মূল লেখায় যান

আমি আর একমাসের মাঝে অন্ধ হয়ে যাবো। কথাটা যতোটা সহজে বলা যাচ্ছে, তারচেয়ে হাজার কোটি গুণ বেশি কষ্ট হচ্ছে মানতে।ডাক্তার যখন আমাকে বললেন,আমি আর মাত্র কিছুদিন এই পৃথিবীর আলো দেখতে পারব তখন হঠাৎ করেই থেমে গিয়েছিল আমার সমস্ত পৃথিবী!আমি ডাক্তারের মুখের দিকেই তাকিয়ে রইলাম।কি জানি এই অল্পসময়ে এই লোকটার সাথে আর যদি দেখা না হয়।আমি… [বিস্তারিত]

তুমি নেই এ কেমন শহর

সাজেদুল হককবিতা১৮টি মন্তব্য

আমি আপাদমস্তক ডুবে আছি তোমাতে যদিও অনন্তকাল ধরে তুমি থাকো না এখানে। এখানে ঝড়-ঝাপটার ভয় আছে দশদিগন্তের নিবিড় অন্ধকার। আছে ভাঙাচোরা যুদ্ধজাহাজ বাইবেল হাতে জোয়ান নাবিক, তবুও অমাবস্যার রাতে বিফল সমুদ্রমন্হন। এখানে নিত্য চালচিত্র বদলায়। জীবনের ধারাপাত হিসেবের চাষ-বাস, সব কিছু দাঁড়িপাল্লায়। এমন শহরে ফেলি আমার দীর্ঘশ্বাস । যদিও অনন্তকাল ধরে তুমি থাকো না এখানে… [বিস্তারিত]

রঙধনু আকাশ (৪’থ পর্ব)

ইঞ্জাগল্প২৯টি মন্তব্য

বাসায় ফিরেই রুদ্র প্রথমে গেলো নীলের রুমে, নীল ঘুমাচ্ছে আর রিয়া সোফায় বসে বই পড়ছে দেখে রুদ্র বেরিয়ে এলো রুম থেকে, সামনেই ভাবীকে দেখে বললো, তোমার বোনটা তোমারই মতো, বেশ কেয়ারিং। রেনু হেসে বললো, এসব আমার মায়ের গুণ। রুদ্রও মৃদু হেসে করিডোর দিয়ে এগিয়ে গেলো নিজ রুমে, কাপড় ছেড়ে বাথরুমে গেলো, শাওয়ারের পানি ছেড়ে দিয়ে… [বিস্তারিত]

তোমায় ভেবে

সিকদার সাদ রহমানকবিতা৮টি মন্তব্য

মরছে খুঁজে হন্যে হয়ে পুরো শহর তোমায় ভেবে মুর্দা মনের হয়নি কবর বৃষ্টি বেলায় তোমার আঁচল ছোয়া যে মন ভীষণ আমার কষ্ট লাগে, কেনো এমন? রাত্রি বেলা নিদ মেলাতে তোমায় দেখি দোপাট্টা খান উড়ায় আমায়, হচ্ছে টা কি? তরুন আমার একলা লাগা সময় গুলো তোমায় ভেবেই হচ্ছে প্রহর এলোমেলো। দূর্বা গুলো এমন কেনো তাকিয়ে থাকে,… [বিস্তারিত]

ভাঙন

দালান জাহানকবিতা১৪টি মন্তব্য

আমার অশ্রু রঙ তোমার নিঃশব্দ পায়ের মতোন সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়। আমার মৌনতা তোমার ছন্দ ভাঙা চিৎকারের মতোন ছিঁড়ে পড়া কুঁড়ির বেদনার মতোন। আমার স্বপ্ন সুখ তোমার যত্নে রাখা টিস্যুর মতোন দিনশেষে ধুয়ে ফেলা মেকাপে ভেসে যায়। আমি বসে থাকা বিসর্গ বুড়ি আমার যোগ বিয়োগ উনিশ কুঁড়ি উলম্ব দুঃখ সয়ে সয়ে সমান্তরাল। [বিস্তারিত]

অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। আসবে তুমি আমার কাছে, একদম নতুনরূপে, বসন্ত চলে এলে বিবর্ণ পাতাগুলো যেমন সবুজ সতেজ হয়, প্রচন্ড খরতাপে শুকিয়ে যাওয়া মরা নদীতে বানের জল যেমন মাতিয়ে দেয় বাঁধভাঙা স্রোতের উৎসবে, ঠিক তেমনি আমি মাতোয়ারা হয়ে উঠতে চাই তোমার ভালবাসার ছোঁয়ায়। আমাকে এখন বলতে পার একটা মরা গাঙ্, কিংবা বলতে পার… [বিস্তারিত]

প্রিয়সী

মোহাম্মদ আলীকবিতা৫টি মন্তব্য

ডাহুসন্ধ্যায় নূপুরীআবেগ তুফান গতিতত্ত্ব ছুঁয়ে যায় প্রিয়সীর নীলকণ্ঠ। জটাল নীলচুল শব্দহীন নীল গগলসের ডাটি ভেঙ্গে বেরিয়ে আসে মিছেকালো চোখ। ক্যাম্পাসের রংখেলায় সাজঘরে ঘরোয়া উৎসবমুখর আমেজ। মানবতার ললাট ছুঁয়ে দিব্বি হেঁটে বেড়ায় সুচালো সভ্যতা। প্রিয়সী আসামি। নিকোটিনে ঠোঁট ছুঁয়েছে। ধোয়াটেবক্ষ, নিকোটিনঠোঁট ধূসরআঁধার নেশাগ্রস্ত। [বিস্তারিত]

ইসহাকের জোঁক; আমার জমি

নাজমুল হুদাকবিতা১৩টি মন্তব্য

প্রথমত জমিটি উর্বর যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে আমাকেও; এবং আমি- ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার। . দ্বিতীয়ত কাক, কোকিল ও শকুনের ত্রিপক্ষীয় নজর; . বুঝানো হয়েছে আমাকে,শুনো- আমরা হাইব্রিড জাতের চাষের আওতাভুক্ত সম্মলিত বিজ্ঞানসম্মত রপ্তানিমুখী চাষাবাদে মিশ্রিত শব্দের ব্যানার ঝুলবে এই জমিতে- "সমবায় জিরো টলারেন্স খামার প্রকল্প" . তারপর ১৮ বছরের প্রাপ্তবয়স্ক আমি… [বিস্তারিত]

চোখের কুটো

খাদিজাতুল কুবরাকবিতা১৮টি মন্তব্য

আচ্ছা, কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো? আমারতো পিছুটান নেই, জীবন থেকে, আকাঙ্ক্ষা থেকে অবসর নিয়েছি কবেই। যার জন্য মন কাঁদে! তার সাথে ও আড়ি জনম জনমের তরে। তবে আমার দু'চোখে কি রোজ কুটো পড়ে? অমন বাঁধভাঙ্গা জলে কুটো ঘর বাঁধে কি করে? আমিতো পারিনি ধরে রাখতে আমার প্রিয়রে, ভাটার টানে ফিরেছে যখন তিমির… [বিস্তারিত]

লজ্জাবতীর লজ্জা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৪টি মন্তব্য

একটু ছোঁয়া পেয়েই লজ্জাবতীর পাতাগুলো লজ্জায় গুটিয়ে বসলো, যতই আবদার করছি, আদর-সোহাগ করছি সেতো আর হাসে না পেখম মেলে - গোলাপের সুবাসিত পাপড়ি গুলো পাশ থেকে কানে কানে বলছে , 'এই লজ্জা চোখ খুলে দেখ- বাইরে কি সুন্দর আলো ঝলমল করছে, তোকে ভালোবেসে কাছে ডাকছে।' নাহ! লজ্জাবতী পণ করেছে আজ আর সে দ্বার খুলবে না।… [বিস্তারিত]

তার কবিতা পছন্দ না, কিন্তু সে গোলাপ পছন্দ করে। রজনীগন্ধার মালা তার ভালো লাগে। তার গোলাপ পঁচে যায়, রজনীগন্ধার মালা শুকিয়ে মরে যায়। কিন্তু অপছন্দের কবিতার তাজাপাতা তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সে কবিতার বুকে পা মাড়ায়। অনুভূতি খুন করে। কথা কম বলে। মস্তিষ্কে কেবল অদ্ভুত শব্দ বুনে। সে ভালোবাসে আলতো করে ছুঁয়ে যায়। কিন্তু… [বিস্তারিত]

পড়ি ধারাপাত

হালিম নজরুলছড়া২৪টি মন্তব্য

আজব এক খেলা এলো কবিদের ঘরে ফেসবুকে আজ তাই লেখা থরে থরে। আমি কাঁচা খেলোয়াড় খেলি না তো ভালো বিজলীর নীচে যেন হারিকেনের আলো। ফুটবল পায়ে পায়ে খেলে দলবল আমি শুধু খুঁজে ফিরি কেটে পড়া ছল। উতসবে মাতে সবে "গোল-গোল-গোল" আমি শুধু সুর মিলে বলি "হরিবোল"। ব্যাটহাতে টিকে থাকি, কাটে না তো ঘোর, রানের খাতায়… [বিস্তারিত]

সময়ের প্রত্যাশায়-

শিরিন হককবিতা১৪টি মন্তব্য

স্বপ্নের আকাশে ভাসে সুখের রসদ। চুমুকে চুষে নিতে চাই মুঠোভরা সুখ। চাওয়াটা আকাশ চুম্বী ! প্রত্যাশিত ক্ষণের অপেক্ষায় নির্ঘুম কাটে রাত, ঘড়ির কাঁটা বেজে ওঠার শব্দে। সময়ের দীর্ঘতায় আকাশ কখনো নীল মেঘের আচ্ছাদনে ঢাকা পড়ে। অজানা ভয় পিছু ছাড়েনা! জলের ঘরে স্বপ্নে হাত- পা- চোখ একটু একটু করে প্রসারিত হয়। হৃৎপিন্ড টিকটক করে বেজেই চলেছে।… [বিস্তারিত]

গেঁয়ো মেয়ে

খাদিজাতুল কুবরাকবিতা২৯টি মন্তব্য

সেই হতভাগী গেঁয়ো মেয়ে যার সকাল খোয়া গেছে মহাকালের আগে। তাই প্রেমের ভাগশেষ কবিতায় জাগে! গোধূলির আলোমাখা বিকেল বিবর্ণমুখ! সূর্য নামে পাটে অমীমাংসিত অনুরাগে! সেই হতভাগী গেঁয়ো মেয়ে ছিলো হয়তো চঞ্চলা কৈশোর সারল্যে ভরা! আজকে সে অভিজ্ঞতায় জীর্ণ আটপৌড়া! চোখদুটো আর অকারণ ব্যথায় ছলছল করেনা! আবার হর্ষ - বিষাদে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলেনা! সেই হতভাগী গেঁয়ো… [বিস্তারিত]

ভাল মন্দের যুদ্ধ

ফজলে রাব্বী সোয়েবকবিতা৯টি মন্তব্য

জঘন্য এই পৃথিবীটাকেও বড্ড সুন্দর লাগে! কারণটা এখনও ঠিক বোধগম্য নয়। অবক্ষয়ের মিছিলে সমাগত হচ্ছে মানুষগুলো একের পর এক, দিনের পর দিন! মুখ বুজে সহ্য করে যাওয়া ছাড়া পথ আমি আর খুঁজে পাই না। দিকভ্রান্ত হয়ে শুধু ছুটেই চলেছি অমসৃণ রাস্তার পথ অনুসরণ করে। তাইতো শুধু হোঁচট খাই, গড়িয়ে পড়ি, উঠি, আবারও হোঁচট খাই, আবারও… [বিস্তারিত]