জ্যোৎস্নার কবিতা-লেখক

ছাইরাছ হেলাল ১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ০৯:৪৭:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

পড়ুক গলে গলে মোমের নূপুর
ক্লান্তির শ্রান্তি এড়িয়ে আয়না প্রদীপে,
সলাজ চোখ-সীমান্তের উপকূলে;

মৌনতার হাতে অনুনয় মেখে
দাঁড়িয়ে আছে বিষণ্ণ স্মৃতির ভাঁজে ভাঁজে,
প্রতিশোধ-স্পৃহায়, স্বীকৃতি তার চাই-ই।

ভালোবাসার অহংকারী ভূগোল-দুঃসাহসে
বনস্থলী ফুলের বাগান অঙ্গার করে
কবিতা-লেখক সে হবেই,
জ্যোৎস্নায় না বলা কথা সে বলবে এবার
আত্মরক্ষার তাগিদে।

‘টান’

——————————————
প্রহেলিকাকে কিচ্ছুটি বলছিনে!!

৯৯৫জন ৯৯৫জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ