শীত আসবে বারে বারে

ঘুম-জাগা গুলিয়ে খেয়ে
শীত বসেছে গ্যাট হয়ে বারান্দার ইজি চেয়ারে
পারিপার্শ্বের খুঁটিনাটি নেড়েচেড়ে
দুরন্ত মনযোগের জানপহচান ভাব নিয়ে

দুরূহ দূর-চাহনিতে আঁকড়ে ধরা
সকালের শেষ কুয়াশা,
শেষ-শীতের মৃদু সৌন্দর্য বাতাস মনের গহনে
বিগলিত দুপুরের স্বপ্ন-ডাক ডাকে না।

ফিরে যেতে হবে দূরের হিম হিমালয়ে
বসন্ত এসে দাঁড়িয়েছে দ্বারে।

প্রণয় উচ্ছ্বাসের মহানন্দ প্রেমিকের ব্যর্থ বাসনার বেঁধা তীর!
তাও প্রতিবারই শীত শীত-শীত ভাব নিয়ে গুটি গুটি পা ফেলে
ফের ফিরে ফিরে আসে নাছোড় বান্দার মগ্ন প্রেমের কলঙ্ক নিয়ে।

মোট পড়েছেনঃ ৭৩০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. শীতের আগমনী বার্তা পেয়েছিলাম আপনারই এক কপ্পোতে ,,শীতের বিদায়ী অনুষ্ঠান করলেন ধুমধামেই। যদিও বসন্তের বার্তাটিও দিয়ে রেখেছেন অনাম্বরেই।

    শীত-বসন্ত আসবে যাবে প্রকৃতির নিয়ম মেনেই,,শুধু মানুষের বেলায় এই নিয়ম খাটে না। যে না ফেরার দেশে চলে যায় সে আর ফেরে না।

    কিসব লিখছি নিজেও জানি না,,লেখা পড়ে মনের মাঝে যে প্রতিক্রিয়া হচ্ছে তা প্রকাশ করতে পারছি না। শুধু বলছি আপনার লেখাটি পড়ে কেমন যেন এক শূন্য অনুভুতি হচ্ছে।

    আপনাকে অনেক ধন্যবাদ । -{@

    1. কিছুই যখন লিখতে পারিনি, তখন গপ্পো আর কপ্পো একই কথা!!
      শীতেরা খুব দুষ্টু হয়, খানি চলে যেতে চায়, যায়-ও, বসন্তের ছুতোয়!

      শূন্যানুভুতি কিন্তু দারুণ একটি ব্যাপার, নূতন কিছু ভাবার পথ তৈরি করে দেয়।

      এই বিরাণ ভূমিতেও ছিটেফোঁটা লেখা ফেলুন;

      1. কবিতা + গপ্পো = কপ্পো,,,
        কি করবো বলুন,,কবিতা আপনি লেখেন না (!!) গপ্পোগুলোও ভালো করে বুঝিনা তাইতো কপ্পো নাম দিয়েছি,,,,পছন্দ না হলে অন্য নাম রাখবো 😀

        বিরাণ ভূমি নয় মহারাজ,, শীতে পুরাই মরুভূমি হয়ে গেছি,,,দেখি বসন্তের বাতাসে যদি কিছু হয়।

      2. আসলে কিছুই না লিখতে পারলে যা হয় আর কী!!
        আপনি এ নিয়ে ভাববেন না, পছন্দের-অপচছন্দে্র কিচ্ছু নেই!
        আগাম বসন্ত-ঘোষনা দিয়ে বসন্ত-লেখা দিচ্ছেন না, এ ক্যামন কথা!!

  2. আহা আজি বসন্ত জাগ্রত দ্বারে “………
    কি চমৎকার আবাহন দিয়ে শীতেরে বিদায় করি আহবান বসন্তেরে…… প্রকাশের ধরনে মিশ্রিত মিশ্রঅনুভূতির বহিপ্রকাশ।
    মুগ্ধতা। -{@

  3. নগ্ন প্রেমর কলঙ্ক গায়ে মেখেছি যেদিন সেদিন অচ্ছুত হয়েছি,
    গেছে তাই কতো কতো বসন্ত শীতের রুক্ষতায়।
    তবে তাই হোক অচ্ছুত হয়েছি যখন বসন্ত না হোক শীতে তবে রুক্ষ হই।
    সালাম গুরুজি ।

    1. এ শীতে শীত আছে আছে ভালোবাসা, নেই কোন রুক্ষতা,
      তাই তো চাই শীত আসুক শীত-শীত উষ্ণতায়, ঘোরে বা বেঘোরে!
      বসন্ত সে আসবেই, তবে শীত ও চাই একটুখানি।

      শতেক ব্যস্ততায় খোঁজ চালু রেখেছেন! এই তো অনেক।
      বেশি বেশি ব্যস্ততায় থাকুন, অনাবিল আনন্দে, তা চাই-ই।

মন্তব্য করুন