল-কিনারা।
সমীকরণ গুলো সমাধানের পথ হারায়;
মনের জমাটবাঁধা স্বরলিপি- সুর খুঁজে না পায়।
অভিমানী কলমটা ভালোবাসার আঁচড় কাটেনা বলে;
লাল-নীল-কালো রঙের আল্পনায় সাজে না ডায়েরীটা‌।
ব্যথার নীলে ভরেছে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত ;
ভালোবাসার মায়াডোর ছিন্ন করে বহে সমান্তরালে।

মোট পড়েছেনঃ ১,৪০১জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. “কত শত রঙের স্বপ্ন,
    এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
    সুখ-দুঃখের কাব্যকথা ;
    ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অভুক্তই রয়ে যায়-
    কলমের স্পর্শহীনতায় ;”
    কলম চালিয়ে যান দিদি এই অন্তহীন অবষরে
    সুখ – দু:খের কাব্য কথা ধরা দেবে আপনার অগোচরে।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  2. ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়ের হাহাকার
    আর কেউ না বুঝুক কলমটা বুঝেছিল বলেই তো তার লাল নীল কালো রঙে রাঙাতে পরেনি শ্বেত শুভ্র ডায়েরীটার বুক।

    চমৎকার লিখেছেন দিদি

  3. বুঝছি! কলম পাল্টাতে চান!
    এই কলমে এককালে কত কিছুই না ছিল
    আজ শুধুই কান্নার হাহাকার।
    ডায়েরী কিন্তু পাল্টানো ঠিক হবে না।
    আহা, বোবা কান্না!

  4. ডায়েরিটা আবার সেজে উঠুক লাল-নীল-কালো রঙের আল্পনায়। কলম যদি কালি শূন্য হয়ে যায়, তাহলে তাতে নতুন করে কালি ভরে নিতে হবে।

    শুভ কামনা রইলো 🌹🌹

    1. ওয়াও অসাধারণ আপু। অনুপ্রেরণা মূলক মন্তব্যে খুশি হলাম। ভালো লাগলো ‌। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়

  5. কত শত রঙের স্বপ্ন,
    এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
    সুখ-দুঃখের কাব্যকথা ;
    ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-
    কলমের স্পর্শহীনতায় ;
    থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
    ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।

    ভালো থাকবেন দিদি শুভ কামনা।

  6. থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
    ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।

    আপনার কবিতার লাইনের মতো বর্তমান সময়ে আমাদের জীবনটাও কারাবন্দী! আমরা সকলেই আজ ঘরবন্দী।
    সময়োপযোগী কবিতা।

    1. আমিও লিখতাম। বছরের প্রথম ডায়েরী না পেলে মন খারাপ হয়ে যেতো। এখন সবই আছে কিন্তু লেখা আর পড়ার ইচ্ছা টা নষ্ট হয়ে গেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  7. বুচ্ছি বিষণ্ণতা ধরা দিয়েছে। গান শুনুন। প্রেমের কবিতা ডায়রিতে লেখা হবে দেখবেন। আর গল্প সেতো আপনার কাছে নস্যি।

    দারুণ কবিতা পড়লাম দিদিভাই।

    1. 🙂🙂। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই অনুপ্রেরণা ও শুভকামনা চাই সবসময়ের জন্য। জানি তা পাবোই । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা। শুভ সকাল

    1. বাহ্ একদিনেই আমার সব লেখা পড়ে মন্তব্য দিলেন। এ যে কত বড় আনন্দের, ভাষায় প্রকাশ করা যাবেনা। কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো। শুভ সকাল

মন্তব্য করুন