নিভৃত মিলেছে দূর-পথের দূরত্বে, দূরত্ব চোখ ছুঁয়ে যায়নি, দূরেই মিলিয়েছে দূরের হাতছানি; এ যেন অন্তবিহীন পালিয়ে পালানো-খেলা, গাছগাছালির ভিড়ে ফাগুনের বসন্ত-মেলা; আজব ছুতোয় স্বপ্ন-স্বপ্ন স্বপ্ন-মেলা। জাফরান বাতাসের শুভ্র হাসিতে পুতুল খেলার ব্যস্ত দিনে, ছায়া-পথের নিভৃত-রাতে অপলক চোখে আড়াল-নিস্পৃহতায় মরণ খেলার মত্ত নেশা।