ছুটে চলা এক বেঁতো ঘোড়া

ছাইরাছ হেলাল ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ১২:৫৭:৩৪অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য

দোর্দণ্ড প্রতাপের অশ্বারোহী ছুটছে টগবগিয়ে, প্রশস্তিবাচক উচ্চারণ আউড়ে,
যদিও আপাদ মস্তক ভীতু, ফন্দিবাজ, নির্বোধ স্তাবক, ভাব নিয়েছে সত্যবাদের সাহসী শিশু।

কখনো পাহাড় গাত্রে বিশ্রাম নিচ্ছে, নির্জন প্রান্তরে গাছেদের ছায়ায় নদীকুলের মিষ্ট-মিষ্টি বাতাসে।

যেমন-তেমন করেই হোক খুঁজে-পেতে পৌঁছে যাবে কবিতার কাছে, বেঁতো ঘোড়ায়;
নির্ভয়ের ভাব করে দাঁড়াবে কবিতা-সম্মুখে, প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতার নিরিখে নয়,
উদ্ধত উদ্যত ছুরি হাতে-ও না, বাঘেদের হালুম গর্জনে-ও না, রাংতা রঙের বাক্‌স্ফূর্তি তুলে-ও না,
অর্থহীন অর্বাচীনের মুহুর্মুহু ক্রন্দন ধ্বনিতে নয়। পরশপাথরের উত্তেজনার মুগ্ধতা নিয়ে!!

কবিতা, আড়মোড়া ভেঙ্গে পাশ ফিরে লেপ মুড়ি দিয়ে শু’তে শু’তে ভাবে,
ভূতে পেলে হরিণ-কোমল-নয়নে ঢেঁকি-ছাঁটা-সুগন্ধি-গান অনেকেই গায়!!
আগেও শুনেছি অমন অনেক!!

৬৮১জন ৬৮১জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ