বাতাসের মিঠে চাহুনি

 

হৃদয়ারণ্যে আবেগ উন্মনে, প্রচণ্ড ঝড়ের প্রাণোল্লাসে
সবুজাভ কুড়ি থেকে ক্রম গাঢ় সবুজ
হতে হতে পাতারা হাওয়ায় দোল খাচ্ছে,
সবুজে সবুজ হয়ে দিগন্ত থেকে দিগন্তে
সারি সারি নন্দন-বনে।
পাতাদের চোখ-ইশারায় প্রণয় শিহরণ
কলিদের ঠোঁটে, উথাল-পাতাল উন্মুখ যন্ত্রণা কাঁপন।

প্রলয় তাণ্ডব শেষে বৃন্তচ্যুত ফুল-পাঁপড়ি
ঝরে পরে অ-বিস্মিত হাহাকারে,
গভীর হৃদয়গ্রাহী মধুক্ষরা বলে, বিদায়;

ঝরে পড়া হলুদ পাতারা উড়ে যাচ্ছে,
উড়িয়ে নিচ্ছে হাওয়ারা শুকনো পাতাদের মত,
কোলাহল-বাতাস অবিশ্বাস্য মিঠালো চাহুনিতে
ভাবছে, কে যে কার সওয়ারি!

মোট পড়েছেনঃ ৭,৯৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. সবুজ পাতারা বসন্তের স্বপ্নে বিভোর
    হাওয়ায় উড়ে উড়ে বাসন্তী রঙে সাজিয়েছে নিজেদের
    প্রতি-অঙ্গ,
    হিম হিম হিমালয়ের ছন্দে
    উত্তুরে হাওয়ায় গুন-গুন সুরে বেজে উঠে
    ফাগুনের কন্ঠ।
    বসন্ত আসছে আরও রঙ্গীন হয়ে……

    1. কেউ ঝরা পাতা দেখে, কেউ পাতা ঝরা দেখে,
      দেখে বসন্ত-স্বপ্ন! কেউ গুন গুন শোনে, কেউ কুন কুন করে ভাবে
      ক্যামনে কি হয়!
      আসুক বসন্ত স্বপ্ন-ডানার রঙিন উচ্ছাস-আলোয়! আসুক এবার!

    1. না, এটি কোন দুঃখের লেখা না।
      শুধু একটি প্রশ্ন,
      ঝরে যাওয়া পাতারা কী নিজেরেই বাতাসে ভেসে যায়?
      নাকি, বাতাস পাতাদের ভাসিয়ে নিয়ে যায়?

    1. “প্রলয় তাণ্ডব শেষে বৃন্তচ্যুত ফুল-পাঁপড়ি
      ঝরে পরে অ-বিস্মিত হাহাকারে,”

      অ-বিস্মিত হাহাকার, তাণ্ডব শেষে পাতাদের যা যা হয়,
      আর এখানে বাতাস হাসে মিঠালো চাহুনিতে!
      হচ্ছেটা কী! বুঝতে চায়!

      বুঝতে হলে পড়তে হপে!

মন্তব্য করুন